হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় সংরক্ষিত বনাঞ্চলে গুলিবিদ্ধ পুরুষ বন্যহাতির মৃত্যু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১১ জুন ২০২৩, ১০:০৪ অপরাহ্ন

এম জিয়াবুল হক, চকরিয়া::

কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের চকরিয়া উপজেলার খুটাখালী বনবিটের আওতাধীন সংরক্ষিত বনে গুলিবিদ্ধ একটি পুরুষ হাতি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। হাতিটির বয়স হয়েছিল আনুমানিক ২৮ বছর।

রোববার ভোর রাতে উপজেলার খুটাখালী বনবিটস্থ খেশাহলা নামক এলাকার হাতিটি মারা যায় বলে নিশ্চিত করেছেন বনবিভাগের ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফজলুল কাদের চৌধুরী।

স্থানীয় লোকজন জানায়, গত শুক্রবার রাতে কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের অধীন চকরিয়া উপজেলার খুটাখালী বনবিটের খেশাহলা নামক সংরক্ষিত বনে একটি গুলিবিদ্ধ হাতি দেখতে পায় স্থানীয় লোকজন। পরে বনবিভাগকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে বনকর্মীরা পাহারায় থেকে আহত হাতিকে চিকিৎসা দেন। রবিবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় হাতিটি মারা যান।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

অভিযোগ উঠেছে, স্থানীয় আম বাগানের মালিক হাতিটি তাড়াতে গিয়ে গুলি করে। এতে হাতিটি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে ঢলে পড়েন। ইতিপূর্বেও ওই এলাকায় আরো দুটি হাতির মৃত্যু ঘটনা ঘটেছিল।

বনবিভাগের ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী বলেন, শুক্রবার রাতে হাতিটি খুটাখালী বনবিটের সংরক্ষিত বনে অসুস্থ হাতিটির অবস্থান সনাক্ত করা হয়। শনিবার সকাল থেকে হাতিটির চিকিৎসা শুরু করা হয়। এরইমধ্যে রোববার ভোররাতে হাতিটি মারা যান।
তিনি আরও বলেন, কি কারনে হাতিটি মারা গেছে তার ময়নাতদন্তের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। পরে হাতিটির মরদেহ বনাঞ্চলে মাটিতে পুঁতে ফেলা হয়।##

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

চকরিয়ায় সংরক্ষিত বনাঞ্চলে গুলিবিদ্ধ পুরুষ বন্যহাতির মৃত্যু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় সংরক্ষিত বনাঞ্চলে গুলিবিদ্ধ পুরুষ বন্যহাতির মৃত্যু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১১ জুন ২০২৩, ১০:০৪ অপরাহ্ন
Print Image
এম জিয়াবুল হক, চকরিয়া:: কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের চকরিয়া উপজেলার খুটাখালী বনবিটের আওতাধীন সংরক্ষিত বনে গুলিবিদ্ধ একটি পুরুষ হাতি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। হাতিটির বয়স হয়েছিল আনুমানিক ২৮ বছর। রোববার ভোর রাতে উপজেলার খুটাখালী বনবিটস্থ খেশাহলা নামক এলাকার হাতিটি মারা যায় বলে নিশ্চিত করেছেন বনবিভাগের ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফজলুল কাদের চৌধুরী। স্থানীয় লোকজন জানায়, গত শুক্রবার রাতে কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের অধীন চকরিয়া উপজেলার খুটাখালী বনবিটের খেশাহলা নামক সংরক্ষিত বনে একটি গুলিবিদ্ধ হাতি দেখতে পায় স্থানীয় লোকজন। পরে বনবিভাগকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে বনকর্মীরা পাহারায় থেকে আহত হাতিকে চিকিৎসা দেন। রবিবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় হাতিটি মারা যান। অভিযোগ উঠেছে, স্থানীয় আম বাগানের মালিক হাতিটি তাড়াতে গিয়ে গুলি করে। এতে হাতিটি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে ঢলে পড়েন। ইতিপূর্বেও ওই এলাকায় আরো দুটি হাতির মৃত্যু ঘটনা ঘটেছিল। বনবিভাগের ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী বলেন, শুক্রবার রাতে হাতিটি খুটাখালী বনবিটের সংরক্ষিত বনে অসুস্থ হাতিটির অবস্থান সনাক্ত করা হয়। শনিবার সকাল থেকে হাতিটির চিকিৎসা শুরু করা হয়। এরইমধ্যে রোববার ভোররাতে হাতিটি মারা যান। তিনি আরও বলেন, কি কারনে হাতিটি মারা গেছে তার ময়নাতদন্তের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। পরে হাতিটির মরদেহ বনাঞ্চলে মাটিতে পুঁতে ফেলা হয়।##

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×