হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় সংরক্ষিত বনাঞ্চল লাগোয়া ধান ক্ষেত থেকে ৫ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৫ মে ২০২৪, ১০:৩৩ অপরাহ্ন

কক্সবাজারের চকরিয়ায় সরকারি সংরক্ষিত বনাঞ্চলের পাশের ধান ক্ষেত একটি অজগর সাপ উদ্ধার করেছে বনকর্মীরা। গতকাল রোববার (৫ মে) দুপুর একটার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ঘোনারপাড়া নামক এলাকার ধান ক্ষেত থেকে আনুমানিক ৫ ফুট লম্বা অজগর সাপটি উদ্ধার করেছেন বনবিভাগের চকরিয়া উপজেলার রেঞ্জ অফিসার মেহরাজ উদ্দিনের নেতৃত্বে একদল বনকর্মী।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার উত্তর বনবিভাগের চকরিয়া উপজেলার ফাসিয়াখালী রেঞ্জ অফিসার মেহেরাজ উদ্দিন। তিনি বলেন, গতকাল দুপুরে বনকর্মীদের সঙ্গে নিয়ে ফাসিয়াখালী ইউনিয়নে রিংভং বনবিটের অধীন বনভূমি টহলে যাই। ওইসময় বনের পাশ দিয়ে হাঁটার সময় একপর্যায়ে পাশবর্তী ধান ক্ষেত থেকে একটি বড় আকারের অজগর সাপ আমাদের সামনে এসে পড়ে।
তিনি বলেন, প্রথমে আমরা ভয় পেলেও পরে কৌশল করে সাপটি ধান ক্ষেত থেকে ধরে ফেলি। এদিন বিকাল আড়াইটার দিকে অজগর সাপটি ফাঁসিয়াখালী বন্যপ্রানী অভয়ারণ্য অবমুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন রেঞ্জ অফিসার মেহেরাজ উদ্দিন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চকরিয়ায় সংরক্ষিত বনাঞ্চল লাগোয়া ধান ক্ষেত থেকে ৫ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় সংরক্ষিত বনাঞ্চল লাগোয়া ধান ক্ষেত থেকে ৫ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৫ মে ২০২৪, ১০:৩৩ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের চকরিয়ায় সরকারি সংরক্ষিত বনাঞ্চলের পাশের ধান ক্ষেত একটি অজগর সাপ উদ্ধার করেছে বনকর্মীরা। গতকাল রোববার (৫ মে) দুপুর একটার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ঘোনারপাড়া নামক এলাকার ধান ক্ষেত থেকে আনুমানিক ৫ ফুট লম্বা অজগর সাপটি উদ্ধার করেছেন বনবিভাগের চকরিয়া উপজেলার রেঞ্জ অফিসার মেহরাজ উদ্দিনের নেতৃত্বে একদল বনকর্মী। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার উত্তর বনবিভাগের চকরিয়া উপজেলার ফাসিয়াখালী রেঞ্জ অফিসার মেহেরাজ উদ্দিন। তিনি বলেন, গতকাল দুপুরে বনকর্মীদের সঙ্গে নিয়ে ফাসিয়াখালী ইউনিয়নে রিংভং বনবিটের অধীন বনভূমি টহলে যাই। ওইসময় বনের পাশ দিয়ে হাঁটার সময় একপর্যায়ে পাশবর্তী ধান ক্ষেত থেকে একটি বড় আকারের অজগর সাপ আমাদের সামনে এসে পড়ে। তিনি বলেন, প্রথমে আমরা ভয় পেলেও পরে কৌশল করে সাপটি ধান ক্ষেত থেকে ধরে ফেলি। এদিন বিকাল আড়াইটার দিকে অজগর সাপটি ফাঁসিয়াখালী বন্যপ্রানী অভয়ারণ্য অবমুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন রেঞ্জ অফিসার মেহেরাজ উদ্দিন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×