হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় সাফারি পার্ক এলাকা থেকে ২৬টি সেলো মেশিন ও পাইপ জব্দ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৬ এপ্রিল ২০২২, ১২:১০ পূর্বাহ্ন

এম.জিয়াবুল হক,চকরিয়া ::

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের সংরক্ষিত ও রির্জাভ বনাঞ্চল এবং আবাদি জমি কেটে বালু লুটের বাণিজ্য কোনমতেই থামানো যাচ্ছেনা।

উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তদর ওই এলাকা থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে বারবার অভিযান পরিচালনা করে অর্থ জরিমানা কবলেও জড়িতরা ফের কিছুদিন পরপর সংক্রিয় হয়ে উঠেছে।

এই অবস্থার কারণে ডুলাহাজারা ইউনিয়নের প্রভৃতি জনপদে অবৈধ বালু উত্তোলন যেন নিয়মে পরিণত হয়েছে। তাতে প্রতিমাসে লাখ টাকার বেশি রাজস্ব হারাচ্ছে জেলা প্রশাসন।

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

অন্যদিকে বিভিন্ন পয়েন্ট থেকে অবৈধ সেলো মেশিন বসিয়ে বালু উত্তোলন অব্যাহত থাকায় ওই এলাকার প্রাকৃতিক পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। অপরদিকে অবৈধ বালু লুটের মহোৎসব নিবিঘœ থাকায় সরকারিভাবে জেলা প্রশাসন থেকে ইজারা নেয়া বালু মহালগুলোর ব্যবসা লাটে উঠার উপক্রম হচ্ছে।

অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়টি জানতে পেরে সর্বশেষ শুক্রবার ১৫ এপ্রিল চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পাগলির বিল এলাকায় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও ডুলাহাজারা সাফারি পার্ক কর্তৃপক্ষ।

অভিযানে ওই এলাকার পাহাড়ি জনপদে অবৈধভাবে বসানো ২৬টি বালু উত্তোলনের সেলো মেশিন ও দেড়হাজার ফুট পাইপ জব্দ করা হয়েছে।

চকরিয়া উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) মো.রাহাত উজ জামানের নেতৃত্বে ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী এবং ফুলছড়ী রেঞ্জের বনকর্মীরা যৌথভাবে অভিযান পরিচালনা করেন।

অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের রেঞ্জ কর্মকর্তা মো.মাজহারুল ইসলাম। তিনি বলেন, সাফারি পার্কের পাশে পাগলির বিল এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়টি জানতে পেরে শুক্রবার ১৫ এপ্রিল সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত ওই এলাকায় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও ডুলাহাজারা সাফারি পার্ক কর্তৃপক্ষ।

অভিযানে ওই এলাকায় অবৈধভাবে বসানো ২৬টি বালু উত্তোলনের সেলো মেশিন ও দেড়হাজার ফুট পাইপ জব্দ করা হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

চকরিয়ায় সাফারি পার্ক এলাকা থেকে ২৬টি সেলো মেশিন ও পাইপ জব্দ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় সাফারি পার্ক এলাকা থেকে ২৬টি সেলো মেশিন ও পাইপ জব্দ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৬ এপ্রিল ২০২২, ১২:১০ পূর্বাহ্ন
Print Image
এম.জিয়াবুল হক,চকরিয়া :: কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের সংরক্ষিত ও রির্জাভ বনাঞ্চল এবং আবাদি জমি কেটে বালু লুটের বাণিজ্য কোনমতেই থামানো যাচ্ছেনা। উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তদর ওই এলাকা থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে বারবার অভিযান পরিচালনা করে অর্থ জরিমানা কবলেও জড়িতরা ফের কিছুদিন পরপর সংক্রিয় হয়ে উঠেছে। এই অবস্থার কারণে ডুলাহাজারা ইউনিয়নের প্রভৃতি জনপদে অবৈধ বালু উত্তোলন যেন নিয়মে পরিণত হয়েছে। তাতে প্রতিমাসে লাখ টাকার বেশি রাজস্ব হারাচ্ছে জেলা প্রশাসন। অন্যদিকে বিভিন্ন পয়েন্ট থেকে অবৈধ সেলো মেশিন বসিয়ে বালু উত্তোলন অব্যাহত থাকায় ওই এলাকার প্রাকৃতিক পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। অপরদিকে অবৈধ বালু লুটের মহোৎসব নিবিঘœ থাকায় সরকারিভাবে জেলা প্রশাসন থেকে ইজারা নেয়া বালু মহালগুলোর ব্যবসা লাটে উঠার উপক্রম হচ্ছে। অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়টি জানতে পেরে সর্বশেষ শুক্রবার ১৫ এপ্রিল চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পাগলির বিল এলাকায় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও ডুলাহাজারা সাফারি পার্ক কর্তৃপক্ষ। অভিযানে ওই এলাকার পাহাড়ি জনপদে অবৈধভাবে বসানো ২৬টি বালু উত্তোলনের সেলো মেশিন ও দেড়হাজার ফুট পাইপ জব্দ করা হয়েছে। চকরিয়া উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) মো.রাহাত উজ জামানের নেতৃত্বে ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী এবং ফুলছড়ী রেঞ্জের বনকর্মীরা যৌথভাবে অভিযান পরিচালনা করেন। অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের রেঞ্জ কর্মকর্তা মো.মাজহারুল ইসলাম। তিনি বলেন, সাফারি পার্কের পাশে পাগলির বিল এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়টি জানতে পেরে শুক্রবার ১৫ এপ্রিল সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত ওই এলাকায় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও ডুলাহাজারা সাফারি পার্ক কর্তৃপক্ষ। অভিযানে ওই এলাকায় অবৈধভাবে বসানো ২৬টি বালু উত্তোলনের সেলো মেশিন ও দেড়হাজার ফুট পাইপ জব্দ করা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×