হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

এম জিয়াবুল হক, চকরিয়া ::

এম জিয়াবুল হক, চকরিয়া ::

রবিবার, ২১ এপ্রিল ২০২৪, ১১:২৩ অপরাহ্ন

আগামী ২১ মে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব্য কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় ইচ্ছুক প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল রোববার (২১ এপ্রিল) মনোনয়নপত্র দাখিলের শেষদিনে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে মোট ১৯ জন প্রার্থী অনলাইনের মাধ্যমে মনোনয়নপত্র জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.ফখরুল ইসলাম।

এবারের চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীরা হলেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব জাফর আলম, চকরিয়া উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও কক্সবাজার জেলা ফুটবল এসোসিয়েশন (ডিএফএ) সভাপতি আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, জেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম, বিএমচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বদিউল আলম, আবদুল্লাহ আল হাসান সাকিব, মো. সাইফুল ইসলাম, আশেকুর রহমান, জাহাঙ্গীর আলম, আকরাম হোসেন পাইলট।

উপজেলা নারী ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন তিনজন। তারা হলেন, বর্তমান চকরিয়া উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী, সাবেক ভাইস চেয়ারম্যান সাফিয়া বেগম শম্পা ও সাবেক ভাইস চেয়ারম্যান জাহানারা পারভীন।

ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৭জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। তারা হলেন, বর্তমান ভাইস চেয়ারম্যান ও মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকছুদুল হক চুট্টু, সাবেক সাধারণ সম্পাদক ও সাহারবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মহসিন বাবুল, চকরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি দাশ, চকরিয়া পৌরসভা যুবলীগের যুগ্ম সম্পাদক সাবেক ছাত্রনেতা বেলাল উদ্দিন শান্ত, মুহাম্মদ ফয়সাল চৌধুরী, নুরুল আমিন ও প্রবাসী সমিতির সভাপতি মুবিনুল হক মুবিন।

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চকরিয়ার ইউএনও মো. ফখরুল ইসলাম বলেন, চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে তিনটি পদে ১৯ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। আগামী ২৩ এপ্রিল কক্সবাজার প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে তিনটি পদে দাখিলকৃত প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে। ২৪ এপ্রিল প্রার্থীদের আপীল, ২৭ থেকে ২৯ এপ্রিল প্রার্থীদের আপীল নিস্পত্তি, ৩০ এপ্রিল প্রার্থীতা প্রত্যাহার, ২ মে প্রতীক বরাদ্দ, ২১ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ইরফান উদ্দিন বলেন, এবারের চকরিয়া উপজেলা পরিষদের নির্বাচনে মোট ভোট কেন্দ্র করা হয়েছে১১৪ টি। একটি পৌরসভা ও ১৮টি ইউনিয়নে মোট ভোটার ৩ লাখ ৬১ হাজার ১০৩ জন৷ তৎমধ্যে ১ লাখ ৯৪ হাজার ৩৭ জন পুরুষ ভোটার ও ১ লাখ ৬৭ হাজার ৬৬ জন নারী ভোটার নির্বাচনে ভোটাধিকার গ্রয়োগ করবেন। ##

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

প্রতিবেদক: এম জিয়াবুল হক, চকরিয়া :: | প্রকাশিত: রবিবার, ২১ এপ্রিল ২০২৪, ১১:২৩ অপরাহ্ন
Print Image
আগামী ২১ মে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব্য কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় ইচ্ছুক প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল রোববার (২১ এপ্রিল) মনোনয়নপত্র দাখিলের শেষদিনে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে মোট ১৯ জন প্রার্থী অনলাইনের মাধ্যমে মনোনয়নপত্র জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.ফখরুল ইসলাম। এবারের চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীরা হলেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব জাফর আলম, চকরিয়া উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও কক্সবাজার জেলা ফুটবল এসোসিয়েশন (ডিএফএ) সভাপতি আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, জেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম, বিএমচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বদিউল আলম, আবদুল্লাহ আল হাসান সাকিব, মো. সাইফুল ইসলাম, আশেকুর রহমান, জাহাঙ্গীর আলম, আকরাম হোসেন পাইলট। উপজেলা নারী ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন তিনজন। তারা হলেন, বর্তমান চকরিয়া উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী, সাবেক ভাইস চেয়ারম্যান সাফিয়া বেগম শম্পা ও সাবেক ভাইস চেয়ারম্যান জাহানারা পারভীন। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৭জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। তারা হলেন, বর্তমান ভাইস চেয়ারম্যান ও মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকছুদুল হক চুট্টু, সাবেক সাধারণ সম্পাদক ও সাহারবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মহসিন বাবুল, চকরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি দাশ, চকরিয়া পৌরসভা যুবলীগের যুগ্ম সম্পাদক সাবেক ছাত্রনেতা বেলাল উদ্দিন শান্ত, মুহাম্মদ ফয়সাল চৌধুরী, নুরুল আমিন ও প্রবাসী সমিতির সভাপতি মুবিনুল হক মুবিন। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চকরিয়ার ইউএনও মো. ফখরুল ইসলাম বলেন, চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে তিনটি পদে ১৯ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। আগামী ২৩ এপ্রিল কক্সবাজার প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে তিনটি পদে দাখিলকৃত প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে। ২৪ এপ্রিল প্রার্থীদের আপীল, ২৭ থেকে ২৯ এপ্রিল প্রার্থীদের আপীল নিস্পত্তি, ৩০ এপ্রিল প্রার্থীতা প্রত্যাহার, ২ মে প্রতীক বরাদ্দ, ২১ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ইরফান উদ্দিন বলেন, এবারের চকরিয়া উপজেলা পরিষদের নির্বাচনে মোট ভোট কেন্দ্র করা হয়েছে১১৪ টি। একটি পৌরসভা ও ১৮টি ইউনিয়নে মোট ভোটার ৩ লাখ ৬১ হাজার ১০৩ জন৷ তৎমধ্যে ১ লাখ ৯৪ হাজার ৩৭ জন পুরুষ ভোটার ও ১ লাখ ৬৭ হাজার ৬৬ জন নারী ভোটার নির্বাচনে ভোটাধিকার গ্রয়োগ করবেন। ##

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×