হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়া পাগালিরবিলে পিকনিক বাস-ট্রাক মুখোমুখি সংর্ঘষে চালক নিহত, আহত-১৫

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১২ জানুয়ারি ২০২২, ০৯:২১ অপরাহ্ন

এম.জিয়াবুল হক,চকরিয়া::

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার পাগলিরবিলে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত ও কমবেশি ১৫ জন আহত হয়েছে। বুধবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ডুলাহাজারা ইউনিয়নের পাগলিরবিল এলাকায় ঘটে এ দূর্ঘটনা। ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, কক্সবাজার থেকে চট্টগ্রামমুখি একটি ট্রাকের চাকা পাংচার হলে নিয়ন্ত্রণ হারায় চালক। এ সময় বিপরীত দিক থেকে আসা কক্সবাজারগামী যাত্রীবাহী পিকনিক বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সৌদিয়া পরিবহনের পিকনিক বাসটি সড়কে উল্টে যায় এবং চালক নিহত হন।
আহত বেশ কয়েকজনকে দ্রুত উদ্ধার করে ঘটনাস্থলের নিকটস্থ মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে ভর্তি করা হয়। আহত অন্যন্যদের আঘাত তেমন গুরুতর না হওয়ায় তারা স্থানীয় পল্লী চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নেন।
মালুমঘাট হাইওয়ে পুলিশ জানায়, চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে সৌদিয়া পরিবহনের বাসটিতে করে যাত্রীরা কক্সবাজারে পিকনিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বুধবার সকাল সাড়ে এগারটার দিকে মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারা পাগলির বিল ব্রিজের আগে এই দুর্ঘটনা সংঘটিত হয়।
মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাফায়েত হোসেন জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই পিকনিক বাস সৌদিয়া পরিবহনের চালক নিহত হয়েছেন। তবে নিহত বাস চালকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
তিনি জানান, দুর্ঘটনার পর পরই হতাহতদের উদ্ধার এবং মহাসড়ক থেকে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি ক্রেনের সহায়তায় সরিয়ে নেওয়া হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

চকরিয়া পাগালিরবিলে পিকনিক বাস-ট্রাক মুখোমুখি সংর্ঘষে চালক নিহত, আহত-১৫

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়া পাগালিরবিলে পিকনিক বাস-ট্রাক মুখোমুখি সংর্ঘষে চালক নিহত, আহত-১৫

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১২ জানুয়ারি ২০২২, ০৯:২১ অপরাহ্ন
Print Image
এম.জিয়াবুল হক,চকরিয়া:: কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার পাগলিরবিলে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত ও কমবেশি ১৫ জন আহত হয়েছে। বুধবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ডুলাহাজারা ইউনিয়নের পাগলিরবিল এলাকায় ঘটে এ দূর্ঘটনা। ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, কক্সবাজার থেকে চট্টগ্রামমুখি একটি ট্রাকের চাকা পাংচার হলে নিয়ন্ত্রণ হারায় চালক। এ সময় বিপরীত দিক থেকে আসা কক্সবাজারগামী যাত্রীবাহী পিকনিক বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সৌদিয়া পরিবহনের পিকনিক বাসটি সড়কে উল্টে যায় এবং চালক নিহত হন। আহত বেশ কয়েকজনকে দ্রুত উদ্ধার করে ঘটনাস্থলের নিকটস্থ মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে ভর্তি করা হয়। আহত অন্যন্যদের আঘাত তেমন গুরুতর না হওয়ায় তারা স্থানীয় পল্লী চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নেন। মালুমঘাট হাইওয়ে পুলিশ জানায়, চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে সৌদিয়া পরিবহনের বাসটিতে করে যাত্রীরা কক্সবাজারে পিকনিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বুধবার সকাল সাড়ে এগারটার দিকে মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারা পাগলির বিল ব্রিজের আগে এই দুর্ঘটনা সংঘটিত হয়। মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাফায়েত হোসেন জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই পিকনিক বাস সৌদিয়া পরিবহনের চালক নিহত হয়েছেন। তবে নিহত বাস চালকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তিনি জানান, দুর্ঘটনার পর পরই হতাহতদের উদ্ধার এবং মহাসড়ক থেকে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি ক্রেনের সহায়তায় সরিয়ে নেওয়া হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×