নিজস্ব প্রতিবেদক:;
বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির চকরিয়া পৌর শাখার নুরুল ইসলাম হায়দার ও মোবারক আলীর নেতৃত্বাধীন নির্বাহী কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই সাথে এসএম আবুল হাসেমকে আহবায়ক ও এম মোবারক আলীকে সদস্য সচিব করে দুই সদস্যবিশিষ্ট নতুন আংশিক আহবায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।
কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক এড. শামীম আরা স্বপ্না পুরনো কমিটি বিলুপ্ত ও নতুন কমিটি অনুমোদন করেন। আজ বৃহস্পতিবার (২ জুন) এই সিদ্ধান্ত হয়।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী, সুসংহত ও গতিশীল করার লক্ষ্যে বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুন আহবায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।
দুই সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটির আহবায়ক ও সদস্য সচিবকে আগামি একমাসের মধ্যে পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠন করার নির্দেশনা দিয়েছেন জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক এড. শামীম আরা স্বপ্না।




মন্তব্য করুন