হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ দাবিতে শিক্ষক শিক্ষার্থীদের সড়ক অবরোধ, কর্মবিরতি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৭ এপ্রিল ২০২৫, ১২:১০ অপরাহ্ন

এম জিয়াবুল হক, চকরিয়া::

কক্সবাজারের চকরিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুসরাত জাহানের পদত্যাগের দাবিতে মহাসড়ক অবরোধ করেছে এইচএসসির টেস্ট (নির্বাচনী) পরীক্ষায় ফেল হওয়া শিক্ষার্থীরা। তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে অবরোধ ও কর্মবিরতিতে অংশ নিয়েছেন কলেজের শিক্ষক কর্মচারীরা। এ অবস্থায় গতকাল রোববার (৬ এপ্রিল) সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া কলেজের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

পাশাপাশি কলেজের সামনে কর্মরত শিক্ষক- কর্মচারিরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।

এমন পরিস্থিতিতে চকরিয়া উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ এসে শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন রোববার বেলা ১০টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া কলেজের সামনে শ্রেণিকক্ষের বেঞ্চ রেখে যানবাহন চলাচল বন্ধ করে দেন শত শত শিক্ষার্থী।
এসময় শিক্ষার্থীরা নানা স্লোগান দিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুসরাত জাহানের পদত্যাগ দাবি করেন। এ সময় মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে যানজট সৃষ্টি হয়।
এ সময় কলেজ প্রাঙ্গণে অধ্যক্ষের পদ থেকে পদত্যাগের আহ্বান জানিয়ে শিক্ষক ও কর্মচারিরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। খবর পেয়ে সেনাবাহিনী ও চিরিংগা হাইওয়ে পুলিশ এসে শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে বলে জানিয়েছেন চিরিঙ্গা হাইওয়ে থানার ওসি মো. আরিফুল আমিন।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব নেওয়ার পর থেকে নুসরাত জাহান অভিভাবকদের সঙ্গে অশালীন, হয়রানি ও বৈষম্যমূলক আচরণ, পুনঃনির্বাচনী পরীক্ষার নামে টাকা আত্মসাৎ, শিক্ষার্থীদের হয়রানি, হুমকি ও ক্যাম্পাসে শিক্ষার্থীদের পড়াশোনার অনুকূল পরিবেশ এবং নিরাপত্তা নিতে ব্যর্থ হওয়াসহ নানা অভিযোগ রয়েছে। অধ্যক্ষের পদ থেকে তাঁকে পদত্যাগ করতে হবে। আমাদের সঙ্গে কলেজের সকল শিক্ষক ও কর্মচারীরা একাত্মতা প্রকাশ কর্মবিরতি পালন করেছেন।

চকরিয়া সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান আব্দুর রহিম বলেন, ‘কলেজে নানামুখী অনিয়ম চলছে। বিভিন্ন পরীক্ষায় অতিরিক্ত ভাউচার করে, প্রশংসাপত্র ও নম্বরপত্রের কোনো টাকা ব্যাংক হিসেবে জমা হয় না। এ অবস্থায় শিক্ষকদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, তাই সকল শিক্ষক চাইছেন, তিনি (নুসরাত জাহান) পদত্যাগ করেন। নতুন অধ্যক্ষ নিয়োগ দেওয়া হোক।

স্থানীয় সুত্রে জানা গেছে, কলেজের চলমান স্বাভাবিক পরিবেশকে অস্থিতিশীল করতে কলেজের কতিপয় শিক্ষকরা কৌশলে সদ্য এইচএসসির টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের ব্যবহার করে অধ্যক্ষের পদত্যাগের দাবি তুঙ্গে তুলেছে। মুলত অধ্যক্ষ নুসরাত জাহান অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষার ফরম পূরণ করতে সাড়া দেয়নি। তাতে করে ক্ষুদ্ধ ছিলেন বেশিরভাগ শিক্ষার্থীরা।

জানা গেছে, এবছর চকরিয়া সরকারি কলেজের প্রায় ১০৫০ জন এইচএসসি পরীক্ষার্থী নির্বাচনী পরীক্ষায় অংশ গ্রহণ করে। কলেজ কর্তৃপক্ষের ঘোষিত ফলাফলে বিজ্ঞান বিভাগে ৬৯ জন, মানবিক ১১০ ও ব্যবসায় শিক্ষায় ১০৯ জন শিক্ষার্থী পাশ করে। এতে ফেল করে ৬৪০ জন শিক্ষার্থী।

অন্যদিকে কলেজের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুসরাত জাহানকে সরিয়ে কলেজের শিক্ষকদের মধ্যে অন্য একজন দায়িত্ব নিতে চাইছেন। সেই পরিকল্পনার অংশ হিসেবে এই আন্দোলন তৈরি করা হয়েছে বলে ধারণা করছেন স্থানীয় সচেতন মহল।

পদত্যাগ দাবিতে শিক্ষক শিক্ষার্থীদের কর্মসুচি প্রসঙ্গে জানতে চকরিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুসরাত জাহানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তাঁর ব্যবহৃত মোবাইল ফোনের সংযোগ বিচ্ছিন্ন থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এব্যাপারে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুর রহমান বলেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিষয়ে ইতোপূর্বে কেউ কোনধরনের অভিযোগ করেননি। তবে কলেজটি যেহেতু সরকারি, তাই কলেজের সকল বিষয় সংশ্লিষ্ট মন্ত্রণালয় দেখবেন। আমরা লিখিত অভিযোগ পেলে সমস্যা সমাধানের চেষ্টা করবো। ##

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চকরিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ দাবিতে শিক্ষক শিক্ষার্থীদের সড়ক অবরোধ, কর্মবিরতি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ দাবিতে শিক্ষক শিক্ষার্থীদের সড়ক অবরোধ, কর্মবিরতি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৭ এপ্রিল ২০২৫, ১২:১০ অপরাহ্ন
Print Image
এম জিয়াবুল হক, চকরিয়া:: কক্সবাজারের চকরিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুসরাত জাহানের পদত্যাগের দাবিতে মহাসড়ক অবরোধ করেছে এইচএসসির টেস্ট (নির্বাচনী) পরীক্ষায় ফেল হওয়া শিক্ষার্থীরা। তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে অবরোধ ও কর্মবিরতিতে অংশ নিয়েছেন কলেজের শিক্ষক কর্মচারীরা। এ অবস্থায় গতকাল রোববার (৬ এপ্রিল) সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া কলেজের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। পাশাপাশি কলেজের সামনে কর্মরত শিক্ষক- কর্মচারিরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। এমন পরিস্থিতিতে চকরিয়া উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ এসে শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন রোববার বেলা ১০টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া কলেজের সামনে শ্রেণিকক্ষের বেঞ্চ রেখে যানবাহন চলাচল বন্ধ করে দেন শত শত শিক্ষার্থী। এসময় শিক্ষার্থীরা নানা স্লোগান দিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুসরাত জাহানের পদত্যাগ দাবি করেন। এ সময় মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে যানজট সৃষ্টি হয়। এ সময় কলেজ প্রাঙ্গণে অধ্যক্ষের পদ থেকে পদত্যাগের আহ্বান জানিয়ে শিক্ষক ও কর্মচারিরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। খবর পেয়ে সেনাবাহিনী ও চিরিংগা হাইওয়ে পুলিশ এসে শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে বলে জানিয়েছেন চিরিঙ্গা হাইওয়ে থানার ওসি মো. আরিফুল আমিন। শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব নেওয়ার পর থেকে নুসরাত জাহান অভিভাবকদের সঙ্গে অশালীন, হয়রানি ও বৈষম্যমূলক আচরণ, পুনঃনির্বাচনী পরীক্ষার নামে টাকা আত্মসাৎ, শিক্ষার্থীদের হয়রানি, হুমকি ও ক্যাম্পাসে শিক্ষার্থীদের পড়াশোনার অনুকূল পরিবেশ এবং নিরাপত্তা নিতে ব্যর্থ হওয়াসহ নানা অভিযোগ রয়েছে। অধ্যক্ষের পদ থেকে তাঁকে পদত্যাগ করতে হবে। আমাদের সঙ্গে কলেজের সকল শিক্ষক ও কর্মচারীরা একাত্মতা প্রকাশ কর্মবিরতি পালন করেছেন। চকরিয়া সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান আব্দুর রহিম বলেন, ‘কলেজে নানামুখী অনিয়ম চলছে। বিভিন্ন পরীক্ষায় অতিরিক্ত ভাউচার করে, প্রশংসাপত্র ও নম্বরপত্রের কোনো টাকা ব্যাংক হিসেবে জমা হয় না। এ অবস্থায় শিক্ষকদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, তাই সকল শিক্ষক চাইছেন, তিনি (নুসরাত জাহান) পদত্যাগ করেন। নতুন অধ্যক্ষ নিয়োগ দেওয়া হোক। স্থানীয় সুত্রে জানা গেছে, কলেজের চলমান স্বাভাবিক পরিবেশকে অস্থিতিশীল করতে কলেজের কতিপয় শিক্ষকরা কৌশলে সদ্য এইচএসসির টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের ব্যবহার করে অধ্যক্ষের পদত্যাগের দাবি তুঙ্গে তুলেছে। মুলত অধ্যক্ষ নুসরাত জাহান অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষার ফরম পূরণ করতে সাড়া দেয়নি। তাতে করে ক্ষুদ্ধ ছিলেন বেশিরভাগ শিক্ষার্থীরা। জানা গেছে, এবছর চকরিয়া সরকারি কলেজের প্রায় ১০৫০ জন এইচএসসি পরীক্ষার্থী নির্বাচনী পরীক্ষায় অংশ গ্রহণ করে। কলেজ কর্তৃপক্ষের ঘোষিত ফলাফলে বিজ্ঞান বিভাগে ৬৯ জন, মানবিক ১১০ ও ব্যবসায় শিক্ষায় ১০৯ জন শিক্ষার্থী পাশ করে। এতে ফেল করে ৬৪০ জন শিক্ষার্থী। অন্যদিকে কলেজের বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুসরাত জাহানকে সরিয়ে কলেজের শিক্ষকদের মধ্যে অন্য একজন দায়িত্ব নিতে চাইছেন। সেই পরিকল্পনার অংশ হিসেবে এই আন্দোলন তৈরি করা হয়েছে বলে ধারণা করছেন স্থানীয় সচেতন মহল। পদত্যাগ দাবিতে শিক্ষক শিক্ষার্থীদের কর্মসুচি প্রসঙ্গে জানতে চকরিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুসরাত জাহানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তাঁর ব্যবহৃত মোবাইল ফোনের সংযোগ বিচ্ছিন্ন থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এব্যাপারে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুর রহমান বলেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিষয়ে ইতোপূর্বে কেউ কোনধরনের অভিযোগ করেননি। তবে কলেজটি যেহেতু সরকারি, তাই কলেজের সকল বিষয় সংশ্লিষ্ট মন্ত্রণালয় দেখবেন। আমরা লিখিত অভিযোগ পেলে সমস্যা সমাধানের চেষ্টা করবো। ##

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×