হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চট্টগ্রামে বেড়েছে করোনার প্রকোপ!

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৭ জুলাই ২০২২, ১১:৩৩ পূর্বাহ্ন

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ২৮ হাজার ৩৮ জনে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২০ দশমিক ৩৯ শতাংশ। তবে এ সময়ে কেউ মারা যাননি। ফলে জেলায় করোনায় মৃতের সংখ্যা এক হাজার ১৩৬৬ জনই রয়েছে।

রোববার (১৭ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

আগের দিন শনিবার ৪১ জনের করোনা শনাক্তের তথ্য দিয়েছিল সিভিল সার্জন কার্যালয়। ওইদিন পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ছিল ২০ দশমিক ৩৯ শতাংশ।

রোববার সকালে সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৩০০ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ৫০ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে ৪১ জন নগরের এবং ৯ জন চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা।

আরও পড়ুন

অ্যান্টালিয়ায় এরদোয়ান-তারেক রহমান বৈঠক: বাণিজ্য ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আলোচনার আভাস

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে আটজন, চট্টগ্রাম মেডিকেল কলেজের ল্যাবে ১৭ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ৩ জন, অ্যান্টিজেন টেস্টে একজন, শেভরন ডায়াগনস্টিক সেন্টারের ল্যাবে পাঁচজন, আরটিআরএলের ল্যাবে চারজন, ইপিক হেলথ কেয়ারের ল্যাবে পাঁচজন এবং এশিয়ান স্পেশালাইজড হাসপাতালের ল্যাবে সাতজনের করোনা শনাক্ত হয়।
জাগোনিউজ২৪

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

চট্রগাম
Card Image

চট্টগ্রামে বেড়েছে করোনার প্রকোপ!

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চট্টগ্রামে বেড়েছে করোনার প্রকোপ!

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৭ জুলাই ২০২২, ১১:৩৩ পূর্বাহ্ন
Print Image
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ২৮ হাজার ৩৮ জনে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২০ দশমিক ৩৯ শতাংশ। তবে এ সময়ে কেউ মারা যাননি। ফলে জেলায় করোনায় মৃতের সংখ্যা এক হাজার ১৩৬৬ জনই রয়েছে। রোববার (১৭ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। আগের দিন শনিবার ৪১ জনের করোনা শনাক্তের তথ্য দিয়েছিল সিভিল সার্জন কার্যালয়। ওইদিন পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ছিল ২০ দশমিক ৩৯ শতাংশ। রোববার সকালে সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৩০০ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ৫০ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে ৪১ জন নগরের এবং ৯ জন চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা। সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে আটজন, চট্টগ্রাম মেডিকেল কলেজের ল্যাবে ১৭ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ৩ জন, অ্যান্টিজেন টেস্টে একজন, শেভরন ডায়াগনস্টিক সেন্টারের ল্যাবে পাঁচজন, আরটিআরএলের ল্যাবে চারজন, ইপিক হেলথ কেয়ারের ল্যাবে পাঁচজন এবং এশিয়ান স্পেশালাইজড হাসপাতালের ল্যাবে সাতজনের করোনা শনাক্ত হয়। জাগোনিউজ২৪

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×