চট্টগ্রাম, ০৯ আগস্ট – চট্টগ্রামের বাকলিয়ায় আলোচিত মহিউদ্দিন হত্যা মামলার প্রধান আসামি মাদক কারবারি আব্দুস সোবাহানকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৮ আগস্ট) ভোর ৫টা ৪৫ মিনিটে বাকলিয়ার তক্তারপুল এলাকা থেকে গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।
কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও
জানা গেছে, আব্দুস সোবাহান তক্তারপুল এলাকার নুরুল ইসলাম সওদাগরের ছেলে। তার বিরুদ্ধে অন্তত ১৮টি মামলা রয়েছে, এর মধ্যে অধিকাংশই মাদক, অস্ত্র ও হত্যাকাণ্ডের সঙ্গে সম্পর্কিত। এছাড়া শাহেদ হত্যা মামলাও চলছে তার বিরুদ্ধে।
পুলিশ জানায়, সোবাহান দীর্ঘদিন চট্টগ্রামের মাদক চক্রের নেতৃত্ব দিয়ে আসছিলেন। তক্তারপুল এলাকায় তার নামে ত্রাস ছিল। প্রতিপক্ষরা তার বিরুদ্ধে কিছু করতে পারেনি। এজন্যই তিনি একের পর এক ভয়ংকর হত্যাকাণ্ড ঘটিয়েছে।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন বলেন, সোবাহান তক্তারপুল এলাকায় একচ্ছত্র মাদক কারবার নিয়ন্ত্রণ করতে প্রতিপক্ষকে ঠান্ডা মাথায় হত্যা করতেন। মহিউদ্দিন হত্যা মামলার মূল পরিকল্পনাকারী ও অস্ত্র সরবরাহকারী হিসেবে তাকে চিহ্নিত করা হয়েছে।
সূত্র: জাগো নিউজ
এনএন/ ০৯ আগস্ট ২০২৫




মন্তব্য করুন