হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চট্টগ্রামে ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২০ আগস্ট ২০২৫, ০৮:৪৭ অপরাহ্ন


চট্টগ্রাম, ২০ আগস্ট – চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা ও আবাসন নির্মাণ প্রতিষ্ঠানের মালিক মুহাম্মদ জাহাঙ্গীর আলমের বাড়ি লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি চালিয়েছে। চাঁদা না দেওয়ায় এই হামলা করা হয়েছে বলে ভুক্তভোগী দাবি করেছেন।

আজ বুধবার দুপুরে উপজেলার মেখল ইউনিয়নের উত্তর মেখল গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে জেলা ও থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

পরিবারের সদস্য এবং পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৫ দিন আগে একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে কল করে ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের কাছে ৫০ লাখ টাকা চাঁদা চাওয়া হয়। ঘটনাটি তখন তিনি তেমন গুরুত্ব দেননি। কিন্তু আজকের ঘটনার পর তিনি মনে করছেন, চাঁদাবাজরা টাকা না পেয়ে তাঁর বাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার আগে মো. জাহাঙ্গীর আলমের বাড়ির সামনে দুটি মোটরসাইকেলে করে ছয়জন অজ্ঞাতনামা যুবক আসে। তাঁদের মধ্যে চারজন বাড়ির সীমানাপ্রাচীর টপকে ভেতরে ঢুকে দোতলা ভবন লক্ষ্য করে পিস্তল দিয়ে কয়েক রাউন্ড গুলি করে দ্রুত চলে যায়। এ সময় বাড়ির মূল ফটক তালাবদ্ধ ছিল। স্থানীয়রা জানান, বাড়ির বাসিন্দারা চট্টগ্রাম নগরে থাকেন।

পুলিশ জানায়, বাড়িটির দোতলার বারান্দার কাছে দুটি গুলির চিহ্ন পাওয়া গেছে। নিচে ৯টি গুলির খোসা এবং একটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে। তবে ব্যবসায়ীকে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তাঁকে পাওয়া যায়নি।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ২০ আগস্ট ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চট্টগ্রামে ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চট্টগ্রামে ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২০ আগস্ট ২০২৫, ০৮:৪৭ অপরাহ্ন
Print Image
[ad_1] চট্টগ্রাম, ২০ আগস্ট – চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা ও আবাসন নির্মাণ প্রতিষ্ঠানের মালিক মুহাম্মদ জাহাঙ্গীর আলমের বাড়ি লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি চালিয়েছে। চাঁদা না দেওয়ায় এই হামলা করা হয়েছে বলে ভুক্তভোগী দাবি করেছেন।আজ বুধবার দুপুরে উপজেলার মেখল ইউনিয়নের উত্তর মেখল গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে জেলা ও থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।পরিবারের সদস্য এবং পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৫ দিন আগে একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে কল করে ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের কাছে ৫০ লাখ টাকা চাঁদা চাওয়া হয়। ঘটনাটি তখন তিনি তেমন গুরুত্ব দেননি। কিন্তু আজকের ঘটনার পর তিনি মনে করছেন, চাঁদাবাজরা টাকা না পেয়ে তাঁর বাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার আগে মো. জাহাঙ্গীর আলমের বাড়ির সামনে দুটি মোটরসাইকেলে করে ছয়জন অজ্ঞাতনামা যুবক আসে। তাঁদের মধ্যে চারজন বাড়ির সীমানাপ্রাচীর টপকে ভেতরে ঢুকে দোতলা ভবন লক্ষ্য করে পিস্তল দিয়ে কয়েক রাউন্ড গুলি করে দ্রুত চলে যায়। এ সময় বাড়ির মূল ফটক তালাবদ্ধ ছিল। স্থানীয়রা জানান, বাড়ির বাসিন্দারা চট্টগ্রাম নগরে থাকেন।পুলিশ জানায়, বাড়িটির দোতলার বারান্দার কাছে দুটি গুলির চিহ্ন পাওয়া গেছে। নিচে ৯টি গুলির খোসা এবং একটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে। তবে ব্যবসায়ীকে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তাঁকে পাওয়া যায়নি।সূত্র: বাংলাদেশ জার্নালএনএন/ ২০ আগস্ট ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×