হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চট্টগ্রামে ৫০ হাজার ইয়াবাসহ টেকনাফের ট্রাকচালক গ্রেফতার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩, ০৯:০৬ অপরাহ্ন

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানাধীন ওমর আলী মার্কেট এলাকা থেকে ৫০ হাজার ইয়াবাসহ মো. কালু (৪৬) নামের এক ট্রাক চালককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১২ জুলাই) দিনগত রাত ১টার দিকে তাকে গ্রেফতার করা হয়। পাশাপাশি ট্রাকটি জব্দ করা হয়। গ্রেফতার কালু কক্সবাজার জেলার টেকনাফ থানা এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (বন্দর ও পশ্চিম) মোহাম্মদ আলী হোসেন বলেন, কোতোয়ালি থানাধীন ওমর আলী মার্কেট এলাকায় ইয়াবার চালান এসেছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় ওই মার্কেটের সামনে থেকে ৫০ হাজার ইয়াবাসহ মো. কালু নামের এক ট্রাকচালককে গ্রেফতার করা হয়। ট্রাকটিতে কোনো পণ্য ছিল না। ইয়াবা বহনের জন্য ট্রাকটি ব্যবহার করা হচ্ছিল। ট্রাকটি জব্দ করা হয়েছে।

উপ-কমিশনার বলেন, ইয়াবাগুলো কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকার বিভিন্ন মাধ্যমে কম দামে কিনে বেশি দামে বিক্রির জন্য চট্টগ্রামে আনা হয়েছিল। এ ঘটনায় কোতোয়ালি থানায় মাদক আইনে মামলা হয়েছে বলে জানান তিনি।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

চট্টগ্রামে ৫০ হাজার ইয়াবাসহ টেকনাফের ট্রাকচালক গ্রেফতার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চট্টগ্রামে ৫০ হাজার ইয়াবাসহ টেকনাফের ট্রাকচালক গ্রেফতার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩, ০৯:০৬ অপরাহ্ন
Print Image
চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানাধীন ওমর আলী মার্কেট এলাকা থেকে ৫০ হাজার ইয়াবাসহ মো. কালু (৪৬) নামের এক ট্রাক চালককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১২ জুলাই) দিনগত রাত ১টার দিকে তাকে গ্রেফতার করা হয়। পাশাপাশি ট্রাকটি জব্দ করা হয়। গ্রেফতার কালু কক্সবাজার জেলার টেকনাফ থানা এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (বন্দর ও পশ্চিম) মোহাম্মদ আলী হোসেন বলেন, কোতোয়ালি থানাধীন ওমর আলী মার্কেট এলাকায় ইয়াবার চালান এসেছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় ওই মার্কেটের সামনে থেকে ৫০ হাজার ইয়াবাসহ মো. কালু নামের এক ট্রাকচালককে গ্রেফতার করা হয়। ট্রাকটিতে কোনো পণ্য ছিল না। ইয়াবা বহনের জন্য ট্রাকটি ব্যবহার করা হচ্ছিল। ট্রাকটি জব্দ করা হয়েছে। উপ-কমিশনার বলেন, ইয়াবাগুলো কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকার বিভিন্ন মাধ্যমে কম দামে কিনে বেশি দামে বিক্রির জন্য চট্টগ্রামে আনা হয়েছিল। এ ঘটনায় কোতোয়ালি থানায় মাদক আইনে মামলা হয়েছে বলে জানান তিনি।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×