হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চট্টগ্রাম-কক্সবাজার সড়কে যান চলাচল শুরু, বন্যা পরিস্থিতির উন্নতি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩, ০৬:১২ অপরাহ্ন

বন্যায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে তিনদিন বন্ধ থাকার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। বৃষ্টি না হওয়ায় জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে।

বাস ও পরিবহন সংগঠন সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কসহ আঞ্চলিক সড়কগুলোতে যান চলাচল শুরু হয়েছে।

এনা ট্রান্সপোর্টের কক্সবাজারের জেনারেল ম্যানেজার আবু বকর সিদ্দিক জানান, আজ সকাল থেকে এসি, নন এসিসহ সব ধরনের দূরপাল্লার বাস ও মিনিবাস কক্সবাজার বাস টার্মিনাল থেকে চলাচল শুরু হয়েছে।

এ সড়কে কক্সবাজারের ২০টি পরিবহনের প্রায় ৬০০ বাস চলাচল করে বলে জানিয়েছেন কক্সবাজার বাস মালিক সমিতির অর্থ সম্পাদক খোরশেদ আলম।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হাত-পা ভাঙল ও রগ কাটল মাদক কারবারিরা

তিনি বলেন, বুধবার রাত থেকে চট্টগ্রাম-কক্সবাজার সড়ক থেকে বন্যার পানি নেমে যায়।

এতে সব ধরনের যান চলাচল শুরু হয়েছে।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান জানান, বন্যার পানি নামতে শুরু করলেও এখনো উপকূলীয় এলাকার কয়েকটি ইউনিয়ন তলিয়ে রয়েছে। এতে চকরিয়া-বদরখালী-মহেশখালী সড়ক ডুবে রয়েছে। তবে চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কসহ আঞ্চলিক সড়কগুলো পুরোদমে যোগাযোগ শুরু হয়েছে।

এর আগে টানা বর্ষণ,পূর্ণিমার জোয়ার ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় সোমবার থেকে কক্সবাজারের কয়েকটি উপজেলা প্লাবিত হয়। তবে চকরিয়া ও পেকুয়ার নিম্নাঞ্চল এখনও ডুবে রয়েছে। অবশ্য বন্যার পানি কমতে শুরু করেছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

চট্টগ্রাম-কক্সবাজার সড়কে যান চলাচল শুরু, বন্যা পরিস্থিতির উন্নতি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চট্টগ্রাম-কক্সবাজার সড়কে যান চলাচল শুরু, বন্যা পরিস্থিতির উন্নতি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩, ০৬:১২ অপরাহ্ন
Print Image
বন্যায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে তিনদিন বন্ধ থাকার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। বৃষ্টি না হওয়ায় জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। বাস ও পরিবহন সংগঠন সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কসহ আঞ্চলিক সড়কগুলোতে যান চলাচল শুরু হয়েছে। এনা ট্রান্সপোর্টের কক্সবাজারের জেনারেল ম্যানেজার আবু বকর সিদ্দিক জানান, আজ সকাল থেকে এসি, নন এসিসহ সব ধরনের দূরপাল্লার বাস ও মিনিবাস কক্সবাজার বাস টার্মিনাল থেকে চলাচল শুরু হয়েছে। এ সড়কে কক্সবাজারের ২০টি পরিবহনের প্রায় ৬০০ বাস চলাচল করে বলে জানিয়েছেন কক্সবাজার বাস মালিক সমিতির অর্থ সম্পাদক খোরশেদ আলম। তিনি বলেন, বুধবার রাত থেকে চট্টগ্রাম-কক্সবাজার সড়ক থেকে বন্যার পানি নেমে যায়। এতে সব ধরনের যান চলাচল শুরু হয়েছে। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান জানান, বন্যার পানি নামতে শুরু করলেও এখনো উপকূলীয় এলাকার কয়েকটি ইউনিয়ন তলিয়ে রয়েছে। এতে চকরিয়া-বদরখালী-মহেশখালী সড়ক ডুবে রয়েছে। তবে চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কসহ আঞ্চলিক সড়কগুলো পুরোদমে যোগাযোগ শুরু হয়েছে। এর আগে টানা বর্ষণ,পূর্ণিমার জোয়ার ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় সোমবার থেকে কক্সবাজারের কয়েকটি উপজেলা প্লাবিত হয়। তবে চকরিয়া ও পেকুয়ার নিম্নাঞ্চল এখনও ডুবে রয়েছে। অবশ্য বন্যার পানি কমতে শুরু করেছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×