হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চতুর্থ সন্তানের মা হলেন ‘ওয়ান্ডার ওম্যান’

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৮ মার্চ ২০২৪, ০৬:০৭ অপরাহ্ন


আচমকাই চতুর্থ বার মা হওয়ার খবর প্রকাশ্যে আনলেন হলিউড অভিনেত্রী গ্যাল গ্যাডোট। গত বুধবার কন্যা সন্তানের জন্ম দিয়েছেন ‘ওয়ান্ডার ওম্যান’। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার (৭ মার্চ) এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দ বাজার পত্রিকা।

পত্রিকাটি জানায়, ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে সুখবর দিয়েছেন ‘হার্ট অফ স্টোন’-এর এই অভিনেত্রী। গ্যালের বুকের উপর শুয়ে আছে একরত্তি। সদ্যজাত সন্তানকে কাছে পেয়ে তৃপ্তিতে চোখ বুজে রয়েছেন অভিনেত্রী। গ্যাল তেমনই একটি ছবি পোস্ট করেছেন সমাজমাধ্যমে। গ্যালের আরও তিন কন্যা সন্তান আছে। তৃতীয় বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে এনেছিলেন অভিনেত্রী। কিন্তু চতুর্থ বার মা হওয়ার খবর আগে থেকে জানতে দেননি। আচমকাই দিলেন সুখবর।

এদিকে, মা হওয়ার খবর জানিয়ে গ্যাল ইনস্টার পাতায় লিখেছেন, ‘‘আমার মিষ্টি মেয়ে, তোমাকে স্বাগত। সন্তান ধারণ করা সহজ নয়। তবে তুমি আমার জীবনে একরাশ আলো নিয়ে এসেছো। তাই তোমার নাম রেখেছি অরি। হিব্রু ভাষায় যার অর্থ আলো। আমাদের হৃদ্য় তোমায় পেয়ে ভরে গিয়েছে।’’ স্বামী জ্যারোন ভার্সানের সঙ্গে গ্যালের দাম্পত্য সম্পর্ক বেশ কয়েক বছরের। প্রথম কন্যা সন্তান আলমা আসার পর দ্বিতীয় সন্তান মায়ার জন্ম দেন গ্যাল। ২০২১ সালে তৃতীয় বার মা হয়েছেন তিনি। তিন বছরের মাথায় চতুর্থ বার মাতৃত্বের স্বাদ পেলেন। তবে গ্যাল যে অন্তঃসত্ত্বা তা কোনও ভাবেই আগে থেকে জানা যায়নি। তার মা হওয়ার খবরে তাই খুশি হওয়ার পাশাপাশি অনুরাগীদের একাংশ বিস্মিত।

আরও পড়ুন

শুটিং সেটে মারধর ও অনাকাঙ্ক্ষিত হাতাহাতি: অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ তিশা ও অথৈ

আইএ/ ০৮ মার্চ ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

চতুর্থ সন্তানের মা হলেন ‘ওয়ান্ডার ওম্যান’

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চতুর্থ সন্তানের মা হলেন ‘ওয়ান্ডার ওম্যান’

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৮ মার্চ ২০২৪, ০৬:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] আচমকাই চতুর্থ বার মা হওয়ার খবর প্রকাশ্যে আনলেন হলিউড অভিনেত্রী গ্যাল গ্যাডোট। গত বুধবার কন্যা সন্তানের জন্ম দিয়েছেন ‘ওয়ান্ডার ওম্যান’। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার (৭ মার্চ) এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দ বাজার পত্রিকা। পত্রিকাটি জানায়, ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে সুখবর দিয়েছেন ‘হার্ট অফ স্টোন’-এর এই অভিনেত্রী। গ্যালের বুকের উপর শুয়ে আছে একরত্তি। সদ্যজাত সন্তানকে কাছে পেয়ে তৃপ্তিতে চোখ বুজে রয়েছেন অভিনেত্রী। গ্যাল তেমনই একটি ছবি পোস্ট করেছেন সমাজমাধ্যমে। গ্যালের আরও তিন কন্যা সন্তান আছে। তৃতীয় বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে এনেছিলেন অভিনেত্রী। কিন্তু চতুর্থ বার মা হওয়ার খবর আগে থেকে জানতে দেননি। আচমকাই দিলেন সুখবর। এদিকে, মা হওয়ার খবর জানিয়ে গ্যাল ইনস্টার পাতায় লিখেছেন, ‘‘আমার মিষ্টি মেয়ে, তোমাকে স্বাগত। সন্তান ধারণ করা সহজ নয়। তবে তুমি আমার জীবনে একরাশ আলো নিয়ে এসেছো। তাই তোমার নাম রেখেছি অরি। হিব্রু ভাষায় যার অর্থ আলো। আমাদের হৃদ্য় তোমায় পেয়ে ভরে গিয়েছে।’’ স্বামী জ্যারোন ভার্সানের সঙ্গে গ্যালের দাম্পত্য সম্পর্ক বেশ কয়েক বছরের। প্রথম কন্যা সন্তান আলমা আসার পর দ্বিতীয় সন্তান মায়ার জন্ম দেন গ্যাল। ২০২১ সালে তৃতীয় বার মা হয়েছেন তিনি। তিন বছরের মাথায় চতুর্থ বার মাতৃত্বের স্বাদ পেলেন। তবে গ্যাল যে অন্তঃসত্ত্বা তা কোনও ভাবেই আগে থেকে জানা যায়নি। তার মা হওয়ার খবরে তাই খুশি হওয়ার পাশাপাশি অনুরাগীদের একাংশ বিস্মিত। আইএ/ ০৮ মার্চ ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×