হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চবিতে রাতের পর দিনে আবার হামলা, চট্টগ্রাম মেডিকেলে ভর্তি ৪০ শিক্ষার্থী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৩১ আগস্ট ২০২৫, ০৮:০৩ অপরাহ্ন


চট্টগ্রাম, ৩১ আগস্ট – চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনায় আহত অন্তত ৪০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। তাদের সবার শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে।

রোববার (৩১ আগস্ট) দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম মেডিকেলের জরুরি বিভাগের সামনে গিয়ে দেখা যায়, সেখানে বিশ্ববিদ্যালয়ের তিনটি বাসে করে আহত শিক্ষার্থীদের নিয়ে আসা হয়েছে। বাসগুলো থেকে নামিয়ে একে একে আহত শিক্ষার্থীদের স্ট্রেচারে করে জরুরি বিভাগের ভেতরে নেওয়া হচ্ছে। কিছু শিক্ষার্থীকে অন্য সহপাঠীরা কোলে করে ভেতরে নিয়ে যাচ্ছেন। আহতদের অনেকের মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় ব্যান্ডেজ রয়েছে।

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বলেন, ‘এখন পর্যন্ত ৪০ জনের মতো আহত শিক্ষার্থীকে আমাদের এখানে ভর্তি করা হয়েছে।’

আহতদের সঙ্গে থাকা চবি ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মামুন উর রশীদ মামুন বলেন, ‘অনেক শিক্ষার্থী আহত হয়ে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি হয়েছেন। বাসে করে এখনও আহতদের আনা হচ্ছে।’

গতকাল রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে দারোয়ান কর্তৃক মারধরের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকার স্থানীয় বাসিন্দারা। তারা মাইকে ঘোষণা দিয়ে দলে দলে সংঘর্ষে জড়ান। কয়েক ঘণ্টা ধরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন। এর জের ধরে রোববার দুপুর ১২টা থেকে আবার সংঘর্ষ শুরু হয়। এই সংঘর্ষে আজও অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চবিতে রাতের পর দিনে আবার হামলা, চট্টগ্রাম মেডিকেলে ভর্তি ৪০ শিক্ষার্থী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চবিতে রাতের পর দিনে আবার হামলা, চট্টগ্রাম মেডিকেলে ভর্তি ৪০ শিক্ষার্থী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট ২০২৫, ০৮:০৩ অপরাহ্ন
Print Image
[ad_1] চট্টগ্রাম, ৩১ আগস্ট – চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনায় আহত অন্তত ৪০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। তাদের সবার শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে।রোববার (৩১ আগস্ট) দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম মেডিকেলের জরুরি বিভাগের সামনে গিয়ে দেখা যায়, সেখানে বিশ্ববিদ্যালয়ের তিনটি বাসে করে আহত শিক্ষার্থীদের নিয়ে আসা হয়েছে। বাসগুলো থেকে নামিয়ে একে একে আহত শিক্ষার্থীদের স্ট্রেচারে করে জরুরি বিভাগের ভেতরে নেওয়া হচ্ছে। কিছু শিক্ষার্থীকে অন্য সহপাঠীরা কোলে করে ভেতরে নিয়ে যাচ্ছেন। আহতদের অনেকের মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় ব্যান্ডেজ রয়েছে।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বলেন, ‘এখন পর্যন্ত ৪০ জনের মতো আহত শিক্ষার্থীকে আমাদের এখানে ভর্তি করা হয়েছে।’আহতদের সঙ্গে থাকা চবি ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মামুন উর রশীদ মামুন বলেন, ‘অনেক শিক্ষার্থী আহত হয়ে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি হয়েছেন। বাসে করে এখনও আহতদের আনা হচ্ছে।’গতকাল রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে দারোয়ান কর্তৃক মারধরের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকার স্থানীয় বাসিন্দারা। তারা মাইকে ঘোষণা দিয়ে দলে দলে সংঘর্ষে জড়ান। কয়েক ঘণ্টা ধরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন। এর জের ধরে রোববার দুপুর ১২টা থেকে আবার সংঘর্ষ শুরু হয়। এই সংঘর্ষে আজও অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×