হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

১৫ বছরে অনেকের গায়ে আঁচড় লাগেনি, এখন অঙুল ফুলে কলাগাছ হচ্ছে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ন


ঢাকা, ২৬ সেপ্টেম্বর – বাবার কারাজীবনের অভিজ্ঞতা ও দলের কর্মীদের প্রতি এক আবেগঘন বার্তা দিয়ে ফেসবুকে পোস্ট করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ে শামারুহ মির্জা। পোস্টে তিনি একদিকে যেমন ত্যাগী নেতাকর্মীদের প্রতি সহানুভূতি জানিয়েছেন, তেমনি অন্যদিকে দলের কর্মীদেরকে অতীতের সংঘাতপূর্ণ রাজনীতি থেকে সরে এসে ব্যক্তিগত জীবন গড়া এবং উদার গণতান্ত্রিক (লিবারেল ডেমোক্রেসির) রাজনীতি চর্চার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

পাকিস্তানের মধ্যস্থতায় নিরাপত্তার অনুমতি পাওয়া জাহাজে হামলা, প্রশ্নের মুখে কূটনৈতিক ভূমিকা

তিনি লিখেছেন, ‘আমি যখন আমার বাবার সাথে জেলখানায় দেখা করতে যেতাম, নিজের কষ্টের কথা কিছু বলতো না। শুধু বলতো ছেলেগুলোর কথা, কারো নখ তুলে নিয়েছে, কারো শরীর জুড়ে মারের দাগ, কেঁদে ফেলতো আব্বু। আব্বু নিজেকে খুব অপরাধী ভাবতো, বলতো এই ছেলেগুলো জীবন শেষ করে আন্দোলন করল, বিয়ে করেনি, অনেকে পড়াশুনা ঠিক করে করেনি। ফেরার সময় আম্মুকে বলতো, কিছু টাকা দিয়ে যেয়ো। সেই টাকা আব্বু ছেলেগুলো যাতে ভালো খায়, সেখানে খরচ করতো।’

‘পনেরো বছরে গায়ে অনেকের আঁচড় লাগেনি, এখন উড়ে এসে জুড়ে বসে আঙুল ফুলে কলাগাছ হচ্ছে। তুমি এখন কি করবা? কান্নাকাটি করবা, কমপ্লেইন করবা নাকি ব্যাপারটা বুঝে নিজের দিকে তাকাবা?’

তিনি আরও লিখেছেন, ‘আজকে কিছু কথা বলি, ভাই ও বোনেরা, তোমরা যারা গত পনেরো বছরেরও বেশি সময় ধরে আওয়ামীদের বিরুদ্ধে সংগ্রাম করেছো, মাঠে খেতে বিলে লুকিয়ে থেকেছো, জেলে গেছো, মার খেয়েছো, এখন আল্লাহর ওয়াস্তে নিজের জীবনটা নিয়ে ভাব। এখন নিজের জীবন, নিজের দেশ গড়ার সময়। কে কি করল, কে কি বলল, না ভেবে ক্যারিয়ার গড়ো, আসল জাতীয়তাবাদী রাজনীতি করো, কারো ক্যাডার হতে যেয়ো না। এই ভাই ওই ভাইয়ের পেছনে না ঘুরে আত্মবিশ্বাসের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনীতি আর লিবারেল ডেমোক্রেসির চর্চা করো, মানুষের সেবা করো। না, কাউকে মাইর দেওয়া তোমার কাজ না। ইউ হ্যাভ ডান ইট এনাফ। গণঅভুত্থানের সরকার নিজেকে সামলাক।’


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

১৫ বছরে অনেকের গায়ে আঁচড় লাগেনি, এখন অঙুল ফুলে কলাগাছ হচ্ছে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

১৫ বছরে অনেকের গায়ে আঁচড় লাগেনি, এখন অঙুল ফুলে কলাগাছ হচ্ছে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৬ সেপ্টেম্বর – বাবার কারাজীবনের অভিজ্ঞতা ও দলের কর্মীদের প্রতি এক আবেগঘন বার্তা দিয়ে ফেসবুকে পোস্ট করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ে শামারুহ মির্জা। পোস্টে তিনি একদিকে যেমন ত্যাগী নেতাকর্মীদের প্রতি সহানুভূতি জানিয়েছেন, তেমনি অন্যদিকে দলের কর্মীদেরকে অতীতের সংঘাতপূর্ণ রাজনীতি থেকে সরে এসে ব্যক্তিগত জীবন গড়া এবং উদার গণতান্ত্রিক (লিবারেল ডেমোক্রেসির) রাজনীতি চর্চার আহ্বান জানিয়েছেন।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।তিনি লিখেছেন, ‘আমি যখন আমার বাবার সাথে জেলখানায় দেখা করতে যেতাম, নিজের কষ্টের কথা কিছু বলতো না। শুধু বলতো ছেলেগুলোর কথা, কারো নখ তুলে নিয়েছে, কারো শরীর জুড়ে মারের দাগ, কেঁদে ফেলতো আব্বু। আব্বু নিজেকে খুব অপরাধী ভাবতো, বলতো এই ছেলেগুলো জীবন শেষ করে আন্দোলন করল, বিয়ে করেনি, অনেকে পড়াশুনা ঠিক করে করেনি। ফেরার সময় আম্মুকে বলতো, কিছু টাকা দিয়ে যেয়ো। সেই টাকা আব্বু ছেলেগুলো যাতে ভালো খায়, সেখানে খরচ করতো।’‘পনেরো বছরে গায়ে অনেকের আঁচড় লাগেনি, এখন উড়ে এসে জুড়ে বসে আঙুল ফুলে কলাগাছ হচ্ছে। তুমি এখন কি করবা? কান্নাকাটি করবা, কমপ্লেইন করবা নাকি ব্যাপারটা বুঝে নিজের দিকে তাকাবা?’তিনি আরও লিখেছেন, ‘আজকে কিছু কথা বলি, ভাই ও বোনেরা, তোমরা যারা গত পনেরো বছরেরও বেশি সময় ধরে আওয়ামীদের বিরুদ্ধে সংগ্রাম করেছো, মাঠে খেতে বিলে লুকিয়ে থেকেছো, জেলে গেছো, মার খেয়েছো, এখন আল্লাহর ওয়াস্তে নিজের জীবনটা নিয়ে ভাব। এখন নিজের জীবন, নিজের দেশ গড়ার সময়। কে কি করল, কে কি বলল, না ভেবে ক্যারিয়ার গড়ো, আসল জাতীয়তাবাদী রাজনীতি করো, কারো ক্যাডার হতে যেয়ো না। এই ভাই ওই ভাইয়ের পেছনে না ঘুরে আত্মবিশ্বাসের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনীতি আর লিবারেল ডেমোক্রেসির চর্চা করো, মানুষের সেবা করো। না, কাউকে মাইর দেওয়া তোমার কাজ না। ইউ হ্যাভ ডান ইট এনাফ। গণঅভুত্থানের সরকার নিজেকে সামলাক।’ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×