হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চলচ্চিত্র নির্মাতা সালাহউদ্দিন জাকী আর নেই

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ১৯ সেপ্টেম্বর – চলচ্চিত্র নির্মাতা সৈয়দ সালাহউদ্দিন জাকী আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার (১৮ সেপ্টেম্বর) রাত ১১ টা ৫৩ মিনিটে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি ১৯৪৬ সালের ২৬ আগস্ট জন্মগ্রহণ করেন।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

বরেণ্য এই পরিচালকের মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।

সৈয়দ সালাউদ্দিন জাকীর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। দুজনেই কানাডা প্রবাসী। তাঁরা দেশে ফেরার পর সৈয়দ সালাউদ্দিন জাকীর দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

জানা গেছে, সন্ধ্যায় ধানমন্ডির বাসায় ছিলেন জাকী। রাত দশটার পর হঠাৎ শারীরিক অবস্থার অবণতি ঘটে তাঁর। এরপর দ্রুত তাকে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের চিকিৎসকেরা নিশ্চিত করেন তিনি মারা গেছেন।

নির্মাতা পরিচয়ের বাইরেও সৈয়দ সালাউদ্দিন জাকী কাহিনিকার, সংলাপ রচয়িতা, চিত্রনাট্যকার ও লেখক হিসেবে পরিচিত ছিলেন। ১৯৮০ সালে মুক্তিপ্রাপ্ত নিজের প্রথম চলচ্চিত্র ‘ঘুড্ডি’ দিয়ে দর্শকদের পাশাপাশি চলচ্চিত্র সমালোচকদেরও মন জয় করেন তিনি।

এই সিনেমার জন্য শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। এরপর ‘লাল বেনারসি’, ‘আয়না বিবির পালা’সহ কয়েকটি চলচ্চিত্র নির্মাণ করেন সালাউদ্দিন জাকী। নব্বই দশকের শেষ দিকে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক হিসেবেও কর্মরত ছিলেন।

আইএ/ ১৯ সেপ্টেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

চলচ্চিত্র নির্মাতা সালাহউদ্দিন জাকী আর নেই

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চলচ্চিত্র নির্মাতা সালাহউদ্দিন জাকী আর নেই

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৯ সেপ্টেম্বর – চলচ্চিত্র নির্মাতা সৈয়দ সালাহউদ্দিন জাকী আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার (১৮ সেপ্টেম্বর) রাত ১১ টা ৫৩ মিনিটে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি ১৯৪৬ সালের ২৬ আগস্ট জন্মগ্রহণ করেন। বরেণ্য এই পরিচালকের মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। সৈয়দ সালাউদ্দিন জাকীর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। দুজনেই কানাডা প্রবাসী। তাঁরা দেশে ফেরার পর সৈয়দ সালাউদ্দিন জাকীর দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। জানা গেছে, সন্ধ্যায় ধানমন্ডির বাসায় ছিলেন জাকী। রাত দশটার পর হঠাৎ শারীরিক অবস্থার অবণতি ঘটে তাঁর। এরপর দ্রুত তাকে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের চিকিৎসকেরা নিশ্চিত করেন তিনি মারা গেছেন। নির্মাতা পরিচয়ের বাইরেও সৈয়দ সালাউদ্দিন জাকী কাহিনিকার, সংলাপ রচয়িতা, চিত্রনাট্যকার ও লেখক হিসেবে পরিচিত ছিলেন। ১৯৮০ সালে মুক্তিপ্রাপ্ত নিজের প্রথম চলচ্চিত্র ‘ঘুড্ডি’ দিয়ে দর্শকদের পাশাপাশি চলচ্চিত্র সমালোচকদেরও মন জয় করেন তিনি। এই সিনেমার জন্য শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। এরপর ‘লাল বেনারসি’, ‘আয়না বিবির পালা’সহ কয়েকটি চলচ্চিত্র নির্মাণ করেন সালাউদ্দিন জাকী। নব্বই দশকের শেষ দিকে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক হিসেবেও কর্মরত ছিলেন। আইএ/ ১৯ সেপ্টেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×