হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চলতি অর্থবছরের প্রথম ৩ মাসে রেকর্ড পরিমাণ রাজস্ব আদায়

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ১২:২২ অপরাহ্ন


ঢাকা, ১৭ অক্টোবর – চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) রেকর্ড ৯০ হাজার ৮২৫ কোটি টাকা রাজস্ব আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

২০.২১ শতাংশ প্রবৃদ্ধিতে প্রথম তিন মাস হিসাবে রেকর্ড সর্বোচ্চ রাজস্ব আদায় করেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৫ হাজার ২৭০ কোটি টাকা বেশি।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যদিও রাজস্ব ঘাটতি থেকে এখনও বের হতে পারেনি এনবিআর। এখনও লক্ষ্যমাত্রার তুলনায় ৭ হাজার কোটি টাকার বেশি পিছিয়ে রয়েছে বলে জানা গেছে।

শুক্রবার রাজস্ব আদায় বিষয়ে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ বলেন, ২০২৫–২৬ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে আয়কর, মূসক (মূল্য সংযোজন কর) এবং আমদানি-রপ্তানি– প্রতিটি খাতেই নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। করের আওতা বাড়ানো, কর পরিপালন নিশ্চিতকরণ, কর ফাঁকি প্রতিরোধ এবং ফাঁকি দেওয়া রাজস্ব পুনরুদ্ধারে কর্মকর্তাদের নিরলস প্রচেষ্টার ফলেই এমন সাফল্য এসেছে।

এনবিআর জানায়, গত ২০২৪–২৫ অর্থবছরের একই সময়ে রাজস্ব আদায় হয়েছিল ৭৫ হাজার ৫৫৪ কোটি ৭৮ লাখ টাকা, ২০২৩–২৪ অর্থবছরে ৭৬ হাজার ৬৮ কোটি ৪৩ লাখ টাকা এবং ২০২২–২৩ অর্থবছরে ৬৮ হাজার ৬৩৫ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছিল।

আর আয়কর ও ভ্রমণ কর খাতে দ্বিতীয় সর্বোচ্চ প্রবৃদ্ধি ১৮.২৬ শতাংশ। চলতি অর্থবছরের জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে আয়কর ও ভ্রমণ কর খাতে রাজস্ব আদায় হয়েছে ২৮ হাজার ৪৭৮ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ের চেয়ে বেশি ৪ হাজার ৩৯৭ কোটি ১৮ লাখ টাকা কর এসেছে। ২০২৪–২৫ অর্থবছরে এই খাতে আদায় ছিল ২৪ হাজার ৮০ কোটি ৮২ লাখ টাকা।

অন্যদিকে আমদানি ও রপ্তানি খাতের শুল্ক খাতে ১১.৭৪ শতাংশ প্রবৃদ্ধি এসেছে। প্রথম প্রান্তিকে আমদানি ও রপ্তানি খাতে রাজস্ব আদায় হয়েছে ২৭ হাজার ৫২৮ কোটি টাকা, যা গত ২০২৪–২৫ অর্থবছরের একই সময়ে ২৪ হাজার ৬২৫ কোটি ৪৭ লাখ টাকা ছিল। ফলে এ খাতে রাজস্ব আদায় বেড়েছে ২ হাজার ৮৯২ কোটি ৫৩ লাখ টাকা।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয় ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা। যা জিডিপির ৯ শতাংশ। যার মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর মাধ্যমে ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা এবং অন্যান্য উৎস থেকে ৬৫ হাজার কোটি টাকা সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১৭ অক্টোবর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চলতি অর্থবছরের প্রথম ৩ মাসে রেকর্ড পরিমাণ রাজস্ব আদায়

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চলতি অর্থবছরের প্রথম ৩ মাসে রেকর্ড পরিমাণ রাজস্ব আদায়

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ১২:২২ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৭ অক্টোবর – চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) রেকর্ড ৯০ হাজার ৮২৫ কোটি টাকা রাজস্ব আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।২০.২১ শতাংশ প্রবৃদ্ধিতে প্রথম তিন মাস হিসাবে রেকর্ড সর্বোচ্চ রাজস্ব আদায় করেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৫ হাজার ২৭০ কোটি টাকা বেশি।যদিও রাজস্ব ঘাটতি থেকে এখনও বের হতে পারেনি এনবিআর। এখনও লক্ষ্যমাত্রার তুলনায় ৭ হাজার কোটি টাকার বেশি পিছিয়ে রয়েছে বলে জানা গেছে।শুক্রবার রাজস্ব আদায় বিষয়ে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ বলেন, ২০২৫–২৬ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে আয়কর, মূসক (মূল্য সংযোজন কর) এবং আমদানি-রপ্তানি– প্রতিটি খাতেই নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। করের আওতা বাড়ানো, কর পরিপালন নিশ্চিতকরণ, কর ফাঁকি প্রতিরোধ এবং ফাঁকি দেওয়া রাজস্ব পুনরুদ্ধারে কর্মকর্তাদের নিরলস প্রচেষ্টার ফলেই এমন সাফল্য এসেছে।এনবিআর জানায়, গত ২০২৪–২৫ অর্থবছরের একই সময়ে রাজস্ব আদায় হয়েছিল ৭৫ হাজার ৫৫৪ কোটি ৭৮ লাখ টাকা, ২০২৩–২৪ অর্থবছরে ৭৬ হাজার ৬৮ কোটি ৪৩ লাখ টাকা এবং ২০২২–২৩ অর্থবছরে ৬৮ হাজার ৬৩৫ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছিল।আর আয়কর ও ভ্রমণ কর খাতে দ্বিতীয় সর্বোচ্চ প্রবৃদ্ধি ১৮.২৬ শতাংশ। চলতি অর্থবছরের জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে আয়কর ও ভ্রমণ কর খাতে রাজস্ব আদায় হয়েছে ২৮ হাজার ৪৭৮ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ের চেয়ে বেশি ৪ হাজার ৩৯৭ কোটি ১৮ লাখ টাকা কর এসেছে। ২০২৪–২৫ অর্থবছরে এই খাতে আদায় ছিল ২৪ হাজার ৮০ কোটি ৮২ লাখ টাকা।অন্যদিকে আমদানি ও রপ্তানি খাতের শুল্ক খাতে ১১.৭৪ শতাংশ প্রবৃদ্ধি এসেছে। প্রথম প্রান্তিকে আমদানি ও রপ্তানি খাতে রাজস্ব আদায় হয়েছে ২৭ হাজার ৫২৮ কোটি টাকা, যা গত ২০২৪–২৫ অর্থবছরের একই সময়ে ২৪ হাজার ৬২৫ কোটি ৪৭ লাখ টাকা ছিল। ফলে এ খাতে রাজস্ব আদায় বেড়েছে ২ হাজার ৮৯২ কোটি ৫৩ লাখ টাকা।চলতি ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয় ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা। যা জিডিপির ৯ শতাংশ। যার মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর মাধ্যমে ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা এবং অন্যান্য উৎস থেকে ৬৫ হাজার কোটি টাকা সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ১৭ অক্টোবর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×