ঢাকা, ১৮ মার্চ – চলতি বছরের মধ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই তথ্য নিশ্চিত করেন।
হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়
মির্জা ফখরুল জানান যে সম্মেলনের জন্য এখনও কোনো নির্দিষ্ট সময় নির্ধারণ করা হয়নি, তবে খুব শিগগিরই দলের কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য যে দলটির সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০১৬ সালে।
সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি দলের বর্তমান কার্যক্রম এবং সরকার গঠন নিয়ে কথা বলেন। সরকার গঠনের পর দল এবং সরকার এক হয়ে গেছে কিনা এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব স্পষ্ট করেন যে দলের কার্যক্রম ক্ষুদ্র পরিসরে হলেও চলমান রয়েছে।
বর্তমানে নতুন সরকারে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর দায়িত্বে রয়েছেন মির্জা ফখরুল এবং মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল তার প্রথম মতবিনিময় সভা।
এনএন/ ১৮ মার্চ ২০২৬




মন্তব্য করুন