হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার ব্যর্থ: চরমোনাই পীর

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
📌 সংক্ষেপ: চরমোনাই পীরঢাকা, ২৯ সেপ্টেম্বর- চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, লুটতরাজ, গুম ও খুনসহ বিভিন্ন সামাজিক অনাচার দিন দিন বেড়ে চলেছে এবং এসব অনাচার ঠেকাতে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছ…


চরমোনাই পীর

ঢাকা, ২৯ সেপ্টেম্বর- চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, লুটতরাজ, গুম ও খুনসহ বিভিন্ন সামাজিক অনাচার দিন দিন বেড়ে চলেছে এবং এসব অনাচার ঠেকাতে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের (আইএবি) আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীতে আইএবির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চরমোনাই পীর বলেন, দেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পার হয়ে গেছে। স্বাধীনতার জন্য মানুষ জীবন দিয়েছে এবং বিভিন্ন আন্দোলন-সংগ্রাম করেছে। কিন্তু এখনো মানুষ প্রকৃত মুক্তি পায়নি। একই নীতিতে দেশ পরিচালনা চলতে থাকলে স্বাধীনতার হীরকজয়ন্তী ও শতবর্ষও উদযাপন করা হতে পারে, কিন্তু তাতে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না।

আরও পড়ুন

অবসরোত্তর বিধিনিষেধের অজুহাতে ৬০% অতিরিক্ত ভাতার দাবি বিটিআরসির: তোলপাড় প্রশাসনিক অঙ্গনে

তিনি বলেন, চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, লুটতরাজ, গুম, খুনসহ বিভিন্ন ধরনের সামাজিক অনাচার দিন দিন বাড়ছে। এসব সামাজিক অনাচার দূর করতে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। জনগণ বিভিন্ন দলকে ক্ষমতায় বসিয়ে দেখেছে। কিন্তু প্রচলিত নীতিতে কোনো দলই রাষ্ট্র ও সমাজে প্রত্যাশিত পরিবর্তন আনতে পারেনি। নির্বাচনের আগে দেওয়া ইশতেহারের কথা পরে ভুলে গিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করা হয় বলেও মন্তব্য করেন তিনি।

মুফতি রেজাউল করীম বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো নীতির সঙ্গে আপস করেনি এবং ভবিষ্যতেও করবে না। নীতির পরিবর্তনের মাধ্যমে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে—এমন প্রত্যাশা থেকেই জনগণ ইসলামী আন্দোলন বাংলাদেশের দিকে তাকিয়ে আছে।

সম্মেলনে আইএবির মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানে দলের শীর্ষ নেতারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। ৫ আগস্টের পর রাজনীতিতে আর চাঁদাবাজি ও প্রতারণা থাকবে না—এমন প্রত্যাশা ছিল। কিন্তু এখনো সেই কাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়নি।

তিনি অভিযোগ করেন, বিএনপি সরকার জুলাই সনদ নিয়ে টালবাহানা ও বিলম্ব করছে। এভাবে চলতে থাকলে সামনে জনগণের মধ্যে বিস্ফোরণ ঘটতে পারে।

গাজী আতাউর রহমান আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো গোপন এজেন্ডা নেই। অতীতে, বর্তমানে ও ভবিষ্যতে দলটি প্রকাশ্যেই বলে আসছে, তারা ইসলামী শরিয়াহ বাস্তবায়ন করতে চায়।

সম্মেলনে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ আইএবির সভাপতি শেখ ফজলে বারী মারুফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক কেএম শরিয়তউল্লাহ।

এতে আরও বক্তব্য দেন আইএবির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, যুগ্ম মহাসচিব অধ্যক্ষ শেখ ফজলে বারী মাসউদ, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম, মহানগর দক্ষিণের সহসভাপতি জিএম রুহুল আমিন, আলহাজ এমএইচ মোস্তফা, আলহাজ আবদুর রাজ্জাক, মহানগর উত্তরের সহসভাপতি মাওলানা তাজুল ইসলাম, অধ্যক্ষ জিল্লুর রহমান, উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা নুরুল ইসলাম নাঈম, মাওলানা ফরিদুল ইসলামসহ অনেকে।

এস এম/ ২৯ সেপ্টেম্বর ২০২৬

 


❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার ব্যর্থ: চরমোনাই পীর সম্পর্কিত তথ্য কী?

উত্তর: চরমোনাই পীরঢাকা, ২৯ সেপ্টেম্বর- চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, লুটতরাজ, গুম ও খুনসহ বিভিন্ন সামাজিক অনাচার দিন দিন বেড়ে চলেছে এবং এস। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার ব্যর্থ: চরমোনাই পীর

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার ব্যর্থ: চরমোনাই পীর

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
Print Image
[ad_1] চরমোনাই পীরঢাকা, ২৯ সেপ্টেম্বর- চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, লুটতরাজ, গুম ও খুনসহ বিভিন্ন সামাজিক অনাচার দিন দিন বেড়ে চলেছে এবং এসব অনাচার ঠেকাতে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের (আইএবি) আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীতে আইএবির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।চরমোনাই পীর বলেন, দেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পার হয়ে গেছে। স্বাধীনতার জন্য মানুষ জীবন দিয়েছে এবং বিভিন্ন আন্দোলন-সংগ্রাম করেছে। কিন্তু এখনো মানুষ প্রকৃত মুক্তি পায়নি। একই নীতিতে দেশ পরিচালনা চলতে থাকলে স্বাধীনতার হীরকজয়ন্তী ও শতবর্ষও উদযাপন করা হতে পারে, কিন্তু তাতে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না।তিনি বলেন, চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, লুটতরাজ, গুম, খুনসহ বিভিন্ন ধরনের সামাজিক অনাচার দিন দিন বাড়ছে। এসব সামাজিক অনাচার দূর করতে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। জনগণ বিভিন্ন দলকে ক্ষমতায় বসিয়ে দেখেছে। কিন্তু প্রচলিত নীতিতে কোনো দলই রাষ্ট্র ও সমাজে প্রত্যাশিত পরিবর্তন আনতে পারেনি। নির্বাচনের আগে দেওয়া ইশতেহারের কথা পরে ভুলে গিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করা হয় বলেও মন্তব্য করেন তিনি।মুফতি রেজাউল করীম বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো নীতির সঙ্গে আপস করেনি এবং ভবিষ্যতেও করবে না। নীতির পরিবর্তনের মাধ্যমে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে—এমন প্রত্যাশা থেকেই জনগণ ইসলামী আন্দোলন বাংলাদেশের দিকে তাকিয়ে আছে।সম্মেলনে আইএবির মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানে দলের শীর্ষ নেতারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। ৫ আগস্টের পর রাজনীতিতে আর চাঁদাবাজি ও প্রতারণা থাকবে না—এমন প্রত্যাশা ছিল। কিন্তু এখনো সেই কাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়নি।তিনি অভিযোগ করেন, বিএনপি সরকার জুলাই সনদ নিয়ে টালবাহানা ও বিলম্ব করছে। এভাবে চলতে থাকলে সামনে জনগণের মধ্যে বিস্ফোরণ ঘটতে পারে।গাজী আতাউর রহমান আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো গোপন এজেন্ডা নেই। অতীতে, বর্তমানে ও ভবিষ্যতে দলটি প্রকাশ্যেই বলে আসছে, তারা ইসলামী শরিয়াহ বাস্তবায়ন করতে চায়।সম্মেলনে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ আইএবির সভাপতি শেখ ফজলে বারী মারুফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক কেএম শরিয়তউল্লাহ।এতে আরও বক্তব্য দেন আইএবির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, যুগ্ম মহাসচিব অধ্যক্ষ শেখ ফজলে বারী মাসউদ, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম, মহানগর দক্ষিণের সহসভাপতি জিএম রুহুল আমিন, আলহাজ এমএইচ মোস্তফা, আলহাজ আবদুর রাজ্জাক, মহানগর উত্তরের সহসভাপতি মাওলানা তাজুল ইসলাম, অধ্যক্ষ জিল্লুর রহমান, উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা নুরুল ইসলাম নাঈম, মাওলানা ফরিদুল ইসলামসহ অনেকে।এস এম/ ২৯ সেপ্টেম্বর ২০২৬  [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×