হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন


চাঁপাইনবাবগঞ্জ, ১৬ ফেব্রুয়ারি – চাঁপাইনবাবগঞ্জে এক কেজি তিন শ ৭০ গ্রাম হেরোইন বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার দায়ে আরিফ হোসেন নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মো. হায়দার আলী খোন্দকার আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় রুবেল হক নামের অপর আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

দণ্ডপ্রাপ্ত আরিফ হোসেন জেলার শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের নামোজগন্নাথপুর দোভাগি গ্রামের মানারুল ইসলামের ছেলে। মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায় যে ২০২৩ সালের ১১ মার্চ র‍্যাব ৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ১ কেজি ৩৭০ গ্রাম হেরোইন উদ্ধার করে এবং এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক করা হয়।

ওই দিনই শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন র‍্যাবের তৎকালীন এসআই লুৎফর রহমান। পরবর্তীতে ২০২৩ সালের ৩০ জুন মামলার তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ থানার এসআই এসলাম আলী দুজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় নয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষে আদালত সোমবার আরিফ হোসেনকে দোষী সাব্যস্ত করে এই রায় দেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী আব্দুল ওদুদ এবং আসামিপক্ষে ছিলেন আইনজীবী আখতারুজ্জামান জুয়েল।

এ এম/ ১৬ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] চাঁপাইনবাবগঞ্জ, ১৬ ফেব্রুয়ারি – চাঁপাইনবাবগঞ্জে এক কেজি তিন শ ৭০ গ্রাম হেরোইন বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার দায়ে আরিফ হোসেন নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মো. হায়দার আলী খোন্দকার আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় রুবেল হক নামের অপর আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।দণ্ডপ্রাপ্ত আরিফ হোসেন জেলার শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের নামোজগন্নাথপুর দোভাগি গ্রামের মানারুল ইসলামের ছেলে। মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায় যে ২০২৩ সালের ১১ মার্চ র‍্যাব ৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ১ কেজি ৩৭০ গ্রাম হেরোইন উদ্ধার করে এবং এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক করা হয়।ওই দিনই শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন র‍্যাবের তৎকালীন এসআই লুৎফর রহমান। পরবর্তীতে ২০২৩ সালের ৩০ জুন মামলার তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ থানার এসআই এসলাম আলী দুজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় নয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষে আদালত সোমবার আরিফ হোসেনকে দোষী সাব্যস্ত করে এই রায় দেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী আব্দুল ওদুদ এবং আসামিপক্ষে ছিলেন আইনজীবী আখতারুজ্জামান জুয়েল।এ এম/ ১৬ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×