হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চার্জারের ভেতরে ইয়াবা লুকিয়ে মালদ্বীপ পাচারের চেষ্টা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১১ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৩৯ অপরাহ্ন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক হাজার ৭৯১ পিস ইয়াবাসহ আল আমিন নামে এক মালদ্বীপ প্রবাসীকে আটক করেছেন এভিয়েশন সিকিউরিটির (এভসেক) সদস্যরা।

মোবাইল ফোনের চার্জারের ভেতরে এই ইয়াবা লুকিয়ে নেওয়ার সময় শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে আল আমিন নামে ওই যাত্রীকে আটক করা হয়।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর দেড়টার দিকে মালদ্বীপ এয়ারলাইনের একটি ফ্লাইটে মালদ্বীপ যাওয়ার জন্য বিমানবন্দরে আসেন আল আমিন। বহিরাগমন এলাকার ৪ নম্বর প্রি-বোর্ডিং গেটে এভসেক সুপারভাইজার শামীম হোসেনের নেতৃত্বে স্ক্যানার মো. এনামুল হক ওই যাত্রীর ব্যাগের ভেতরে থাকা একটি মোবাইল চার্জারের ভেতরে ইয়াবা ট্যাবলেট সদৃশ বস্তু শনাক্ত করেন। পরে আল আমিনকে এভসেক অফিসে এনে তল্লাশি করা হয়। চার্জারের ভেতরে ইয়াবাগুলো কৌশলে রাখা ছিল।

আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আল আমিনকে ইয়াবাসহ মাদক্দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, তার পরিচিত এক ব্যক্তি এই চার্জারটি মালদ্বীপে পৌঁছে দেওয়ার জন্য তাকে দিয়েছেন।

আরও পড়ুন

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর তোপ: দুই-একটি বিচ্ছিন্ন ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চার্জারের ভেতরে ইয়াবা লুকিয়ে মালদ্বীপ পাচারের চেষ্টা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চার্জারের ভেতরে ইয়াবা লুকিয়ে মালদ্বীপ পাচারের চেষ্টা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১১ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৩৯ অপরাহ্ন
Print Image
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক হাজার ৭৯১ পিস ইয়াবাসহ আল আমিন নামে এক মালদ্বীপ প্রবাসীকে আটক করেছেন এভিয়েশন সিকিউরিটির (এভসেক) সদস্যরা। মোবাইল ফোনের চার্জারের ভেতরে এই ইয়াবা লুকিয়ে নেওয়ার সময় শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে আল আমিন নামে ওই যাত্রীকে আটক করা হয়। বিমানবন্দর সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর দেড়টার দিকে মালদ্বীপ এয়ারলাইনের একটি ফ্লাইটে মালদ্বীপ যাওয়ার জন্য বিমানবন্দরে আসেন আল আমিন। বহিরাগমন এলাকার ৪ নম্বর প্রি-বোর্ডিং গেটে এভসেক সুপারভাইজার শামীম হোসেনের নেতৃত্বে স্ক্যানার মো. এনামুল হক ওই যাত্রীর ব্যাগের ভেতরে থাকা একটি মোবাইল চার্জারের ভেতরে ইয়াবা ট্যাবলেট সদৃশ বস্তু শনাক্ত করেন। পরে আল আমিনকে এভসেক অফিসে এনে তল্লাশি করা হয়। চার্জারের ভেতরে ইয়াবাগুলো কৌশলে রাখা ছিল। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আল আমিনকে ইয়াবাসহ মাদক্দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, তার পরিচিত এক ব্যক্তি এই চার্জারটি মালদ্বীপে পৌঁছে দেওয়ার জন্য তাকে দিয়েছেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×