হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চিকিৎসকের বিরুদ্ধে নার্সকে মারধরের অভিযোগে সকাল থেকে কর্মবিরতি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৪:১৬ অপরাহ্ন


ঢাকা, ১৬ অক্টোবর – রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এক নার্সকে চিকিৎসকের মারধরের অভিযোগে কর্মবিরতি পালন করছেন নার্সরা।

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৮টা থেকে তারা সব ধরনের সেবা কার্যক্রম বন্ধ রেখেছেন। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন রোগীরা।

আরও পড়ুন

ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার

নার্সদের অভিযোগ, বুধবার বিকেলে শিফট চলাকালে নার্স কামরুল হাসান ও চিকিৎসক সৈকত তাওহিদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে সৈকত তাওহিদ আরও কয়েকজনকে নিয়ে কামরুল হাসানকে পিটিয়ে আহত করেন।

আহত কামরুল হাসানকে তাৎক্ষণিক সোহরাওয়ার্দী হাসপাতালেই ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চিকিৎসক সৈকত তাওহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি বলে জানা গেছে।

এ বিষয়ে অভিযুক্ত চিকিৎসক সৈকত তাওহিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

অন্য দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শিহাব উদ্দিন-এর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি মোবাইল ফোনে সাড়া দেননি।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ১৬ অক্টোবর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চিকিৎসকের বিরুদ্ধে নার্সকে মারধরের অভিযোগে সকাল থেকে কর্মবিরতি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চিকিৎসকের বিরুদ্ধে নার্সকে মারধরের অভিযোগে সকাল থেকে কর্মবিরতি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৪:১৬ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৬ অক্টোবর – রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এক নার্সকে চিকিৎসকের মারধরের অভিযোগে কর্মবিরতি পালন করছেন নার্সরা।আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৮টা থেকে তারা সব ধরনের সেবা কার্যক্রম বন্ধ রেখেছেন। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন রোগীরা।নার্সদের অভিযোগ, বুধবার বিকেলে শিফট চলাকালে নার্স কামরুল হাসান ও চিকিৎসক সৈকত তাওহিদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে সৈকত তাওহিদ আরও কয়েকজনকে নিয়ে কামরুল হাসানকে পিটিয়ে আহত করেন।আহত কামরুল হাসানকে তাৎক্ষণিক সোহরাওয়ার্দী হাসপাতালেই ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।চিকিৎসক সৈকত তাওহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি বলে জানা গেছে।এ বিষয়ে অভিযুক্ত চিকিৎসক সৈকত তাওহিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।অন্য দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শিহাব উদ্দিন-এর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি মোবাইল ফোনে সাড়া দেননি।সূত্র: বাংলাদেশ জার্নালএনএন/ ১৬ অক্টোবর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×