হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চীনে বড় রদবদল ১৯ কর্মকর্তাকে অপসারণ, তালিকায় ৯ সেনা কর্মকর্তা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন


চীন, ২৭ ফেব্রুয়ারি – চীনে আসন্ন বার্ষিক রাজনৈতিক সম্মেলনের প্রাক্কালে আইন প্রণেতাদের তালিকা থেকে ১৯ জন কর্মকর্তাকে অপসারণ করা হয়েছে, যাদের মধ্যে নয়জনই সামরিক কর্মকর্তা।

দেশটির শীর্ষ আইনসভা ন্যাশনাল পিপলস কংগ্রেসের (এনপিসি) স্ট্যান্ডিং কমিটি আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য বার্ষিক বৈঠকের আগে এই অপসারণের ঘোষণা দিয়েছে। যদিও এই অপসারণের পেছনে কোনো আনুষ্ঠানিক কারণ দর্শানো হয়নি, তবে ধারণা করা হচ্ছে এটি চলমান শুদ্ধি অভিযানের অংশ।

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

প্রেসিডেন্ট শি চিনপিং কর্তৃক তার ঘনিষ্ঠ সামরিক মিত্র ও শীর্ষ জেনারেল ঝাং ইউক্সিয়াকে পদচ্যুত করার কয়েক সপ্তাহের মধ্যেই এই ঘটনা ঘটল। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অপসারিতদের তালিকায় পিএলএ গ্রাউন্ড ফোর্সের কমান্ডার লি কিয়াওমিং এবং নৌবাহিনীর সাবেক কমান্ডার শেন জিনলংয়ের মতো উচ্চপদস্থ ব্যক্তিরা রয়েছেন।

এছাড়াও অভ্যন্তরীণ মঙ্গোলিয়া অঞ্চলের প্রাক্তন দলীয় প্রধান সান শাওচংসহ কয়েকজন প্রাদেশিক কর্মকর্তাও এই তালিকায় স্থান পেয়েছেন। এর আগে অক্টোবরে পরিচালিত এক অভিযানে নয়জন শীর্ষ জেনারেলকে অপসারণ করা হয়েছিল, যা কর্তৃপক্ষের মতে দুর্নীতিবিরোধী শুদ্ধি অভিযানের অংশ।

২০১৩ সালে ক্ষমতায় আসার পর থেকেই শি চিনপিং দুর্নীতিকে কমিউনিস্ট পার্টির জন্য ‘সবচেয়ে বড় হুমকি’ হিসেবে চিহ্নিত করে এই অভিযান শুরু করেন। তবে সমালোচকদের মতে, এই অভিযান মূলত রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূল করার একটি হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চীনে বড় রদবদল ১৯ কর্মকর্তাকে অপসারণ, তালিকায় ৯ সেনা কর্মকর্তা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চীনে বড় রদবদল ১৯ কর্মকর্তাকে অপসারণ, তালিকায় ৯ সেনা কর্মকর্তা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
Print Image
[ad_1] চীন, ২৭ ফেব্রুয়ারি – চীনে আসন্ন বার্ষিক রাজনৈতিক সম্মেলনের প্রাক্কালে আইন প্রণেতাদের তালিকা থেকে ১৯ জন কর্মকর্তাকে অপসারণ করা হয়েছে, যাদের মধ্যে নয়জনই সামরিক কর্মকর্তা।দেশটির শীর্ষ আইনসভা ন্যাশনাল পিপলস কংগ্রেসের (এনপিসি) স্ট্যান্ডিং কমিটি আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য বার্ষিক বৈঠকের আগে এই অপসারণের ঘোষণা দিয়েছে। যদিও এই অপসারণের পেছনে কোনো আনুষ্ঠানিক কারণ দর্শানো হয়নি, তবে ধারণা করা হচ্ছে এটি চলমান শুদ্ধি অভিযানের অংশ।প্রেসিডেন্ট শি চিনপিং কর্তৃক তার ঘনিষ্ঠ সামরিক মিত্র ও শীর্ষ জেনারেল ঝাং ইউক্সিয়াকে পদচ্যুত করার কয়েক সপ্তাহের মধ্যেই এই ঘটনা ঘটল। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অপসারিতদের তালিকায় পিএলএ গ্রাউন্ড ফোর্সের কমান্ডার লি কিয়াওমিং এবং নৌবাহিনীর সাবেক কমান্ডার শেন জিনলংয়ের মতো উচ্চপদস্থ ব্যক্তিরা রয়েছেন।এছাড়াও অভ্যন্তরীণ মঙ্গোলিয়া অঞ্চলের প্রাক্তন দলীয় প্রধান সান শাওচংসহ কয়েকজন প্রাদেশিক কর্মকর্তাও এই তালিকায় স্থান পেয়েছেন। এর আগে অক্টোবরে পরিচালিত এক অভিযানে নয়জন শীর্ষ জেনারেলকে অপসারণ করা হয়েছিল, যা কর্তৃপক্ষের মতে দুর্নীতিবিরোধী শুদ্ধি অভিযানের অংশ।২০১৩ সালে ক্ষমতায় আসার পর থেকেই শি চিনপিং দুর্নীতিকে কমিউনিস্ট পার্টির জন্য ‘সবচেয়ে বড় হুমকি’ হিসেবে চিহ্নিত করে এই অভিযান শুরু করেন। তবে সমালোচকদের মতে, এই অভিযান মূলত রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূল করার একটি হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×