হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চুরি ও হত্যা চেষ্টার অভিযোগে ববির বিরুদ্ধে মামলা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২ জুলাই ২০২৪, ১২:০৭ অপরাহ্ন


ঢাকা, ৩০ জুন – পরিচালককে পেটানানোর অভিযোগের পর আরো একটি ঘটনায় চিত্রনায়িকা ববি হকের বিরুদ্ধে মামলা হয়েছে। ২৩ জুন দুপুরে গুলশান থানায় মামলাটি করেন মুহাম্মদ সাকিব উদ্দোজা নামের এক ব্যবসায়ী। এতে ববি হক ও তার কথিত বন্ধুর বিরুদ্ধে হত্যাচেষ্টা, মারধর ও চুরিসহ বেশ কয়েকটি অভিযোগ আনা হয়। মামলার কাগজটি দৈনিক আমাদের সময় অনলাইনের হাতে এসেছে। এতে দেখা যায়,এই মামলায় ববি হককে দ্বিতীয় আসামি করা হলেও প্রথম আসামি আবুল বাশার যার পুরো নাম মির্জা আবুল বাসার।

মামলা বিবরণীতে বলা হয়, হত্যার উদ্দেশ্যে মারপিট করিয়া সাধারণ জখম, চুরি, ক্ষতিসাধন ও ভয় ভীতি প্রদর্শনের অপরাধ। ৩২৩, ৩২৫, ৩০৭, ৩৭৯, ৪২৭, ৫০৬ ধারায় করা মামলাটির তদন্ত করছেন গুলশান থানার সাব ইন্সপেক্টর আনোয়ার হোসেন। তিনি জানান, মামলার তদন্ত কাজ চলছে।

এ বিষয়ে গুলশান থানার ওসি মাজহারুল ইসলাম জানান, ববিও তাদের বিরুদ্ধে মামলা করেছেন।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য অভিনেত্রী ববির সঙ্গে যোগাযোগ করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।

ঘটনার বিবরণীতে জানা যায়, খোঁজ নিয়ে জানা যায় ববি ও মির্জা আবুল বাসার যৌথভাবে গুলশানের ওয়াই এন সেন্টারে একটি রেস্টুরেন্ট ক্রয় করেন। ঐ রেষ্টুরেন্টটি নায়িকা তার নামে নামকরণ করেন ‘ববস্টার’। এই রেস্টুরেন্টের আগের মালিককে ৫৫ লাখ টাকা দেওয়ার কথা ছিল ববি ও বাশারের। প্রথমে ১৫ লাখ পরে ১০ লাখ টাকার চেক দিলেও দুটি চেকই বাউন্স করে। বারবার প্রথম পক্ষের মালিক টাকার জন্য তাগাদা দিলে দ্বন্দ্ব বাঁধে। প্রথম পক্ষ টাকা চাইলে ববি ও তার পার্টনার আবুল বাসার তাদেরকে হুমকি ধামকি দিয়ে আসছিল।

এ বিষয়ে প্রথম মালিক আমান উল্লাহ আমান বলেন, ‘ববি আর বাশার মূলত ক্রেতা। তারা কেনার কথা বলেও টাকা পরিশোধ করেননি। পাশাপাশি জোর করে পেশী শক্তি খাটিয়ে রেস্টুরেন্টটা দখল নেওয়ার চেষ্টা করে। তাই আমি আইনের আশ্রয় নিয়েছি। আজ রাতে গুলশান থানায় এ বিষয়ে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। এরপর মামলার বাকি অগ্রগতি নিয়ে কথা বলতে পারব।’

অন্যদিকে, ববির কথিত বন্ধু আবুল বাসারের নামে এর আগেও একাধিক মামলা হয়েছে।

আবুল বাশার বিটিএল গ্রুপ নামে নাম গ্রুপের মালিক। এই গ্রুপ থেকে ববিকে নায়িকা করে ‘মাস্টার মাইন্ড’ নামে একটি সিনেমাও করার কথা ছিল তার। সেই সূত্রেই তাদের ঘনিষ্ঠতা।

আইএ/ ৩০ জুন ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

চুরি ও হত্যা চেষ্টার অভিযোগে ববির বিরুদ্ধে মামলা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চুরি ও হত্যা চেষ্টার অভিযোগে ববির বিরুদ্ধে মামলা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২ জুলাই ২০২৪, ১২:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৩০ জুন – পরিচালককে পেটানানোর অভিযোগের পর আরো একটি ঘটনায় চিত্রনায়িকা ববি হকের বিরুদ্ধে মামলা হয়েছে। ২৩ জুন দুপুরে গুলশান থানায় মামলাটি করেন মুহাম্মদ সাকিব উদ্দোজা নামের এক ব্যবসায়ী। এতে ববি হক ও তার কথিত বন্ধুর বিরুদ্ধে হত্যাচেষ্টা, মারধর ও চুরিসহ বেশ কয়েকটি অভিযোগ আনা হয়। মামলার কাগজটি দৈনিক আমাদের সময় অনলাইনের হাতে এসেছে। এতে দেখা যায়,এই মামলায় ববি হককে দ্বিতীয় আসামি করা হলেও প্রথম আসামি আবুল বাশার যার পুরো নাম মির্জা আবুল বাসার।মামলা বিবরণীতে বলা হয়, হত্যার উদ্দেশ্যে মারপিট করিয়া সাধারণ জখম, চুরি, ক্ষতিসাধন ও ভয় ভীতি প্রদর্শনের অপরাধ। ৩২৩, ৩২৫, ৩০৭, ৩৭৯, ৪২৭, ৫০৬ ধারায় করা মামলাটির তদন্ত করছেন গুলশান থানার সাব ইন্সপেক্টর আনোয়ার হোসেন। তিনি জানান, মামলার তদন্ত কাজ চলছে।এ বিষয়ে গুলশান থানার ওসি মাজহারুল ইসলাম জানান, ববিও তাদের বিরুদ্ধে মামলা করেছেন।ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য অভিনেত্রী ববির সঙ্গে যোগাযোগ করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।ঘটনার বিবরণীতে জানা যায়, খোঁজ নিয়ে জানা যায় ববি ও মির্জা আবুল বাসার যৌথভাবে গুলশানের ওয়াই এন সেন্টারে একটি রেস্টুরেন্ট ক্রয় করেন। ঐ রেষ্টুরেন্টটি নায়িকা তার নামে নামকরণ করেন ‘ববস্টার’। এই রেস্টুরেন্টের আগের মালিককে ৫৫ লাখ টাকা দেওয়ার কথা ছিল ববি ও বাশারের। প্রথমে ১৫ লাখ পরে ১০ লাখ টাকার চেক দিলেও দুটি চেকই বাউন্স করে। বারবার প্রথম পক্ষের মালিক টাকার জন্য তাগাদা দিলে দ্বন্দ্ব বাঁধে। প্রথম পক্ষ টাকা চাইলে ববি ও তার পার্টনার আবুল বাসার তাদেরকে হুমকি ধামকি দিয়ে আসছিল।এ বিষয়ে প্রথম মালিক আমান উল্লাহ আমান বলেন, ‘ববি আর বাশার মূলত ক্রেতা। তারা কেনার কথা বলেও টাকা পরিশোধ করেননি। পাশাপাশি জোর করে পেশী শক্তি খাটিয়ে রেস্টুরেন্টটা দখল নেওয়ার চেষ্টা করে। তাই আমি আইনের আশ্রয় নিয়েছি। আজ রাতে গুলশান থানায় এ বিষয়ে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। এরপর মামলার বাকি অগ্রগতি নিয়ে কথা বলতে পারব।’অন্যদিকে, ববির কথিত বন্ধু আবুল বাসারের নামে এর আগেও একাধিক মামলা হয়েছে।আবুল বাশার বিটিএল গ্রুপ নামে নাম গ্রুপের মালিক। এই গ্রুপ থেকে ববিকে নায়িকা করে ‘মাস্টার মাইন্ড’ নামে একটি সিনেমাও করার কথা ছিল তার। সেই সূত্রেই তাদের ঘনিষ্ঠতা।আইএ/ ৩০ জুন ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×