হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চেক প্রতারণা মামলায় কারাগারে সাবেক ওসি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৪ জুন ২০২৩, ০৯:০৭ পূর্বাহ্ন


চট্টগ্রাম, ১৪ জুন – চট্টগ্রামে চেক প্রতারণা মামলায় পুলিশের সাবেক ওসি কাজী রাকিব উদ্দিনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার চট্টগ্রাম চতুর্থ যুগ্ম মহানগর দায়রা জজ রাজিয়া সুলতানার আদালত এ আদেশ দেন। এর আগে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

কারাগারে যাওয়া কাজী রাকিব উদ্দিন সর্বশেষ বান্দরবান পার্বত্য জেলার রুমা থানায় ওসি হিসেবে কর্মরত ছিলেন। এর আগে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা (ডিবি) বিভাগে কর্মরত ছিলেন তিনি। তিনি ৫২ লাখ টাকার চেক প্রতারণা মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

মামলার বাদী পক্ষের আইনজীবী জুলফিকার আলী ভুট্টো বলেন, ৫২ লাখ টাকার চেক প্রত্যাখ্যান মামলায় পুলিশ অফিসার রাকিবকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং চেকের সমপরিমাণ ৫২ লাখ টাকা জরিমানা করেছিলেন আদালত। পলাতক থাকায় তার বিরুদ্ধে আদালত সাজা পরোয়ানা জারি করেন। মঙ্গলবার তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করে পুলিশ। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার নথি সূত্রে জানা গেছে, মহানগর গোয়েন্দা পুলিশে কর্মরত থাকাকালীন পুলিশ পরিদর্শক কাজী রাকিব উদ্দিনের সঙ্গে ডবলমুরিং এলাকার শামীমা আক্তার নামের এক নারীর পরিচয় হয়। ২০২১ সালের শুরুর দিকে পরিচয়ের সূত্রে শামীমার কাছ থেকে ৫২ লাখ টাকা ধার নেন রাকিব। পরে ওই টাকা ফেরত চাইলে শামীমাকে ২০২১ সালের ১৮ আগস্ট ৫২ লাখ টাকার একটি চেক দেন তিনি। চেকটি সোনালী ব্যাংক বান্দরবান শাখায় জমা দিলে ওই বছরের ৩১ আগস্ট ডিজঅনার হয়। এরপরও নির্দিষ্ট সময়ে পাওনা টাকা পরিশোধ না করায় ২০২১ সালের ৩১ অক্টোবর শামীমা আক্তার বাদী হয়ে রাকিবের বিরুদ্ধে আদালতে মামলা করেন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৪ জুন ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চেক প্রতারণা মামলায় কারাগারে সাবেক ওসি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চেক প্রতারণা মামলায় কারাগারে সাবেক ওসি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৪ জুন ২০২৩, ০৯:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] চট্টগ্রাম, ১৪ জুন – চট্টগ্রামে চেক প্রতারণা মামলায় পুলিশের সাবেক ওসি কাজী রাকিব উদ্দিনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার চট্টগ্রাম চতুর্থ যুগ্ম মহানগর দায়রা জজ রাজিয়া সুলতানার আদালত এ আদেশ দেন। এর আগে তাকে গ্রেপ্তার করে পুলিশ। কারাগারে যাওয়া কাজী রাকিব উদ্দিন সর্বশেষ বান্দরবান পার্বত্য জেলার রুমা থানায় ওসি হিসেবে কর্মরত ছিলেন। এর আগে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা (ডিবি) বিভাগে কর্মরত ছিলেন তিনি। তিনি ৫২ লাখ টাকার চেক প্রতারণা মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি। মামলার বাদী পক্ষের আইনজীবী জুলফিকার আলী ভুট্টো বলেন, ৫২ লাখ টাকার চেক প্রত্যাখ্যান মামলায় পুলিশ অফিসার রাকিবকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং চেকের সমপরিমাণ ৫২ লাখ টাকা জরিমানা করেছিলেন আদালত। পলাতক থাকায় তার বিরুদ্ধে আদালত সাজা পরোয়ানা জারি করেন। মঙ্গলবার তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করে পুলিশ। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার নথি সূত্রে জানা গেছে, মহানগর গোয়েন্দা পুলিশে কর্মরত থাকাকালীন পুলিশ পরিদর্শক কাজী রাকিব উদ্দিনের সঙ্গে ডবলমুরিং এলাকার শামীমা আক্তার নামের এক নারীর পরিচয় হয়। ২০২১ সালের শুরুর দিকে পরিচয়ের সূত্রে শামীমার কাছ থেকে ৫২ লাখ টাকা ধার নেন রাকিব। পরে ওই টাকা ফেরত চাইলে শামীমাকে ২০২১ সালের ১৮ আগস্ট ৫২ লাখ টাকার একটি চেক দেন তিনি। চেকটি সোনালী ব্যাংক বান্দরবান শাখায় জমা দিলে ওই বছরের ৩১ আগস্ট ডিজঅনার হয়। এরপরও নির্দিষ্ট সময়ে পাওনা টাকা পরিশোধ না করায় ২০২১ সালের ৩১ অক্টোবর শামীমা আক্তার বাদী হয়ে রাকিবের বিরুদ্ধে আদালতে মামলা করেন। সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ১৪ জুন ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×