হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চ্যাটজিপিটির বিরুদ্ধে ফ্লোরিডায় মামলা: শিশুদের নিরাপত্তা ও জনঝুঁকির অভিযোগ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২ জুন ২০২৬, ১০:১৭ অপরাহ্ন


ফ্লোরিডা, ২ জুন – জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগে মামলা দায়ের করেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য। চ্যাটবটের নিরাপত্তা ত্রুটি এবং ত্রুটিপূর্ণ নকশার অভিযোগ এনে যুক্তরাষ্ট্রের প্রথম কোনো অঙ্গরাজ্য হিসেবে ফ্লোরিডা এই আইনি পদক্ষেপ গ্রহণ করেছে।

ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেল জেমস উথমিয়ার এই মামলাটি দায়ের করেন।

আরও পড়ুন

জনপ্রিয়তা কমলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার কথা বললেন ট্রাম্প

মামলায় অভিযোগ করা হয়েছে যে, ওপেনএআই এবং এর প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান কেবল মুনাফার পেছনে ছুটছেন। তাদের উদ্ভাবিত প্রযুক্তি শিশুদের বিপদে ফেলছে এবং প্রযুক্তিতে আসক্ত করছে। এমনকি এই প্রযুক্তি নির্বিচারে গুলি চালানো ব্যক্তিদের সহায়তা দিচ্ছে এবং ব্যবহারকারীদের আত্মহত্যার প্ররোচনা দিচ্ছে বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

ফ্লোরিডার এই দেওয়ানি মামলায় স্যাম অল্টম্যানকে তার বেপরোয়া ও ইচ্ছাকৃত আচরণের জন্য ব্যক্তিগতভাবে দায়ী করার দাবি জানানো হয়েছে।

অভিযোগে বলা হয়, অল্টম্যানের প্রতিষ্ঠানের কার্যক্রমের ফলে সাধারণ মানুষের জীবন যেভাবে ঝুঁকির মুখে পড়েছে, তার প্রতি তিনি চরম উদাসীনতা দেখিয়েছেন। ওপেনএআইয়ের বিরুদ্ধে প্রতারণামূলক বাণিজ্য, অবহেলা এবং জনউপদ্রব সৃষ্টির মতো একাধিক অভিযোগ আনা হয়েছে।

অ্যাটর্নি জেনারেল জেমস উথমিয়ার বলেন, স্যাম অল্টম্যান এবং চ্যাটজিপিটি শিশুদের নিরাপত্তার চেয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিযোগিতাকে বেশি গুরুত্ব দিয়েছে। তারা জননিরাপত্তার চেয়ে মুনাফাকে বড় করে দেখেছে, যা ফ্লোরিডা কোনোভাবেই মেনে নেবে না।

এদিকে ওপেনএআই এক বিবৃতিতে জানিয়েছে, অপ্রাপ্তবয়স্কদের সুরক্ষার জন্য তারা শুরু থেকেই কাজ করছে এবং তাদের প্রযুক্তিতে উন্নত নিরাপত্তা ব্যবস্থা চালু রয়েছে। প্রতিষ্ঠানের একজন মুখপাত্র বলেন, নাবালকদের সুরক্ষার জন্য পণ্যের ভেতরেই বয়স শনাক্তকরণ টুল এবং অভিভাবকদের জন্য বিশেষ মনিটরিং ব্যবস্থা রাখা হয়েছে।

বর্তমানে বিশ্বজুড়ে ওপেনএআই বেশ কয়েকটি মামলার মুখোমুখি হচ্ছে। এর আগে কানাডার টাম্বলার রিজে ঘটে যাওয়া এক বন্দুক হামলার ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলো প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করেছিল।

শুধু ওপেনএআই নয়, মেটা, টিকটক এবং ইউটিউবের মতো অন্যান্য প্রযুক্তি জায়ান্টরাও একই ধরনের আইনি লড়াইয়ের মুখোমুখি হচ্ছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

চ্যাটজিপিটির বিরুদ্ধে ফ্লোরিডায় মামলা: শিশুদের নিরাপত্তা ও জনঝুঁকির অভিযোগ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চ্যাটজিপিটির বিরুদ্ধে ফ্লোরিডায় মামলা: শিশুদের নিরাপত্তা ও জনঝুঁকির অভিযোগ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ফ্লোরিডা, ২ জুন – জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগে মামলা দায়ের করেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য। চ্যাটবটের নিরাপত্তা ত্রুটি এবং ত্রুটিপূর্ণ নকশার অভিযোগ এনে যুক্তরাষ্ট্রের প্রথম কোনো অঙ্গরাজ্য হিসেবে ফ্লোরিডা এই আইনি পদক্ষেপ গ্রহণ করেছে।ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেল জেমস উথমিয়ার এই মামলাটি দায়ের করেন।মামলায় অভিযোগ করা হয়েছে যে, ওপেনএআই এবং এর প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান কেবল মুনাফার পেছনে ছুটছেন। তাদের উদ্ভাবিত প্রযুক্তি শিশুদের বিপদে ফেলছে এবং প্রযুক্তিতে আসক্ত করছে। এমনকি এই প্রযুক্তি নির্বিচারে গুলি চালানো ব্যক্তিদের সহায়তা দিচ্ছে এবং ব্যবহারকারীদের আত্মহত্যার প্ররোচনা দিচ্ছে বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।ফ্লোরিডার এই দেওয়ানি মামলায় স্যাম অল্টম্যানকে তার বেপরোয়া ও ইচ্ছাকৃত আচরণের জন্য ব্যক্তিগতভাবে দায়ী করার দাবি জানানো হয়েছে।অভিযোগে বলা হয়, অল্টম্যানের প্রতিষ্ঠানের কার্যক্রমের ফলে সাধারণ মানুষের জীবন যেভাবে ঝুঁকির মুখে পড়েছে, তার প্রতি তিনি চরম উদাসীনতা দেখিয়েছেন। ওপেনএআইয়ের বিরুদ্ধে প্রতারণামূলক বাণিজ্য, অবহেলা এবং জনউপদ্রব সৃষ্টির মতো একাধিক অভিযোগ আনা হয়েছে।অ্যাটর্নি জেনারেল জেমস উথমিয়ার বলেন, স্যাম অল্টম্যান এবং চ্যাটজিপিটি শিশুদের নিরাপত্তার চেয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিযোগিতাকে বেশি গুরুত্ব দিয়েছে। তারা জননিরাপত্তার চেয়ে মুনাফাকে বড় করে দেখেছে, যা ফ্লোরিডা কোনোভাবেই মেনে নেবে না।এদিকে ওপেনএআই এক বিবৃতিতে জানিয়েছে, অপ্রাপ্তবয়স্কদের সুরক্ষার জন্য তারা শুরু থেকেই কাজ করছে এবং তাদের প্রযুক্তিতে উন্নত নিরাপত্তা ব্যবস্থা চালু রয়েছে। প্রতিষ্ঠানের একজন মুখপাত্র বলেন, নাবালকদের সুরক্ষার জন্য পণ্যের ভেতরেই বয়স শনাক্তকরণ টুল এবং অভিভাবকদের জন্য বিশেষ মনিটরিং ব্যবস্থা রাখা হয়েছে।বর্তমানে বিশ্বজুড়ে ওপেনএআই বেশ কয়েকটি মামলার মুখোমুখি হচ্ছে। এর আগে কানাডার টাম্বলার রিজে ঘটে যাওয়া এক বন্দুক হামলার ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলো প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করেছিল।শুধু ওপেনএআই নয়, মেটা, টিকটক এবং ইউটিউবের মতো অন্যান্য প্রযুক্তি জায়ান্টরাও একই ধরনের আইনি লড়াইয়ের মুখোমুখি হচ্ছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×