হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চ্যাম্পিয়ন ব্রাজিলকে উড়িয়ে সেমিতে আর্জেন্টিনা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩, ১০:০৭ অপরাহ্ন


আরও পড়ুন

৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

জার্কাতা, ২৪ নভেম্বর – গত বুধবার আর্জেন্টিনা জাতীয় দলের জয়ের পর আজ আরও একবার ব্রাজিলের বিপক্ষে জয় পেয়েছে আর্জেন্টিনা। ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সেলেকাওদের ৩-০ গোলে হারিয়েছে আলবেলিস্তেরা। আর্জেন্টিনার হয়ে হ্যাটট্রিক করেছেন অধিনায়ক ক্লাউদিও এচেভেরি। এই জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনার যুবারা। সেমিতে তারা লড়বে জার্মানির বিপক্ষে।

শুক্রবার (২৪ নভেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় জার্কাতা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা।

ম্যাচটিতে বল দখলের পাশাপাশি শট নেয়াতেও এগিয়ে ছিল আর্জেন্টিনা। ১৮টি শট নিয়েছে তারা, যার মধ্যে ৮টি ছিল লক্ষ্যে। অন্যদিকে, ব্রাজিল ১৪ শট নিয়ে পাঁচটি রাখতে পারে। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি সেলেসাওরা।

ম্যাচের শুরু থেকেই পাল্টাপাল্টি আক্রমণে জমে ওঠে ব্রাজিল-আর্জেন্টিনার লড়াই। কিছুক্ষণ পরপর কাউন্টার অ্যাটাকে গিয়েও হতাশ হতে হয়েছে দুই দলকেই।

সুপার ক্লাসিকোতে ম্যাচটিতে আর্জেন্টিনা প্রথম গোলের দেখা পায় ২৮তম মিনিটে। আলবিসেলেস্তে অধিনায়ক ক্লাদিও এচেভেরির দুর্দান্ত গোলে এগিয়ে যায় তারা। এরপর আর কোনো গোল না হওয়ায় ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আকাশি-সাদা বাহিনী।

বিরতিতে ফিরে আরো অপ্রতিরোধ্য হয়ে ওঠে আর্জেন্টিনা। ম্যাচের ৫৮তম মিনিটে দলের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন আলবিসেলেস্তে অধিনায়ক ক্লাদিও। এরপর ব্রাজিলের ডি বক্সে টানা কয়েকবার আক্রমণ চালায় তারা। তারই ধারাবাহিকতায় ৭১তম মিনিটে হ্যাটট্রিকের স্বাদ পান ‘নতুন মেসি’ খ্যাত ক্লাদিও এচেভেরি। এদিন কয়েকবার সুযোগ তৈরী করেও ব্যর্থ হয়েছে ব্রাজিল। ম্যাচের শেষ পর্যন্ত ৩-০ গোলে পিছিয়ে থেকে হারের তেতো স্বাদ পেয়েছে নেইমার-ভিনিদের উত্তরসূরীরা। অন্যদিকে ব্রাজিলকে কাঁদিয়ে আসরের সেমিফাইনালে পৌঁছাল জুনিয়র আলবিসেলেস্তেরা।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৪ নভেম্বর ২০২৩


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চ্যাম্পিয়ন ব্রাজিলকে উড়িয়ে সেমিতে আর্জেন্টিনা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চ্যাম্পিয়ন ব্রাজিলকে উড়িয়ে সেমিতে আর্জেন্টিনা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩, ১০:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] জার্কাতা, ২৪ নভেম্বর – গত বুধবার আর্জেন্টিনা জাতীয় দলের জয়ের পর আজ আরও একবার ব্রাজিলের বিপক্ষে জয় পেয়েছে আর্জেন্টিনা। ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সেলেকাওদের ৩-০ গোলে হারিয়েছে আলবেলিস্তেরা। আর্জেন্টিনার হয়ে হ্যাটট্রিক করেছেন অধিনায়ক ক্লাউদিও এচেভেরি। এই জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনার যুবারা। সেমিতে তারা লড়বে জার্মানির বিপক্ষে। শুক্রবার (২৪ নভেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় জার্কাতা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। ম্যাচটিতে বল দখলের পাশাপাশি শট নেয়াতেও এগিয়ে ছিল আর্জেন্টিনা। ১৮টি শট নিয়েছে তারা, যার মধ্যে ৮টি ছিল লক্ষ্যে। অন্যদিকে, ব্রাজিল ১৪ শট নিয়ে পাঁচটি রাখতে পারে। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি সেলেসাওরা। ম্যাচের শুরু থেকেই পাল্টাপাল্টি আক্রমণে জমে ওঠে ব্রাজিল-আর্জেন্টিনার লড়াই। কিছুক্ষণ পরপর কাউন্টার অ্যাটাকে গিয়েও হতাশ হতে হয়েছে দুই দলকেই। সুপার ক্লাসিকোতে ম্যাচটিতে আর্জেন্টিনা প্রথম গোলের দেখা পায় ২৮তম মিনিটে। আলবিসেলেস্তে অধিনায়ক ক্লাদিও এচেভেরির দুর্দান্ত গোলে এগিয়ে যায় তারা। এরপর আর কোনো গোল না হওয়ায় ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আকাশি-সাদা বাহিনী। বিরতিতে ফিরে আরো অপ্রতিরোধ্য হয়ে ওঠে আর্জেন্টিনা। ম্যাচের ৫৮তম মিনিটে দলের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন আলবিসেলেস্তে অধিনায়ক ক্লাদিও। এরপর ব্রাজিলের ডি বক্সে টানা কয়েকবার আক্রমণ চালায় তারা। তারই ধারাবাহিকতায় ৭১তম মিনিটে হ্যাটট্রিকের স্বাদ পান ‘নতুন মেসি’ খ্যাত ক্লাদিও এচেভেরি। এদিন কয়েকবার সুযোগ তৈরী করেও ব্যর্থ হয়েছে ব্রাজিল। ম্যাচের শেষ পর্যন্ত ৩-০ গোলে পিছিয়ে থেকে হারের তেতো স্বাদ পেয়েছে নেইমার-ভিনিদের উত্তরসূরীরা। অন্যদিকে ব্রাজিলকে কাঁদিয়ে আসরের সেমিফাইনালে পৌঁছাল জুনিয়র আলবিসেলেস্তেরা। সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ২৪ নভেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×