হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ছক্কা মারার চেয়ে স্মার্ট ক্রিকেটে বেশি নজর লিটনের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৩ পূর্বাহ্ন


ঢাকা, ১০ সেপ্টেম্বর – এশিয়া কাপের এবারের আসর শুরু হয়েছে গতকাল। আগামীকাল নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। গ্রুপ পর্বে টাইগারদের প্রতিপক্ষ হংকং। বাংলাদেশ দলের ব্যাটিং নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। বিশেষ করে বড় শট খেলতে না পারায় সমালোচনার মুখে পড়তে হয় টাইগারদের। তবে ব্যাটার লিটন দাস মনে করেন, ছক্কা মারার চেয়ে স্মার্ট ক্রিকেট খেলা দলের জন্য বেশি কার্যকর হবে।

বুধবার(১০সেপ্টেম্বর) আবুধাবিতে ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে লিটন বলেন,টি-টোয়েন্টি ফরম্যাটে বড় ছক্কা মারা অবশ্যই বাড়তি সুবিধা। তবে শুধু ছয় মারলেই হবে না, ম্যাচে পরিস্থিতি বুঝে খেলাটাই আসল বিষয়। বাউন্ডারি কোথায় আছে, প্রতিপক্ষ কেমন এসব বোঝাই হলো স্মার্ট ক্রিকেট।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

সাম্প্রতিক নেদারল্যান্ডস সিরিজে টানা দুই ম্যাচে বড় ব্যবধানে জয় পেয়েছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে আট উইকেটে ও দ্বিতীয় ম্যাচে নয় উইকেটে জয় লাভ করে টাইগাররা। ফলে মিডল অর্ডার ব্যাটারদের ব্যাট করার সুযোগ তেমন আসেনি।

এ প্রসঙ্গে লিটন বলেন, আমাদের টপ অর্ডার সম্প্রতি দারুণ খেলছে। তাই মিডল অর্ডারের কাছে দায়িত্ব কমই এসেছে। তবে যখনই তাদের সুযোগ আসবে, তারা আগের মতোই দায়িত্ব নিয়ে ঘুরে দাঁড়াবে। আমি তাদের ওপর ভরসা রাখি। বৃহস্পতিবারের (১১ সেপ্টেম্বর) ম্যাচে লিটনের নেতৃত্বে ব্যাট হাতে শুরুটা কেমন হয়, সেটাই এখন দেখার অপেক্ষা ক্রিকেটপ্রেমীদের।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১০ সেপ্টেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ছক্কা মারার চেয়ে স্মার্ট ক্রিকেটে বেশি নজর লিটনের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ছক্কা মারার চেয়ে স্মার্ট ক্রিকেটে বেশি নজর লিটনের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৩ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১০ সেপ্টেম্বর – এশিয়া কাপের এবারের আসর শুরু হয়েছে গতকাল। আগামীকাল নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। গ্রুপ পর্বে টাইগারদের প্রতিপক্ষ হংকং। বাংলাদেশ দলের ব্যাটিং নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। বিশেষ করে বড় শট খেলতে না পারায় সমালোচনার মুখে পড়তে হয় টাইগারদের। তবে ব্যাটার লিটন দাস মনে করেন, ছক্কা মারার চেয়ে স্মার্ট ক্রিকেট খেলা দলের জন্য বেশি কার্যকর হবে।বুধবার(১০সেপ্টেম্বর) আবুধাবিতে ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে লিটন বলেন,টি-টোয়েন্টি ফরম্যাটে বড় ছক্কা মারা অবশ্যই বাড়তি সুবিধা। তবে শুধু ছয় মারলেই হবে না, ম্যাচে পরিস্থিতি বুঝে খেলাটাই আসল বিষয়। বাউন্ডারি কোথায় আছে, প্রতিপক্ষ কেমন এসব বোঝাই হলো স্মার্ট ক্রিকেট।সাম্প্রতিক নেদারল্যান্ডস সিরিজে টানা দুই ম্যাচে বড় ব্যবধানে জয় পেয়েছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে আট উইকেটে ও দ্বিতীয় ম্যাচে নয় উইকেটে জয় লাভ করে টাইগাররা। ফলে মিডল অর্ডার ব্যাটারদের ব্যাট করার সুযোগ তেমন আসেনি।এ প্রসঙ্গে লিটন বলেন, আমাদের টপ অর্ডার সম্প্রতি দারুণ খেলছে। তাই মিডল অর্ডারের কাছে দায়িত্ব কমই এসেছে। তবে যখনই তাদের সুযোগ আসবে, তারা আগের মতোই দায়িত্ব নিয়ে ঘুরে দাঁড়াবে। আমি তাদের ওপর ভরসা রাখি। বৃহস্পতিবারের (১১ সেপ্টেম্বর) ম্যাচে লিটনের নেতৃত্বে ব্যাট হাতে শুরুটা কেমন হয়, সেটাই এখন দেখার অপেক্ষা ক্রিকেটপ্রেমীদের।সূত্র: আরটিভি নিউজএনএন/ ১০ সেপ্টেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×