হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ছিটকে পড়ল চালক, বাইককে এক কিমি হিঁচড়ে নিল ট্রাক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩, ০৮:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ১৭ ডিসেম্বর – রাজধানীর আগারগাঁও এলাকায় মাটিবাহী ডাম্পট্রাক মোটরসাইকেলে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলের চালক ছিঁটকে পড়েন। তাকে মৃত ভেবে বেপরোয়া গতিতে ট্রাক চালিয়ে যান চালক।

এক কিলোমিটার মোটরসাইকেলটি টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার পর আগারগাঁও ক্রসিংয়ের কাছে ট্রাকে আগুন ধরে যায়। আর তাতেই বিপাকে পড়েন ট্রাকচালক। গাড়ি থেকে নেমে পালানোর সময় তাকে আটক করে শেরেবাংলা নগর থানা পুলিশ।

শনিবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

আহত মোটরসাইকেলচালকের নাম রঞ্জন মজুমদার। সে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আর ট্রাকচালকের নাম মো. বেলাল।

জানা যায়, শিশুমেলা থেকে আগারগাঁওয়ের দিকে যাচ্ছিলেন রঞ্জন মজুমদার। এ সময় তার মোটরসাইকেলে ধাক্কা দেয় ডাম্পট্রাকটি। রঞ্জন মারা গেছেন, এটা ভেবে দ্রুত ট্রাক নিয়ে পালানোর চেষ্টা করেন ট্রাকচালক বেলাল।

মোটরসাইকেলটি টেনেহিঁচড়ে নিয়ে ছুটে চলেন তিনি। এ সময় মোটরসাইকেলটি ট্রাকের নিচে আটকে ছিল। কিন্তু আগারগাঁও ক্রসিংয়ের কাছে ট্রাকে আগুন ধরে যায়। রাত সাড়ে ১১টায় ঘটনাস্থল থেকে ট্রাক উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, মোটরসাইকেলচালক রঞ্জনের একটি পা ভেঙে গেছে। তাকে পঙ্গু হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ট্রাকের আগুন নিভিয়েছে ফায়ার সার্ভিসের মোহাম্মদপুর স্টেশনের দুটি ইউনিট ।

গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মু. আহাদ আলী। তিনি বলেন, ট্রাকচালককে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে ট্রাকটি উদ্ধার করা হয়েছে। মালিকের খবর নেয়া হচ্ছে, আইনানুক ব্যবস্থা নেয়া হবে।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ১৭ ডিসেম্বর ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ছিটকে পড়ল চালক, বাইককে এক কিমি হিঁচড়ে নিল ট্রাক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ছিটকে পড়ল চালক, বাইককে এক কিমি হিঁচড়ে নিল ট্রাক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩, ০৮:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৭ ডিসেম্বর – রাজধানীর আগারগাঁও এলাকায় মাটিবাহী ডাম্পট্রাক মোটরসাইকেলে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলের চালক ছিঁটকে পড়েন। তাকে মৃত ভেবে বেপরোয়া গতিতে ট্রাক চালিয়ে যান চালক। এক কিলোমিটার মোটরসাইকেলটি টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার পর আগারগাঁও ক্রসিংয়ের কাছে ট্রাকে আগুন ধরে যায়। আর তাতেই বিপাকে পড়েন ট্রাকচালক। গাড়ি থেকে নেমে পালানোর সময় তাকে আটক করে শেরেবাংলা নগর থানা পুলিশ। শনিবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহত মোটরসাইকেলচালকের নাম রঞ্জন মজুমদার। সে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আর ট্রাকচালকের নাম মো. বেলাল। জানা যায়, শিশুমেলা থেকে আগারগাঁওয়ের দিকে যাচ্ছিলেন রঞ্জন মজুমদার। এ সময় তার মোটরসাইকেলে ধাক্কা দেয় ডাম্পট্রাকটি। রঞ্জন মারা গেছেন, এটা ভেবে দ্রুত ট্রাক নিয়ে পালানোর চেষ্টা করেন ট্রাকচালক বেলাল। মোটরসাইকেলটি টেনেহিঁচড়ে নিয়ে ছুটে চলেন তিনি। এ সময় মোটরসাইকেলটি ট্রাকের নিচে আটকে ছিল। কিন্তু আগারগাঁও ক্রসিংয়ের কাছে ট্রাকে আগুন ধরে যায়। রাত সাড়ে ১১টায় ঘটনাস্থল থেকে ট্রাক উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, মোটরসাইকেলচালক রঞ্জনের একটি পা ভেঙে গেছে। তাকে পঙ্গু হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ট্রাকের আগুন নিভিয়েছে ফায়ার সার্ভিসের মোহাম্মদপুর স্টেশনের দুটি ইউনিট । গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মু. আহাদ আলী। তিনি বলেন, ট্রাকচালককে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে ট্রাকটি উদ্ধার করা হয়েছে। মালিকের খবর নেয়া হচ্ছে, আইনানুক ব্যবস্থা নেয়া হবে। সূত্র: আরটিভি নিউজআইএ/ ১৭ ডিসেম্বর ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×