জব্দ করা রাশিয়ান অর্থ ইউক্রেনকে সহায়তা প্রদানে ব্যবহার শুরু করতে যুক্তরাষ্ট্র সরকারকে অনুমতি দেয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন অ্যার্টনি জেনারেল মেরিক গারল্যান্ড। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে প্রকাশিত খবরের বরাতে শনিবার (৪ ফেব্রুয়ারি) এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) অ্যার্টনি জেনারেল মেরিক গারল্যান্ড বলেন, আমি আজ ঘোষণা করছি, ইউক্রেনে কাজে লাগানোর জন্য বাজেয়াপ্ত করা রাশিয়ার সম্পদ এই প্রথমবারের মতো স্থানান্তর করার অনুমোদন দিয়েছি।
আইনশৃঙ্খলা রক্ষায় ৬৪ জেলায় বাড়তি পুলিশ ও গোয়েন্দা নজরদারির কড়া নির্দেশ আইজিপির
ইউক্রেনে রাশিয়ার হামলার প্রায় এক বছর পর ওয়াশিংটনে গারল্যান্ড ও ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল অ্যান্ড্রি কোস্টিনের মধ্যে বৈঠক চলাকালে এমন ঘোষণা এল।
তিনি আরও বলেন, এপ্রিলে নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগে অভিযুক্ত হওয়ার পর রাশিয়ার অন্যতম ধনাঢ্য ব্যক্তি কনস্ট্যান্টিন মালোয়েভের কাছ থেকে বাজেয়াপ্ত করা সম্পদ থেকে এ অর্থ আসবে।
গারল্যান্ডের বরাতে সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের জনগণকে সহায়তা করার জন্য এ অর্থ স্টেট ডিপার্টমেন্টে যাবে।
কোস্টিন এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, এমন পদক্ষেপ নেয়ায় বাজেয়াপ্ত করা ৫৪ লাখ ডলার মূল্যের সম্পদ ইউক্রেন পুনর্গঠনে কাজে লাগানো হবে।




মন্তব্য করুন