তেহরান, ৭ মার্চ – মধ্যপ্রাচ্যে মোতায়েন করা যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম প্রধান অনুষঙ্গ ‘এএন/টিপিওয়াই-২’ রাডার ধ্বংস করেছে ইরান।
জর্ডানের মুয়াফফাক সালতি বিমানঘাঁটিতে অবস্থিত এই রাডারটির আনুমানিক মূল্য প্রায় ৩০ কোটি মার্কিন ডলার।
জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন
প্রভাবশালী সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, ইরানের হামলায় আরটিএক্স করপোরেশনের তৈরি এই রাডার ও এর আনুষঙ্গিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে, যা যুক্তরাষ্ট্রের ‘থাড’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মূল পর্যবেক্ষণ যন্ত্র হিসেবে কাজ করত।
ফাউন্ডেশন ফর ডিফেন্স অফ ডেমোক্র্যাসিস বা এফডিডি জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি ও ৩ মার্চ জর্ডানে দুটি ইরানি হামলা পরিচালিত হয়।
রাডারটি ধ্বংস হওয়ায় এখন আকাশ প্রতিরক্ষার ভার পড়েছে স্বল্পপাল্লার প্যাট্রিয়ট সিস্টেমের ওপর, যার পিএসি-৩ ক্ষেপণাস্ত্রের মজুদও ফুরিয়ে আসছে। পেন্টাগন এই সংকট মোকাবিলায় এবং অস্ত্র উৎপাদন বাড়াতে লকহিড ও আরটিএক্স-এর মতো প্রতিরক্ষা ঠিকাদারদের সঙ্গে জরুরি বৈঠক করেছে।
এর আগে কাতারে স্থাপিত একটি প্রারম্ভিক সতর্কতা রাডারও ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে জানা গেছে।
এনএন/ ৭ মার্চ ২০২৬




মন্তব্য করুন