ঢাকা, ০৯ সেপ্টেম্বর – ঢাকার মোহাম্মদপুরে ছিনতাইকারী সন্দেহে দুই যুবককে ধরে পিটিয়েছে জনতা, তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।
সোমবার বেলা সোয়া ৩টার দিকে চন্দ্রিমা মডেল টাউন এলাকার ১২ নম্বর হাক্কার পাড় এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার মেহেদী হাসান জানিয়েছেন।
ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার
নিহত যুবকের নাম- ইয়ামিন (২৩), তার গ্রামের বাড়ি ভোলার লালমোহন এলাকায়। একই ঘটনায় গুরুতর আহত ফাহিম (২৩) সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ কর্মকর্তা মেহেদী হাসান বলেন, মোবাইল ছিনতাইয়ের সময় দুইজনকে ধরে পিটুনি দেয় স্থানীয় জনতা। গুরুতর আহত অবস্থায় দুইজনকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে একজনের মৃত্যু হয়।
ছিনতাই হওয়া একটি মোবাইল তাদের কাছ থেকেই উদ্ধার করা হয়েছে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।
তিনি বলেন, এ ঘটনায় দুটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। একটি মোবাইল ছিনতাই, আরেকটি নিহত হওয়ার ঘটনায়।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ০৯ সেপ্টেম্বর ২০২৫
সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::মোহাম্মদপুরে গণপিটুনিতে এক ছিনতাইকারীর মৃত্যু, আরেকজন হাসপাতালে first appeared on DesheBideshe.




মন্তব্য করুন