হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জাতিসংঘের মানবাধিকার প্রধান ঢাকায় আসছেন আজ, রয়েছে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের কথা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৪ আগস্ট ২০২২, ০৭:৫২ পূর্বাহ্ন

জাতিসংঘের মানবাধিকার প্রধান ঢাকায় আসছেন আজ
চারদিনের সফরে রোববার (১৪ আগস্ট) ঢাকায় আসছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেট। জাতিসংঘের কোনো মানবাধিকার প্রধানের এটিই হবে প্রথম ঢাকা সফর।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় বলা হয়েছে, মিশেলের এ সফরকে স্বাগত জানাচ্ছে বাংলাদেশ সরকার।

এতে বলা হয়, মানবাধিকার বিষয়ে জাতিসংঘের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে বাংলাদেশ। নাগরিকের অধিকার সুরক্ষায় বাংলাদেশ সরকারের আন্তরিক প্রচেষ্টায় এ সফর একটি উপলক্ষ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সূত্রমতে, মিশেল ব্যাচেলেট ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠক করতে পারেন। এছাড়া তিনি দেশে কর্মরত মানবাধিকার সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করতে পারেন। কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শনেরও কথা রয়েছে তার।

আরও পড়ুন

কক্সবাজার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ২১ জন গ্রেপ্তার

জানা গেছে, জাতিসংঘের এ শীর্ষ কর্মকর্তার সফরে মানবাধিকারের ক্ষেত্রে বাংলাদেশের অর্জনগুলোও তুলে ধরবে সরকার।

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে গত বছর র‌্যাব এবং এর সাবেক ও বর্তমান ছয় কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। সেই প্রেক্ষাপটে অনেক বেশি গুরুত্ব পাচ্ছে জাতিসংঘের মানবাধিকার প্রধানের এ সফর।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

জাতিসংঘের মানবাধিকার প্রধান ঢাকায় আসছেন আজ, রয়েছে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের কথা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জাতিসংঘের মানবাধিকার প্রধান ঢাকায় আসছেন আজ, রয়েছে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের কথা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৪ আগস্ট ২০২২, ০৭:৫২ পূর্বাহ্ন
Print Image
জাতিসংঘের মানবাধিকার প্রধান ঢাকায় আসছেন আজ চারদিনের সফরে রোববার (১৪ আগস্ট) ঢাকায় আসছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেট। জাতিসংঘের কোনো মানবাধিকার প্রধানের এটিই হবে প্রথম ঢাকা সফর। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় বলা হয়েছে, মিশেলের এ সফরকে স্বাগত জানাচ্ছে বাংলাদেশ সরকার। এতে বলা হয়, মানবাধিকার বিষয়ে জাতিসংঘের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে বাংলাদেশ। নাগরিকের অধিকার সুরক্ষায় বাংলাদেশ সরকারের আন্তরিক প্রচেষ্টায় এ সফর একটি উপলক্ষ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সূত্রমতে, মিশেল ব্যাচেলেট ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠক করতে পারেন। এছাড়া তিনি দেশে কর্মরত মানবাধিকার সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করতে পারেন। কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শনেরও কথা রয়েছে তার। জানা গেছে, জাতিসংঘের এ শীর্ষ কর্মকর্তার সফরে মানবাধিকারের ক্ষেত্রে বাংলাদেশের অর্জনগুলোও তুলে ধরবে সরকার। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে গত বছর র‌্যাব এবং এর সাবেক ও বর্তমান ছয় কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। সেই প্রেক্ষাপটে অনেক বেশি গুরুত্ব পাচ্ছে জাতিসংঘের মানবাধিকার প্রধানের এ সফর।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×