হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

যুক্তরাজ্যের আরও দুই মন্ত্রীর পদত্যাগ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১৩ নভেম্বর ২০২৩, ১১:০৭ অপরাহ্ন


লন্ডন, ১৩ নভেম্বর – ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের প্রশাসনে রদবদল অব্যাহত রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্র্যাভারমানকে বরখাস্ত করে তার স্থলাভিষিক্ত হয়েছেন সদ্যসাবেক পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি। আর পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। এছাড়াও সুনাকের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন পরিবহনমন্ত্রী জেস নরম্যান ও পরিবেশমন্ত্রী থেরেসে কফি।

সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে পরিবর্তনের মধ্যদিয়ে যে রদবদল শুরু হয় তা এখনও অব্যাহত রয়েছে। সবশেষ পরিবহণ মন্ত্রণালয় থেকে সরে দাঁড়িয়েছেন জেস নরম্যান। এই রাজনীতিক জানিয়েছেন, ‘কয়েক মাস আগেই’ এ ব্যাপারে সরকারের কাছে নোটিশ দিয়েছিলেন তিনি।

আরও পড়ুন

কেশম দ্বীপের আকাশে দুটি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

সোমবার হঠাৎ করেই ব্যাপক রদবদল হয় ঋষি সুনাকের মন্ত্রিসভায়। স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্র্যাভারমানকে বরখাস্ত করার পর পরিবর্তন আনা হয় পররাষ্ট্র মন্ত্রণালয়েও। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। যার মধ্যদিয়ে কয়েক বছর পর আবারও রাজনীতিতে ফিরলেন তিনি।

ক্যামেরন ২০১০ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বের হয়ে যাওয়া (ব্রেক্সিট) নিয়ে অনুষ্ঠিত গণভোটে হেরে যাওয়ার পর প্রধানমন্ত্রীর পদের পাশাপাশি সংসদ সদস্যপদও ছাড়েন তিনি। এরপর গত কয়েক বছর অনেকটা আড়ালেই ছিলেন ক্যামরন। তবে হঠাৎ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আবারও বিস্ময়করভাবে প্রত্যাবর্তন করলেন তিনি।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৩ নভেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

যুক্তরাজ্যের আরও দুই মন্ত্রীর পদত্যাগ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

যুক্তরাজ্যের আরও দুই মন্ত্রীর পদত্যাগ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১৩ নভেম্বর ২০২৩, ১১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] লন্ডন, ১৩ নভেম্বর – ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের প্রশাসনে রদবদল অব্যাহত রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্র্যাভারমানকে বরখাস্ত করে তার স্থলাভিষিক্ত হয়েছেন সদ্যসাবেক পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি। আর পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। এছাড়াও সুনাকের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন পরিবহনমন্ত্রী জেস নরম্যান ও পরিবেশমন্ত্রী থেরেসে কফি। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে পরিবর্তনের মধ্যদিয়ে যে রদবদল শুরু হয় তা এখনও অব্যাহত রয়েছে। সবশেষ পরিবহণ মন্ত্রণালয় থেকে সরে দাঁড়িয়েছেন জেস নরম্যান। এই রাজনীতিক জানিয়েছেন, ‘কয়েক মাস আগেই’ এ ব্যাপারে সরকারের কাছে নোটিশ দিয়েছিলেন তিনি। সোমবার হঠাৎ করেই ব্যাপক রদবদল হয় ঋষি সুনাকের মন্ত্রিসভায়। স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্র্যাভারমানকে বরখাস্ত করার পর পরিবর্তন আনা হয় পররাষ্ট্র মন্ত্রণালয়েও। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। যার মধ্যদিয়ে কয়েক বছর পর আবারও রাজনীতিতে ফিরলেন তিনি। ক্যামেরন ২০১০ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বের হয়ে যাওয়া (ব্রেক্সিট) নিয়ে অনুষ্ঠিত গণভোটে হেরে যাওয়ার পর প্রধানমন্ত্রীর পদের পাশাপাশি সংসদ সদস্যপদও ছাড়েন তিনি। এরপর গত কয়েক বছর অনেকটা আড়ালেই ছিলেন ক্যামরন। তবে হঠাৎ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আবারও বিস্ময়করভাবে প্রত্যাবর্তন করলেন তিনি। সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ১৩ নভেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×