হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন


ঢাকা, ৮ জুলাই – জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে প্রখ্যাত মানবাধিকারকর্মী আইরিন খানকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম স্বাক্ষরিত এক আধা সরকারি পত্রের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

চুক্তিভিত্তিক এই নিয়োগে আইরিন খান সরকারের সিনিয়র সচিব পদমর্যাদা ও সুযোগ সুবিধা পাবেন এবং তার এই নিয়োগের মেয়াদ হবে দুই বছর। তিনি বর্তমান স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরীর স্থলাভিষিক্ত হবেন।

আরও পড়ুন

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, ঢাকা-খুলনা মহাসড়কে সড়ক অবরোধ ও ককটেল বিস্ফোরণ

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে যে আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শুরু হওয়ার আগেই আইরিন খান তার নতুন কর্মস্থলে যোগ দিতে পারেন।

আন্তর্জাতিক অঙ্গনে মানবাধিকার এবং আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ হিসেবে আইরিন খানের বিশেষ খ্যাতি রয়েছে। তার এই দীর্ঘ অভিজ্ঞতা বহুপাক্ষিক কূটনৈতিক ফোরামে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করবে বলে আশা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পত্রে তার নিয়োগ সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহযোগিতাও চাওয়া হয়েছে।

অন্যদিকে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ মিশনে উপ স্থায়ী প্রতিনিধি হিসেবে বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান এপেলোকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে তিনি দলের আইসিটি ও পরিবেশ বিষয়ক বিভাগের নেতৃত্ব দিয়েছেন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৮ জুলাই – জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে প্রখ্যাত মানবাধিকারকর্মী আইরিন খানকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম স্বাক্ষরিত এক আধা সরকারি পত্রের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।চুক্তিভিত্তিক এই নিয়োগে আইরিন খান সরকারের সিনিয়র সচিব পদমর্যাদা ও সুযোগ সুবিধা পাবেন এবং তার এই নিয়োগের মেয়াদ হবে দুই বছর। তিনি বর্তমান স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরীর স্থলাভিষিক্ত হবেন।সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে যে আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শুরু হওয়ার আগেই আইরিন খান তার নতুন কর্মস্থলে যোগ দিতে পারেন।আন্তর্জাতিক অঙ্গনে মানবাধিকার এবং আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ হিসেবে আইরিন খানের বিশেষ খ্যাতি রয়েছে। তার এই দীর্ঘ অভিজ্ঞতা বহুপাক্ষিক কূটনৈতিক ফোরামে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করবে বলে আশা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পত্রে তার নিয়োগ সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহযোগিতাও চাওয়া হয়েছে।অন্যদিকে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ মিশনে উপ স্থায়ী প্রতিনিধি হিসেবে বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান এপেলোকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে তিনি দলের আইসিটি ও পরিবেশ বিষয়ক বিভাগের নেতৃত্ব দিয়েছেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×