নয়াদিল্লি, ০৬ সেপ্টেম্বর – এ বছর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর বদলে ভারতের প্রতিনিধিত্ব করবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
আগামী ২৩ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত অধিবেশনের সাধারণ বিতর্ক হবে।
ঢাকা মেডিকেলে অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট: লাশ নিতে ৩ ঘণ্টা অপেক্ষা, দিশেহারা সংকটাপন্ন রোগীরা
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শুক্রবার (৬ সেপ্টেম্বর) বক্তাদের আপডেট তালিকা প্রকাশ করে জাতিসংঘ। এতে দেখা যায়, এবার ভারতের প্রতিনিধিত্ব করবে ‘মন্ত্রীরা’। ভারতের হয়ে ২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে বক্তব্য রাখবেন এস জয়শঙ্কর।
এর আগে যে তালিকা প্রকাশ করা হয়েছিল, সেখানে লেখা ছিল ২৬ সেপ্টেম্বর বক্তব্য রাখবেন মোদি।
অপরদিকে বাংলাদেশ, পাকিস্তান, চীন ও ইসরায়েলের সরকার প্রধানরা ২৬ আগস্ট বক্তব্য রাখবেন।
অধিবেশনের শুরুতে বক্তব্য রাখবেন ডোনাল্ড ট্রাম্প। তিনি উপস্থিত বিশ্ব নেতাদের উদ্দেশ্যে কথা বলবেন। এরপর বক্তব্য রাখার কথা আছে ব্রাজিলের প্রেসিডেন্টের।
এদিকে এবারের অধিবেশনে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে ফ্রান্স, কানাডা, বেলজিয়ামসহ একাধিক পশ্চিমা দেশ। তবে তাদের এ স্বীকৃতিকে বানচাল করতে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ভিসা বাতিল করে দিয়েছে যুক্তরাষ্ট্র।
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০৬ সেপ্টেম্বর ২০২৫




মন্তব্য করুন