হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জাতীয় নির্বাচনে পূর্ণ সমর্থনের আশ্বাস জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৪ অপরাহ্ন


ঢাকা, ০৪ সেপ্টেম্বর – জাতিসংঘ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনকে পূর্ণ সমর্থন করে। এটি বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশনের প্রতি জাতিসংঘের চলমান সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইস।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। প্রথান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

সাক্ষাৎকালে তিনি জাতিসংঘ ও অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে দৃঢ় সহযোগিতার প্রশংসা করেন এবং বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার ও সংস্কার এজেন্ডা নিয়ে আলোচনা করেন।

আলোচনার কেন্দ্রবিন্দু ছিল আসন্ন জাতীয় নির্বাচন। গুইন লুইস বলেন, “জাতিসংঘ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনকে পূর্ণ সমর্থন করে। এটি বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি নির্বাচন কমিশনের প্রতি জাতিসংঘের চলমান সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

এ সময় তারা স্বচ্ছ, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে জাতিসংঘের সম্ভাব্য ভূমিকা নিয়ে মতবিনিময় করেন। পাশাপাশি সরকারের উচ্চাকাঙ্ক্ষী সংস্কার উদ্যোগকে এগিয়ে নিতে জাতিসংঘের বর্ধিত সহায়তার উপায় নিয়েও আলোচনা হয়।

আবাসিক সমন্বয়কারী লুইস বাংলাদেশের সংস্কার ও রূপান্তর প্রক্রিয়ার প্রতি জাতিসংঘের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং টেকসই উন্নয়ন ও দীর্ঘমেয়াদী সমৃদ্ধি অর্জনে সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০৪ সেপ্টেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

জাতীয় নির্বাচনে পূর্ণ সমর্থনের আশ্বাস জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জাতীয় নির্বাচনে পূর্ণ সমর্থনের আশ্বাস জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৪ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৪ সেপ্টেম্বর – জাতিসংঘ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনকে পূর্ণ সমর্থন করে। এটি বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশনের প্রতি জাতিসংঘের চলমান সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইস।বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। প্রথান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।সাক্ষাৎকালে তিনি জাতিসংঘ ও অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে দৃঢ় সহযোগিতার প্রশংসা করেন এবং বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার ও সংস্কার এজেন্ডা নিয়ে আলোচনা করেন।আলোচনার কেন্দ্রবিন্দু ছিল আসন্ন জাতীয় নির্বাচন। গুইন লুইস বলেন, “জাতিসংঘ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনকে পূর্ণ সমর্থন করে। এটি বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি নির্বাচন কমিশনের প্রতি জাতিসংঘের চলমান সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।এ সময় তারা স্বচ্ছ, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে জাতিসংঘের সম্ভাব্য ভূমিকা নিয়ে মতবিনিময় করেন। পাশাপাশি সরকারের উচ্চাকাঙ্ক্ষী সংস্কার উদ্যোগকে এগিয়ে নিতে জাতিসংঘের বর্ধিত সহায়তার উপায় নিয়েও আলোচনা হয়।আবাসিক সমন্বয়কারী লুইস বাংলাদেশের সংস্কার ও রূপান্তর প্রক্রিয়ার প্রতি জাতিসংঘের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং টেকসই উন্নয়ন ও দীর্ঘমেয়াদী সমৃদ্ধি অর্জনে সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ০৪ সেপ্টেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×