হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন


ঢাকা, ০৮ জানুয়ারি – জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) একটি নির্দেশনা দিয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) মাউশি থেকে পাঠানো এক চিঠিতে এই তথ্য জানানো হয়। চিঠিটিতে সই করেছেন মাউশির সহকারী পরিচালক মো. খালিদ হোসেন।

আরও পড়ুন

ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার

চিঠিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের একটি স্মারকের আলোকে দেশব্যাপী জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উদযাপনের জন্য জাতীয় পর্যায়ের কার্যক্রম পুনর্নির্ধারণ করা হয়েছে। সেই পুনর্নির্ধারিত কার্যক্রমের স্মারকপত্র চিঠির সঙ্গে সংযুক্ত করে পাঠানো হয়েছে। স্মারকে উল্লেখ করা সময়সূচি অনুযায়ী পরবর্তী সব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

এর আগে জারি করা স্মারকে জানানো হয়, জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে সব শিক্ষাপ্রতিষ্ঠানে নির্ধারিত নীতিমালা অনুসরণ করে ৪ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত প্রতিদিনের কার্যক্রমের তথ্য ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে। নির্ধারিত ই-মেইল ঠিকানা হলো [[email protected]](mailto:[email protected])।

এই কার্যক্রমের অংশ হিসেবে উপজেলা, থানা, জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান, শ্রেষ্ঠ উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং শ্রেষ্ঠ জেলা শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য পাঠাতে বলা হয়েছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৮ জানুয়ারি – জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) একটি নির্দেশনা দিয়েছে।বৃহস্পতিবার (৮ জানুয়ারি) মাউশি থেকে পাঠানো এক চিঠিতে এই তথ্য জানানো হয়। চিঠিটিতে সই করেছেন মাউশির সহকারী পরিচালক মো. খালিদ হোসেন।চিঠিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের একটি স্মারকের আলোকে দেশব্যাপী জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উদযাপনের জন্য জাতীয় পর্যায়ের কার্যক্রম পুনর্নির্ধারণ করা হয়েছে। সেই পুনর্নির্ধারিত কার্যক্রমের স্মারকপত্র চিঠির সঙ্গে সংযুক্ত করে পাঠানো হয়েছে। স্মারকে উল্লেখ করা সময়সূচি অনুযায়ী পরবর্তী সব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।এর আগে জারি করা স্মারকে জানানো হয়, জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে সব শিক্ষাপ্রতিষ্ঠানে নির্ধারিত নীতিমালা অনুসরণ করে ৪ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত প্রতিদিনের কার্যক্রমের তথ্য ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে। নির্ধারিত ই-মেইল ঠিকানা হলো [[email protected]](mailto:[email protected])।এই কার্যক্রমের অংশ হিসেবে উপজেলা, থানা, জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান, শ্রেষ্ঠ উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং শ্রেষ্ঠ জেলা শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য পাঠাতে বলা হয়েছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×