হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জাতীয় সমাজসেবা দিবসে কুতুবদিয়ায় র‍্যালী ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক, কুতুবদিয়া:

নিজস্ব প্রতিবেদক, কুতুবদিয়া:

শনিবার, ৩ জানুয়ারি ২০২৬, ১১:০১ অপরাহ্ন

জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ উপলক্ষে কক্সবাজারের কুতুবদিয়ায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাকিবুল আলম, থানার ওসি (তদন্ত) ফারুক হোসাইন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালটেন্ট ডা. মোরশেদ পারভেজ।

বক্তারা সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় আনতে সমাজসেবার গুরুত্ব তুলে ধরে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান।

আরও পড়ুন

এনইআইআর চালু করে অবৈধ মোবাইল ফোন বন্ধের পরিকল্পনা বিটিআরসির

ইউনিয়ন সমাজকর্মী মোহাম্মদ হাসান মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. সাখাওয়াত হোসেন সাহেদ, রুপালী রাণী দাশ (ইউনিয়ন সমাজকর্মী) এবং অফিস সহকারী কোহিনূর আকতারসহ বিভিন্ন পর্যায়ের সমাজকর্মী ও অতিথিবৃন্দ।

‎আলোচনা সভার শুরুতে কুরআন তেলাওয়াত করেন মুজাহিদুল ইসলাম। হামদ পরিবেশন করেন মোহাম্মদ তফসির। মোনাজাত পরিচালনা করেন হাফেজ বাহাউদ্দীন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

জাতীয় সমাজসেবা দিবসে কুতুবদিয়ায় র‍্যালী ও আলোচনা সভা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জাতীয় সমাজসেবা দিবসে কুতুবদিয়ায় র‍্যালী ও আলোচনা সভা

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক, কুতুবদিয়া: | প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারি ২০২৬, ১১:০১ অপরাহ্ন
Print Image
জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ উপলক্ষে কক্সবাজারের কুতুবদিয়ায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাকিবুল আলম, থানার ওসি (তদন্ত) ফারুক হোসাইন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালটেন্ট ডা. মোরশেদ পারভেজ। বক্তারা সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় আনতে সমাজসেবার গুরুত্ব তুলে ধরে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান। ইউনিয়ন সমাজকর্মী মোহাম্মদ হাসান মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. সাখাওয়াত হোসেন সাহেদ, রুপালী রাণী দাশ (ইউনিয়ন সমাজকর্মী) এবং অফিস সহকারী কোহিনূর আকতারসহ বিভিন্ন পর্যায়ের সমাজকর্মী ও অতিথিবৃন্দ। ‎আলোচনা সভার শুরুতে কুরআন তেলাওয়াত করেন মুজাহিদুল ইসলাম। হামদ পরিবেশন করেন মোহাম্মদ তফসির। মোনাজাত পরিচালনা করেন হাফেজ বাহাউদ্দীন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×