হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় ফুলঝাড়ুর ভেতরে পাচারকালে, ৪ হাজার ইয়াবা উদ্ধারঃ মাদক কারবারি আটক

এম জিয়াবুল হক, চকরিয়া ::

এম জিয়াবুল হক, চকরিয়া ::

বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৮:১১ পূর্বাহ্ন

কক্সবাজারের চকরিয়ায় অভিনব কায়দায় ফুলঝাড়ুর বাণ্ডিলের ভেতরে করে পাচারকালে ৪ হাজার পিস ইয়াবাসহ আবু সুফিয়ান (২২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

মঙ্গলবার রাত ১০টার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলহাজারা বাজার থেকে তাকে আটক করেন।
গ্রেফতারকৃত আবু সুফিয়ান চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের দরগাহপাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।

কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, আবু সুফিয়ান নিয়মিত কক্সবাজার থেকে নানা কৌশলে ইয়াবা সরবরাহ করতেন। আটকের সময় ফুলঝাড়ুর ভেতরে বিশেষ কৌশলে ইয়াবা লুকিয়ে রেখেছিলেন তিনি।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বান্দরবান জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা। তিনি বলেন, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া উপজেলার ভুলহাজারা বাজারের এলাকায় অভিযান চালিয়ে জুবায়ের এন্টারপ্রাইজ নামের একটি চালের দোকানের সামনে অভিনব কৌশলে পাচারকালে ৪টি ফুলঝাড়ুর মধ্যে লুকানো ৪ হাজার পিস ইয়াবাসহ আসামিকে আটক করা হয়।
পরে তার বিরুদ্ধে চকরিয়া থানায় মাদকদ্রব্য নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেফতার করা পাচারকারীকে বুধবার দুপুরে চকরিয়া থানায় হস্তান্তর করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাঁর বিরুদ্ধে মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। ##

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চকরিয়ায় ফুলঝাড়ুর ভেতরে পাচারকালে, ৪ হাজার ইয়াবা উদ্ধারঃ মাদক কারবারি আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় ফুলঝাড়ুর ভেতরে পাচারকালে, ৪ হাজার ইয়াবা উদ্ধারঃ মাদক কারবারি আটক

প্রতিবেদক: এম জিয়াবুল হক, চকরিয়া :: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৮:১১ পূর্বাহ্ন
Print Image
কক্সবাজারের চকরিয়ায় অভিনব কায়দায় ফুলঝাড়ুর বাণ্ডিলের ভেতরে করে পাচারকালে ৪ হাজার পিস ইয়াবাসহ আবু সুফিয়ান (২২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মঙ্গলবার রাত ১০টার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলহাজারা বাজার থেকে তাকে আটক করেন। গ্রেফতারকৃত আবু সুফিয়ান চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের দরগাহপাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, আবু সুফিয়ান নিয়মিত কক্সবাজার থেকে নানা কৌশলে ইয়াবা সরবরাহ করতেন। আটকের সময় ফুলঝাড়ুর ভেতরে বিশেষ কৌশলে ইয়াবা লুকিয়ে রেখেছিলেন তিনি। অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বান্দরবান জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা। তিনি বলেন, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া উপজেলার ভুলহাজারা বাজারের এলাকায় অভিযান চালিয়ে জুবায়ের এন্টারপ্রাইজ নামের একটি চালের দোকানের সামনে অভিনব কৌশলে পাচারকালে ৪টি ফুলঝাড়ুর মধ্যে লুকানো ৪ হাজার পিস ইয়াবাসহ আসামিকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে চকরিয়া থানায় মাদকদ্রব্য নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেফতার করা পাচারকারীকে বুধবার দুপুরে চকরিয়া থানায় হস্তান্তর করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাঁর বিরুদ্ধে মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। ##

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×