হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জাতীয় স্মৃতিসৌধে ৩ দিন দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৩ এপ্রিল ২০২৩, ০৯:০৭ অপরাহ্ন


ঢাকা, ২৩ এপ্রিল – নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে সোমবার দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। এরপর তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।

এ উপলক্ষে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে দর্শনার্থীদের প্রবেশাধিকার সংরক্ষণ করেছে জাতীয় স্মৃতিসৌধ কর্তৃপক্ষ।

আরও পড়ুন

২০২৭ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি: মোট ২৯ দিন, কার্যকর ছুটি ২২ দিন

রোববার (২৩ এপ্রিল) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ ও গণপূর্ত বিভাগের সরকারি প্রকৌশলী মিজানুর রহমান।

তিনি জানান, মহামান্য রাষ্ট্রপতি আগামী ২৫ এপ্রিল জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানাবেন। এ উপলক্ষে আজ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শনিবার দর্শনার্থীরা জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করতে পেরেছেন। আগামী ২৫ এপ্রিলের পর থেকে আবারও দর্শনার্থীরা আগের মতোই জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করতে পারবেন।

এ ব্যাপারে জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটকের সামনে বিজ্ঞপ্তি টানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। যেখানে লেখা রয়েছে রাষ্ট্রপতির আগমন উপলক্ষে ২৩ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত সাভার জাতীয় স্মৃতিসৌধে সকল প্রকার দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে। সম্মানিত দর্শনার্থীগণের এই সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

প্রসঙ্গত, দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে আগামীকাল (সোমবার) দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন মো. সাহাবুদ্দিন। বেলা ১১টার দিকে বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে শপথগ্রহণ অনুষ্ঠান হবে। তাকে রাষ্ট্রপতির পদে শপথ পাঠ করাবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এরপর তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানাবেন।

সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ২৩ এপ্রিল ২০২৩

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::জাতীয় স্মৃতিসৌধে ৩ দিন দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

জাতীয় স্মৃতিসৌধে ৩ দিন দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জাতীয় স্মৃতিসৌধে ৩ দিন দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৩ এপ্রিল ২০২৩, ০৯:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৩ এপ্রিল – নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে সোমবার দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। এরপর তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এ উপলক্ষে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে দর্শনার্থীদের প্রবেশাধিকার সংরক্ষণ করেছে জাতীয় স্মৃতিসৌধ কর্তৃপক্ষ। রোববার (২৩ এপ্রিল) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ ও গণপূর্ত বিভাগের সরকারি প্রকৌশলী মিজানুর রহমান। তিনি জানান, মহামান্য রাষ্ট্রপতি আগামী ২৫ এপ্রিল জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানাবেন। এ উপলক্ষে আজ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শনিবার দর্শনার্থীরা জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করতে পেরেছেন। আগামী ২৫ এপ্রিলের পর থেকে আবারও দর্শনার্থীরা আগের মতোই জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করতে পারবেন। এ ব্যাপারে জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটকের সামনে বিজ্ঞপ্তি টানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। যেখানে লেখা রয়েছে রাষ্ট্রপতির আগমন উপলক্ষে ২৩ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত সাভার জাতীয় স্মৃতিসৌধে সকল প্রকার দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে। সম্মানিত দর্শনার্থীগণের এই সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত। প্রসঙ্গত, দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে আগামীকাল (সোমবার) দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন মো. সাহাবুদ্দিন। বেলা ১১টার দিকে বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে শপথগ্রহণ অনুষ্ঠান হবে। তাকে রাষ্ট্রপতির পদে শপথ পাঠ করাবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এরপর তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানাবেন। সূত্র: দেশ রূপান্তর আইএ/ ২৩ এপ্রিল ২০২৩সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::জাতীয় স্মৃতিসৌধে ৩ দিন দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×