হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে সংস্কার করে দ্রুত নির্বাচনে যেতে হবে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০১:০৭ পূর্বাহ্ন


কুড়িগ্রাম, ২০ নভেম্বর – বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ৩১ দফা সংস্কার বিএনপির একার সংস্কার নয়। যুগপৎ আন্দোলনে থাকা প্রায় ৫০টি দল ৩১ দফা সংস্কারের পক্ষে কাজ করে যাচ্ছে। সুতরাং যারা এখন সংস্কারের কথা বলছেন আমরা আপনাদের সহায়তা করবো। যে সংস্কারগুলোতে জাতীয় ঐক্যমত্য হবে, অতিসত্বর সেই সংস্কারগুলো করে দ্রুত নির্বাচনে যেতে হবে।

বুধবার (২০ নভেম্বর) দুপুরে কুড়িগ্রামের উলিপুরে শহীদ মিনার চত্বরে উপজেলার বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

আমির খসরু বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সংস্কারগুলোতে আমরা সহায়তা করবো, আমরা আন্দোলন করা বিএনপিসহ ৫০ দল ঐক্যবদ্ধ থাকবো। এখন সংস্কার কী হয়, না হয় সেটা আমরা দেখবো।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আরও বলেন, তারেক রহমান জাতীয় সরকার গঠনের ঘোষণা দিয়েছেন। সেই জাতীয় সরকার ৩১ দফা সংস্কার বাস্তবায়ন করবে। এখন সংস্কার কী হবে সেটা দেখবো, সহায়তা করবো; কিন্তু ৩১ দফা জাতীয় সরকারের মাধ্যমে বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, আমাদের নেতারা খুনের শিকার হয়েছেন। আমাদের নেতারা ব্যবসা হারিয়েছেন, বাড়িঘরে থাকতে পারেন নাই। আমাদের নেতারা পুলিশের হেফাজতে নিহত হয়েছেন, জেলখানায় চিকিৎসার অভাবে মারা গেছেন। আমি দেখেছি আমাদের নেতারা কীভাবে জেলখানায় চিকিৎসার অভাবে মারা গেছেন। ৬০ লাখের ওপরে বিএনপি নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। আমাদের অধিকাল সময় কেটেছে কোর্টের মধ্যে। বিচারের জন্য আমাকেও অন্তত তিন-চার দিন সময় কাটাতে হয়েছে।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য তাসভীর উল ইসলাম, জেলা বিএনপির সাবেক সহসভাপতি তারিক আবু আলা চৌধুরী, সিনিয়র যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেলসহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২০ নভেম্বর ২০২৪


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে সংস্কার করে দ্রুত নির্বাচনে যেতে হবে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে সংস্কার করে দ্রুত নির্বাচনে যেতে হবে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] কুড়িগ্রাম, ২০ নভেম্বর – বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ৩১ দফা সংস্কার বিএনপির একার সংস্কার নয়। যুগপৎ আন্দোলনে থাকা প্রায় ৫০টি দল ৩১ দফা সংস্কারের পক্ষে কাজ করে যাচ্ছে। সুতরাং যারা এখন সংস্কারের কথা বলছেন আমরা আপনাদের সহায়তা করবো। যে সংস্কারগুলোতে জাতীয় ঐক্যমত্য হবে, অতিসত্বর সেই সংস্কারগুলো করে দ্রুত নির্বাচনে যেতে হবে।বুধবার (২০ নভেম্বর) দুপুরে কুড়িগ্রামের উলিপুরে শহীদ মিনার চত্বরে উপজেলার বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।আমির খসরু বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সংস্কারগুলোতে আমরা সহায়তা করবো, আমরা আন্দোলন করা বিএনপিসহ ৫০ দল ঐক্যবদ্ধ থাকবো। এখন সংস্কার কী হয়, না হয় সেটা আমরা দেখবো।বিএনপির স্থায়ী কমিটির সদস্য আরও বলেন, তারেক রহমান জাতীয় সরকার গঠনের ঘোষণা দিয়েছেন। সেই জাতীয় সরকার ৩১ দফা সংস্কার বাস্তবায়ন করবে। এখন সংস্কার কী হবে সেটা দেখবো, সহায়তা করবো; কিন্তু ৩১ দফা জাতীয় সরকারের মাধ্যমে বাস্তবায়ন করা হবে।তিনি বলেন, আমাদের নেতারা খুনের শিকার হয়েছেন। আমাদের নেতারা ব্যবসা হারিয়েছেন, বাড়িঘরে থাকতে পারেন নাই। আমাদের নেতারা পুলিশের হেফাজতে নিহত হয়েছেন, জেলখানায় চিকিৎসার অভাবে মারা গেছেন। আমি দেখেছি আমাদের নেতারা কীভাবে জেলখানায় চিকিৎসার অভাবে মারা গেছেন। ৬০ লাখের ওপরে বিএনপি নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। আমাদের অধিকাল সময় কেটেছে কোর্টের মধ্যে। বিচারের জন্য আমাকেও অন্তত তিন-চার দিন সময় কাটাতে হয়েছে।জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য তাসভীর উল ইসলাম, জেলা বিএনপির সাবেক সহসভাপতি তারিক আবু আলা চৌধুরী, সিনিয়র যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেলসহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।সূত্র: আরটিভি নিউজআইএ/ ২০ নভেম্বর ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×