হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জাপানে ভূমিকম্পে হতাহতের ঘটনায় শেখ হাসিনার শোক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৩ জানুয়ারি ২০২৪, ১০:০৭ পূর্বাহ্ন

ঢাকা, ০৩ জানুয়ারি – জাপানে ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় গভীর শোক এবং নিহতদের পরিবার ও আহতদের জন্য সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে পাঠানো এক বার্তায় তিনি এ শোক ও সমবেদনা জানান।

চিঠিতে শেখ হাসিনা বলেন, শক্তিশালী ও বিধ্বংসী ভূমিকম্পের কথা শুনে আমরা গভীরভাবে শোকাহত।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, যদি প্রয়োজন হয় বাংলাদেশ সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। বাংলাদেশ জাপানের পাশে আছে। এই কঠিন সময়ে জাপান সরকার ও জনগণের প্রতি সংহতি ও বন্ধুত্ব প্রকাশ করছি।

বাংলাদেশ ও জাপান উভয়ই প্রাকৃতিক দুর্যোগ প্রবণ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমাদের জনগণ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সহনশীল এবং এই ধরনের সংকটে সব সময় একে অপরের পাশে দাঁড়িয়েছে। বিশ্বাস করি, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার নেতৃত্বে জাপানও দ্রুত এই সংকট মোকাবিলা করতে সক্ষম হবে।

গতকাল সোমবার একদিনে দেশটিতে ১৫৫টি ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে অন্তত ১৩ জন মারা গেছেন।

সূত্র: বাংলানিউজ

 

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

জাপানে ভূমিকম্পে হতাহতের ঘটনায় শেখ হাসিনার শোক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জাপানে ভূমিকম্পে হতাহতের ঘটনায় শেখ হাসিনার শোক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৩ জানুয়ারি ২০২৪, ১০:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৩ জানুয়ারি – জাপানে ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় গভীর শোক এবং নিহতদের পরিবার ও আহতদের জন্য সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে পাঠানো এক বার্তায় তিনি এ শোক ও সমবেদনা জানান। চিঠিতে শেখ হাসিনা বলেন, শক্তিশালী ও বিধ্বংসী ভূমিকম্পের কথা শুনে আমরা গভীরভাবে শোকাহত। বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, যদি প্রয়োজন হয় বাংলাদেশ সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। বাংলাদেশ জাপানের পাশে আছে। এই কঠিন সময়ে জাপান সরকার ও জনগণের প্রতি সংহতি ও বন্ধুত্ব প্রকাশ করছি। বাংলাদেশ ও জাপান উভয়ই প্রাকৃতিক দুর্যোগ প্রবণ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমাদের জনগণ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সহনশীল এবং এই ধরনের সংকটে সব সময় একে অপরের পাশে দাঁড়িয়েছে। বিশ্বাস করি, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার নেতৃত্বে জাপানও দ্রুত এই সংকট মোকাবিলা করতে সক্ষম হবে। গতকাল সোমবার একদিনে দেশটিতে ১৫৫টি ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে অন্তত ১৩ জন মারা গেছেন। সূত্র: বাংলানিউজ  

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×