হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জাপানে সাপ্তাহিক ছুটি ৩ দিন হতে যাচ্ছে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪, ১২:০৩ অপরাহ্ন


টোকিও, ০৭ ডিসেম্বর – সরকারি চাকরিজীবীদের সাপ্তাহিক ছুটি তিন দিন হতে যাচ্ছে জাপানে। কর্মীদের জন্য চার দিনের কর্মসপ্তাহ চালু করতে যাচ্ছে কর্তৃপক্ষ। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

টোকিও মেট্রোপলিটন সরকার জানিয়েছে, কর্মজীবী মায়েদের সহায়তার পাশাপাশি তলানিতে পৌঁছানো রেকর্ড নিম্ন জন্মহার বৃদ্ধির সর্বশেষ প্রচেষ্টা হিসেবে এই পদক্ষেপ নেয়া হয়েছে।

আরও পড়ুন

শাহজালাল বিমানবন্দরে ভেপ, সিগারেট, স্বর্ণালংকারসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ

আগামী বছরের এপ্রিল থেকে এই সুবিধা চালু হতে যাচ্ছে বলেও জানিয়েছে টোকিও মেট্রোপলিটন সরকার। এ ছাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মা বাবাদের জন্যও বিশেষ সুবিধা চালু করার কথা জানিয়েছে জাপানি কর্তৃপক্ষ।

টোকিও মেট্রোপলিটন সরকার জানিয়েছে, প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের মা-বাবা আংশিক বেতন কাটছাঁটের মাধ্যমে দ্রুত অফিস ত্যাগ করার সুযোগ পাবেন।

টোকিওর গভর্নর ইউরিকো কোইকে বলেন, ‘আমরা কাজের ধরন পর্যালোচনার মাধ্যমে এমন ব্যবস্থা নেব যাতে কেউ তাদের চাকরি ছাড়তে বাধ্য না হন।’

জাপানের স্বস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছে, অতিরিক্ত কর্মঘণ্টার কারণে জাপানের কর্মীরা মারাত্মক স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়ছেন। তাই কর্মঘণ্টা কমানোর উদ্যোগ নিয়েছে জাপান সরকার।

দেশটির সমাজবিজ্ঞানীরা মনে করেন, জাপানের কঠোর কর্মসংস্কৃতি এবং জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় জন্মহারের নিম্নগতির জন্য দায়ী।

অতিরিক্ত কর্মঘণ্টা দীর্ঘদিন ধরে জাপানের কর্পোরেট সংস্কৃতির একটি সমস্যা হিসেবে দাঁড়িয়ে রয়েছে, যেখানে কর্মীরা প্রায়ই স্বাস্থ্যঝুঁকির সম্মুখীন হন এবং চরম ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত হয়—অতিরিক্ত পরিশ্রমে এ মৃত্যুকে জাপানি ভাষায় বলা হয় ‘কারোশি’।

এছাড়া, নারীরাও প্রায়ই ক্যারিয়ার এবং পরিবারের মধ্যে একটি বেছে নিতে বাধ্য হন, আর জাপানের ওভারটাইম কাজের সংস্কৃতি এই পরিস্থিতি আরও কঠিন করে তোলে।

পশ্চিমা দেশগুলোতে চার দিনের কর্মসপ্তাহ নিয়ে আগ্রহ বাড়ছে। কিছু গবেষণায় দেখা গেছে, এটি কর্মীদের উৎপাদনশীলতা ও মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়। তবে জাপানের জন্য এটি এখনো মৌলিক একটি ধারণা। দেশটির অনেক কোম্পানি কর্মক্ষেত্রে ব্যয় করা সময়কে আনুগত্যের প্রতীক হিসেবে দেখে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৭ ডিসেম্বর ২০২৪


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

জাপানে সাপ্তাহিক ছুটি ৩ দিন হতে যাচ্ছে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জাপানে সাপ্তাহিক ছুটি ৩ দিন হতে যাচ্ছে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪, ১২:০৩ অপরাহ্ন
Print Image
[ad_1] টোকিও, ০৭ ডিসেম্বর – সরকারি চাকরিজীবীদের সাপ্তাহিক ছুটি তিন দিন হতে যাচ্ছে জাপানে। কর্মীদের জন্য চার দিনের কর্মসপ্তাহ চালু করতে যাচ্ছে কর্তৃপক্ষ। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।টোকিও মেট্রোপলিটন সরকার জানিয়েছে, কর্মজীবী মায়েদের সহায়তার পাশাপাশি তলানিতে পৌঁছানো রেকর্ড নিম্ন জন্মহার বৃদ্ধির সর্বশেষ প্রচেষ্টা হিসেবে এই পদক্ষেপ নেয়া হয়েছে।আগামী বছরের এপ্রিল থেকে এই সুবিধা চালু হতে যাচ্ছে বলেও জানিয়েছে টোকিও মেট্রোপলিটন সরকার। এ ছাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মা বাবাদের জন্যও বিশেষ সুবিধা চালু করার কথা জানিয়েছে জাপানি কর্তৃপক্ষ।টোকিও মেট্রোপলিটন সরকার জানিয়েছে, প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের মা-বাবা আংশিক বেতন কাটছাঁটের মাধ্যমে দ্রুত অফিস ত্যাগ করার সুযোগ পাবেন।টোকিওর গভর্নর ইউরিকো কোইকে বলেন, ‘আমরা কাজের ধরন পর্যালোচনার মাধ্যমে এমন ব্যবস্থা নেব যাতে কেউ তাদের চাকরি ছাড়তে বাধ্য না হন।’জাপানের স্বস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছে, অতিরিক্ত কর্মঘণ্টার কারণে জাপানের কর্মীরা মারাত্মক স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়ছেন। তাই কর্মঘণ্টা কমানোর উদ্যোগ নিয়েছে জাপান সরকার।দেশটির সমাজবিজ্ঞানীরা মনে করেন, জাপানের কঠোর কর্মসংস্কৃতি এবং জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় জন্মহারের নিম্নগতির জন্য দায়ী।অতিরিক্ত কর্মঘণ্টা দীর্ঘদিন ধরে জাপানের কর্পোরেট সংস্কৃতির একটি সমস্যা হিসেবে দাঁড়িয়ে রয়েছে, যেখানে কর্মীরা প্রায়ই স্বাস্থ্যঝুঁকির সম্মুখীন হন এবং চরম ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত হয়—অতিরিক্ত পরিশ্রমে এ মৃত্যুকে জাপানি ভাষায় বলা হয় ‘কারোশি’।এছাড়া, নারীরাও প্রায়ই ক্যারিয়ার এবং পরিবারের মধ্যে একটি বেছে নিতে বাধ্য হন, আর জাপানের ওভারটাইম কাজের সংস্কৃতি এই পরিস্থিতি আরও কঠিন করে তোলে।পশ্চিমা দেশগুলোতে চার দিনের কর্মসপ্তাহ নিয়ে আগ্রহ বাড়ছে। কিছু গবেষণায় দেখা গেছে, এটি কর্মীদের উৎপাদনশীলতা ও মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়। তবে জাপানের জন্য এটি এখনো মৌলিক একটি ধারণা। দেশটির অনেক কোম্পানি কর্মক্ষেত্রে ব্যয় করা সময়কে আনুগত্যের প্রতীক হিসেবে দেখে।সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ০৭ ডিসেম্বর ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×