হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জাপানে ১৬টি খাতে ৮ লাখ বিদেশি কর্মীর চাহিদা: প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:১৭ অপরাহ্ন


ঢাকা, ২৮ এপ্রিল – জাপানে চলমান তীব্র শ্রমিক সংকট নিরসনে সে দেশের ১৬টি গুরুত্বপূর্ণ খাতে বিপুলসংখ্যক দক্ষ জনশক্তি পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ সরকার। ২০২৯ সালের মার্চের মধ্যে নির্দিষ্ট দক্ষতাসম্পন্ন কর্মী (এসএসডব্লিউ) ক্যাটাগরিতে জাপান প্রায় ৮ লাখ ২০ হাজার বিদেশি কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, সঠিক পরিকল্পনা ও প্রশিক্ষণ নিশ্চিত করতে পারলে এই চাহিদার অন্তত ৪০ শতাংশ কর্মী বাংলাদেশ থেকেই পাঠানো সম্ভব হবে।

এর আগে এই ক্যাটাগরিতে বাংলাদেশের কেবল ছয়টি খাতে জনশক্তি পাঠানোর সক্ষমতা ছিল। বর্তমানে সবকটি খাতে দক্ষ কর্মী তৈরির কাজ শুরু করেছে সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, জাপান বাংলাদেশের জন্য অত্যন্ত সম্ভাবনাময় একটি শ্রমবাজার। সেখানে জাপানি ভাষা শিক্ষা ও আধুনিক প্রযুক্তির ওপর দক্ষতা অর্জন করতে পারলে বাংলাদেশি কর্মীদের গ্রহণযোগ্যতা বহুগুণ বাড়বে। তিনি আরও জানান, ২০৪০ সালের মধ্যে জাপানে প্রায় ১ কোটি ১০ লাখ বিদেশি কর্মীর প্রয়োজন হতে পারে, যা বাংলাদেশের জন্য বড় একটি সুযোগ।

আরও পড়ুন

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু ৩১ অক্টোবর, আগের পরীক্ষা গ্রহণযোগ্য নয়

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, কর্মীদের জাপানি ভাষা, নিয়ম কানুন ও প্রয়োজনীয় কারিগরি দক্ষতায় পারদর্শী করতে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। বর্তমানে দেশের ৫৩টি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে জাপানি ভাষা শিক্ষা কোর্স চালু করা হয়েছে এবং ১৫টি কেন্দ্রে হাইব্রিড পদ্ধতিতে প্রশিক্ষণ চলছে। জাপানি রিক্রুটিং এজেন্ট হিসেবে বর্তমানে ৯৫টি প্রতিষ্ঠান অনুমতি পেয়েছে।

জাপানে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে ২০২৬ সালের মধ্যে ১০ হাজার শিক্ষার্থী পাঠানোর লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। শিক্ষার্থীদের সুবিধার্থে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে মাথাপিছু ১০ লাখ টাকা পর্যন্ত সহজ শর্তে ঋণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও জাপানে কাজের গাইডলাইন সহজ করতে মন্ত্রণালয় বিভিন্ন প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করেছে। টোকিওতে বাংলাদেশ দূতাবাসের শ্রম উইংকে আরও শক্তিশালী করা হয়েছে যাতে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান ও কল্যাণ নিশ্চিত করা যায়।

এস এম/ ২৮ এপ্রিল ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

জাপানে ১৬টি খাতে ৮ লাখ বিদেশি কর্মীর চাহিদা: প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জাপানে ১৬টি খাতে ৮ লাখ বিদেশি কর্মীর চাহিদা: প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৮ এপ্রিল – জাপানে চলমান তীব্র শ্রমিক সংকট নিরসনে সে দেশের ১৬টি গুরুত্বপূর্ণ খাতে বিপুলসংখ্যক দক্ষ জনশক্তি পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ সরকার। ২০২৯ সালের মার্চের মধ্যে নির্দিষ্ট দক্ষতাসম্পন্ন কর্মী (এসএসডব্লিউ) ক্যাটাগরিতে জাপান প্রায় ৮ লাখ ২০ হাজার বিদেশি কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, সঠিক পরিকল্পনা ও প্রশিক্ষণ নিশ্চিত করতে পারলে এই চাহিদার অন্তত ৪০ শতাংশ কর্মী বাংলাদেশ থেকেই পাঠানো সম্ভব হবে।এর আগে এই ক্যাটাগরিতে বাংলাদেশের কেবল ছয়টি খাতে জনশক্তি পাঠানোর সক্ষমতা ছিল। বর্তমানে সবকটি খাতে দক্ষ কর্মী তৈরির কাজ শুরু করেছে সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, জাপান বাংলাদেশের জন্য অত্যন্ত সম্ভাবনাময় একটি শ্রমবাজার। সেখানে জাপানি ভাষা শিক্ষা ও আধুনিক প্রযুক্তির ওপর দক্ষতা অর্জন করতে পারলে বাংলাদেশি কর্মীদের গ্রহণযোগ্যতা বহুগুণ বাড়বে। তিনি আরও জানান, ২০৪০ সালের মধ্যে জাপানে প্রায় ১ কোটি ১০ লাখ বিদেশি কর্মীর প্রয়োজন হতে পারে, যা বাংলাদেশের জন্য বড় একটি সুযোগ।প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, কর্মীদের জাপানি ভাষা, নিয়ম কানুন ও প্রয়োজনীয় কারিগরি দক্ষতায় পারদর্শী করতে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। বর্তমানে দেশের ৫৩টি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে জাপানি ভাষা শিক্ষা কোর্স চালু করা হয়েছে এবং ১৫টি কেন্দ্রে হাইব্রিড পদ্ধতিতে প্রশিক্ষণ চলছে। জাপানি রিক্রুটিং এজেন্ট হিসেবে বর্তমানে ৯৫টি প্রতিষ্ঠান অনুমতি পেয়েছে।জাপানে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে ২০২৬ সালের মধ্যে ১০ হাজার শিক্ষার্থী পাঠানোর লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। শিক্ষার্থীদের সুবিধার্থে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে মাথাপিছু ১০ লাখ টাকা পর্যন্ত সহজ শর্তে ঋণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও জাপানে কাজের গাইডলাইন সহজ করতে মন্ত্রণালয় বিভিন্ন প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করেছে। টোকিওতে বাংলাদেশ দূতাবাসের শ্রম উইংকে আরও শক্তিশালী করা হয়েছে যাতে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান ও কল্যাণ নিশ্চিত করা যায়।এস এম/ ২৮ এপ্রিল ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×