ঢাকা, ৩১ আগস্ট – জাতীয় পার্টির (জাপা) সাংগঠনিক কার্যক্রম স্থগিত করার বিষয়ে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।
রোববার (৩১ আগস্ট) রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান
তিনি বলেন, গণঅভ্যুত্থানের এক বছর হয়ে যাওয়ার পরেও আমরা এখনো দেখতে পাচ্ছি, যারা আহত হয়েছেন তাদের পুনর্বাসন, চিকিৎসা এবং তাদের নিরাপত্তা সেই বিষয়টি এখনো নিশ্চিত হয়নি। আমরা কিছুদিন আগে দেখেছিলাম শহীদ পরিবাররা তাদের দাবিতে মাঠে নামলে সেখানে পুলিশ লাঠিচার্জ করে এবং বেশ কিছু শহীদ পরিবারের সদস্যরা আহত হন। আমরা সরকারের কাছে শহীদ পরিবার এবং আহত সহযোদ্ধা যারা আছেন, তাদের পুনর্বাসন এবং নিরাপত্তা নিশ্চিতের জন্য আহ্বান জানিয়েছি।
তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানে আমাদের প্রবাসী ভাইয়েরা অংশগ্রহণ করেছেন। সেক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতে বেশ কিছু লোক আটক হয়েছিল। তাদেরকে বের করতে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে নেওয়া হয়েছে। এখনো সেখানে ২৫ জন আইনি জটিলতায় আছেন। সে বিষয়ে যেন সরকার উদ্যোগ নেয় সে বিষয়টিও আমরা দৃষ্টি আকর্ষণ করছি।
এনসিপির এই নেতা বলেন, সরকারের পক্ষ থেকে একটি গুম কমিশন করা হয়েছে। গতকালকে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস ছিল এবং সেই গুম কমিশন স্পষ্টভাবে উল্লেখ করেছে, গত ১৫ বছর ধরে বাংলাদেশে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম হয়েছে, সেখানে রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থার বিরুদ্ধে অভিযোগ আসছে এবং প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফলে আমরা সরকারের কাছে সুস্পষ্টভাবে দাবি করেছি সরকার গুম কমিশনের প্রতিবেদন আমলে নিয়ে রাষ্ট্রীয় যেসব সংস্থার মধ্যে যেসব সদস্যরা এ ধরনের অভিযোগে অভিযুক্ত, তাদের বিষয়ে যেন সুস্পষ্ট ব্যবস্থা নেয়।
আরিফুল ইসলাম আদীবক বলেন, সরাসরি নারীর আসনে নারীদের প্রার্থীর বিষয়ে পুনর্বিবেচনা করার জন্য তা ১০০ আসনে সরাসরি যেন ভোটের বিষয়টি তারা দেখে। আর ইসির পক্ষ থেকে একটি কথা বলা হয়েছে যে ৩১ অক্টোবরে যাদের বয়স ১৮ হবে, শুধুমাত্র তারা ভোট দিতে পারবে। তার মানে আগামী ছয় মাস পরে যে নির্বাচনটি হবে ওইদিনও যদি কারো বয়স ১৮ হয় সে কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। পরিস্থিতিতে আমাদের এই গণঅভ্যুত্থানে তরুণদের সরাসরি সক্রিয় যে অংশগ্রহণ করেছিল, সেই জায়গা থেকে আমরা মনে করি এটিকে আরেকটু নমনীয় হয়ে ফেব্রুয়ারিতে যাদের ১৮ বছর পূর্ণ হবে, তারাও যেন সরাসরি নির্বাচন অংশগ্রহণ করতে পারে সেই জায়গাটিতে যেন আমলে নেওয়া হয়।’
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ৩১ আগস্ট ২০২৫




মন্তব্য করুন