হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জার্মানিতে বন্দুকধারীর গুলিতে নিহত ২

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৮:০৭ অপরাহ্ন


বার্লিন, ২৬ মার্চ – জার্মান পুলিশ রবিবার জানিয়েছে, স্থানীয় সময় শনিবার রাতে বন্দরনগরী হামবুর্গে এক গুলিবর্ষণের ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন।

শহরটিতে চলতি মাসে এ নিয়ে দ্বিতীয়বার প্রাণঘাতী গুলিবর্ষণের বড় ঘটনা ঘটল। চলতি মাসের শুরুর দিকের আরেক ঘটনায় আট ব্যক্তি প্রাণ হারান।

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

হামবুর্গের প্রসিকিউটরের কার্যালয় থেকে জানানো হয়েছে, নিহত দুই ব্যক্তির একজন সম্ভবত সন্দেহভাজন গুলিবর্ষণকারী। ধারণা করা হচ্ছে, তিনি অন্য একজন ব্যক্তিকে লক্ষ্য করে কয়েকবার গুলি চালানোর পর নিজেই নিজের ওপর গুলি চালিয়েছেন।

প্রাথমিক ব্যবস্থা গ্রহণের পর ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। জার্মান পুলিশ বলেছে, তারা একটি অভিযান সমাপ্ত করেছে এবং উত্তরের বন্দর শহর হামবুর্গে গুলিবর্ষণের কারণ অনুসন্ধান করছে।

জার্মানির বিল্ড পত্রিকায় প্রকাশিত তথ্য অনুসারে, হামবুর্গের লাঙ্গেনহর্ন জেলায় শনিবার মধ্যরাতের দিকে গুলিবর্ষণের পর পুলিশকে ডাকা হয়। এরপর ঘটনাস্থলে দুই ডজনের বেশি জরুরি সেবার গাড়ি হাজির হয়।

পুলিশ সেখানে দুইটি ভবনের মাঝের স্থান থেকে দুইটি মরদেহ উদ্ধার করে। দুজনেরই গুলির আঘাতে তাৎক্ষণিক মৃত্যু হয়।

সূত্র: কালের কণ্ঠ
এম ইউ/২৬ মার্চ ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

জার্মানিতে বন্দুকধারীর গুলিতে নিহত ২

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জার্মানিতে বন্দুকধারীর গুলিতে নিহত ২

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৮:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] বার্লিন, ২৬ মার্চ – জার্মান পুলিশ রবিবার জানিয়েছে, স্থানীয় সময় শনিবার রাতে বন্দরনগরী হামবুর্গে এক গুলিবর্ষণের ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। শহরটিতে চলতি মাসে এ নিয়ে দ্বিতীয়বার প্রাণঘাতী গুলিবর্ষণের বড় ঘটনা ঘটল। চলতি মাসের শুরুর দিকের আরেক ঘটনায় আট ব্যক্তি প্রাণ হারান। হামবুর্গের প্রসিকিউটরের কার্যালয় থেকে জানানো হয়েছে, নিহত দুই ব্যক্তির একজন সম্ভবত সন্দেহভাজন গুলিবর্ষণকারী। ধারণা করা হচ্ছে, তিনি অন্য একজন ব্যক্তিকে লক্ষ্য করে কয়েকবার গুলি চালানোর পর নিজেই নিজের ওপর গুলি চালিয়েছেন। প্রাথমিক ব্যবস্থা গ্রহণের পর ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। জার্মান পুলিশ বলেছে, তারা একটি অভিযান সমাপ্ত করেছে এবং উত্তরের বন্দর শহর হামবুর্গে গুলিবর্ষণের কারণ অনুসন্ধান করছে। জার্মানির বিল্ড পত্রিকায় প্রকাশিত তথ্য অনুসারে, হামবুর্গের লাঙ্গেনহর্ন জেলায় শনিবার মধ্যরাতের দিকে গুলিবর্ষণের পর পুলিশকে ডাকা হয়। এরপর ঘটনাস্থলে দুই ডজনের বেশি জরুরি সেবার গাড়ি হাজির হয়। পুলিশ সেখানে দুইটি ভবনের মাঝের স্থান থেকে দুইটি মরদেহ উদ্ধার করে। দুজনেরই গুলির আঘাতে তাৎক্ষণিক মৃত্যু হয়। সূত্র: কালের কণ্ঠএম ইউ/২৬ মার্চ ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×