হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জাহানারার অভিযোগ তদন্তে বিসিবির তিন সদস্যের কমিটি গঠন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ০৮:২২ পূর্বাহ্ন


ঢাকা, ০৯ নভেম্বর – জাহানারা আলম ইস্যুতে তোলপাড় চলছে বাংলাদেশ ক্রিকেটে। সম্প্রতি জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক এবং টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জু ও প্রয়াত সাবেক ইনচার্জ তৌহিদ মাহমুদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন জাহানারা।

তার দাবি ছিল বিসিবির কাছে এ বিষয়ে অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার পাননি তিনি। সেই ইস্যুতে পরবর্তীতে মুখ খুলেছে আরও বেশ কয়েকজন ক্রিকেটার। এছাড়া গ্রুপিংয়ের অভিযোগ উঠেছে বর্তমানে জাতীয় দলে খেলা বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারের বিরুদ্ধেও। তাতে নড়েচড়ে বসেছে বিসিবি।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

যার পরিপ্রেক্ষিতে শনিবার (৮ নভেম্বর) জাতীয় নারী ক্রিকেট দলের এসব বিষয় নিয়ে ওঠা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি অনুসন্ধান কমিটি গঠন করেছে বিসিবি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে দেশের ক্রিকেটের এই সর্বোচ্চ সংস্থা।

এই তিন সদস্যের অনুসন্ধান কমিটির কনভেনর হিসেবে আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি তারিক উল হাকিম। আর সদস্য হিসেবে আছেন বিসিবির পরিচালক রুবাবা দৌলা এবং বাংলাদেশ নারী ক্রীড়া সমিতির সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০৯ নভেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

জাহানারার অভিযোগ তদন্তে বিসিবির তিন সদস্যের কমিটি গঠন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জাহানারার অভিযোগ তদন্তে বিসিবির তিন সদস্যের কমিটি গঠন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ০৮:২২ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৯ নভেম্বর – জাহানারা আলম ইস্যুতে তোলপাড় চলছে বাংলাদেশ ক্রিকেটে। সম্প্রতি জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক এবং টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জু ও প্রয়াত সাবেক ইনচার্জ তৌহিদ মাহমুদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন জাহানারা।তার দাবি ছিল বিসিবির কাছে এ বিষয়ে অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার পাননি তিনি। সেই ইস্যুতে পরবর্তীতে মুখ খুলেছে আরও বেশ কয়েকজন ক্রিকেটার। এছাড়া গ্রুপিংয়ের অভিযোগ উঠেছে বর্তমানে জাতীয় দলে খেলা বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারের বিরুদ্ধেও। তাতে নড়েচড়ে বসেছে বিসিবি।যার পরিপ্রেক্ষিতে শনিবার (৮ নভেম্বর) জাতীয় নারী ক্রিকেট দলের এসব বিষয় নিয়ে ওঠা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি অনুসন্ধান কমিটি গঠন করেছে বিসিবি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে দেশের ক্রিকেটের এই সর্বোচ্চ সংস্থা।এই তিন সদস্যের অনুসন্ধান কমিটির কনভেনর হিসেবে আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি তারিক উল হাকিম। আর সদস্য হিসেবে আছেন বিসিবির পরিচালক রুবাবা দৌলা এবং বাংলাদেশ নারী ক্রীড়া সমিতির সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ০৯ নভেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×