হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জাহেদ উর রহমানের ঢাকা ফেরা নিয়ে মুখ খুলল ভারত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন


ঢাকা, ২৪ জুন – দিল্লি বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানকে আটকে রাখা এবং পরবর্তীতে তাঁর ঢাকায় ফিরে আসার ঘটনায় ব্যাখ্যা দিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সংবাদ ব্রিফিংয়ে জানিয়েছেন যে, জাহেদ উর রহমান সার্ক ভিসায় ব্যক্তিগত পাসপোর্ট নিয়ে ভারতে গিয়েছিলেন।

ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের কমিটির ২৮তম সভায় যোগ দেওয়াই ছিল তাঁর সফরের মূল উদ্দেশ্য।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

মুখপাত্রের দাবি অনুযায়ী, বিমানবন্দরে ইমিগ্রেশন কর্মকর্তারা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন এবং ভ্রমণের উদ্দেশ্য নিশ্চিত হওয়ার পর তাঁকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। তবে তিনি স্বেচ্ছায় ঢাকায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।

১৪ জুন সন্ধ্যায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাঁকে প্রায় আড়াই ঘণ্টা বসিয়ে রাখা হয় বলে জানা গেছে। ১৫ ও ১৬ জুন অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু দীর্ঘ সময় অপেক্ষার পরও প্রবেশের অনুমতি বিষয়ে কোনো স্পষ্ট বার্তা না পেয়ে উপদেষ্টা দেশে ফেরার সিদ্ধান্ত গ্রহণ করেন।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইমিগ্রেশন কর্তৃপক্ষ শেষ পর্যন্ত অনুমতি দিলেও অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে তিনি সফর বাতিল করেন এবং শ্রীলঙ্কার কলম্বো হয়ে ঢাকায় ফিরে আসেন। এই ঘটনায় পরদিন ১৫ জুন ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনার পবন বাধেকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয় কড়া প্রতিবাদ জানায়।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

জাহেদ উর রহমানের ঢাকা ফেরা নিয়ে মুখ খুলল ভারত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জাহেদ উর রহমানের ঢাকা ফেরা নিয়ে মুখ খুলল ভারত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৪ জুন – দিল্লি বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানকে আটকে রাখা এবং পরবর্তীতে তাঁর ঢাকায় ফিরে আসার ঘটনায় ব্যাখ্যা দিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সংবাদ ব্রিফিংয়ে জানিয়েছেন যে, জাহেদ উর রহমান সার্ক ভিসায় ব্যক্তিগত পাসপোর্ট নিয়ে ভারতে গিয়েছিলেন।ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের কমিটির ২৮তম সভায় যোগ দেওয়াই ছিল তাঁর সফরের মূল উদ্দেশ্য।মুখপাত্রের দাবি অনুযায়ী, বিমানবন্দরে ইমিগ্রেশন কর্মকর্তারা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন এবং ভ্রমণের উদ্দেশ্য নিশ্চিত হওয়ার পর তাঁকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। তবে তিনি স্বেচ্ছায় ঢাকায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।১৪ জুন সন্ধ্যায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাঁকে প্রায় আড়াই ঘণ্টা বসিয়ে রাখা হয় বলে জানা গেছে। ১৫ ও ১৬ জুন অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু দীর্ঘ সময় অপেক্ষার পরও প্রবেশের অনুমতি বিষয়ে কোনো স্পষ্ট বার্তা না পেয়ে উপদেষ্টা দেশে ফেরার সিদ্ধান্ত গ্রহণ করেন।ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইমিগ্রেশন কর্তৃপক্ষ শেষ পর্যন্ত অনুমতি দিলেও অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে তিনি সফর বাতিল করেন এবং শ্রীলঙ্কার কলম্বো হয়ে ঢাকায় ফিরে আসেন। এই ঘটনায় পরদিন ১৫ জুন ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনার পবন বাধেকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয় কড়া প্রতিবাদ জানায়। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×