হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বাংলাভাষী মুসলমানদের পুশ-ইন করছে ভারত, শেখ হাসিনাকে কেন পুশব্যাক করছে না

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৮ আগস্ট ২০২৫, ০৮:৩৮ অপরাহ্ন


ঢাকা, ০৮ আগস্ট – ভারতে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, “ভারত শেখ হাসিনাকে জায়গা দিয়েছে, অথচ সেখানে বাংলা ভাষাভাষী মুসলিমরা টিকতে পারছে না, তাদের পুশ-ইন করা হচ্ছে। তাহলে তাকে (শেখ হাসিনা) কেন পুশব্যাক করা হচ্ছে না?”

শুক্রবার (৮ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন রিজভী।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

তিনি অভিযোগ করেন, “শেখ হাসিনা নিজেকে সামাল দিতে পারছেন না। পার্শ্ববর্তী দেশে বসে যেভাবে উল্টোপাল্টা কথা বলছেন, তাতে বোঝা যায় তিনি দেশবিরোধী ষড়যন্ত্র করছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতায় অফিস খুলে শেখ হাসিনা বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড চালাচ্ছেন। তিনি মাস্টারমাইন্ড হয়ে দেশকে অস্থির করতে চাইছেন।”

ছাত্র-জনতার আন্দোলনের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, “জনতার উত্তাল ঢেউয়ের তোড়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন শেখ হাসিনা। কিন্তু ষড়যন্ত্র থামেনি। গত বছরের দুর্গাপূজায়ও নানামুখী ষড়যন্ত্র ছিল, যা আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করেছি।”

তিনি আরও দাবি করেন, “নানান নির্যাতন, হামলা-মামলার পরেও বিএনপির কোনো নেতা পালিয়ে যায়নি। অথচ শেখ হাসিনা পালিয়ে গেছেন।”


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বাংলাভাষী মুসলমানদের পুশ-ইন করছে ভারত, শেখ হাসিনাকে কেন পুশব্যাক করছে না

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বাংলাভাষী মুসলমানদের পুশ-ইন করছে ভারত, শেখ হাসিনাকে কেন পুশব্যাক করছে না

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৮ আগস্ট ২০২৫, ০৮:৩৮ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৮ আগস্ট – ভারতে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, “ভারত শেখ হাসিনাকে জায়গা দিয়েছে, অথচ সেখানে বাংলা ভাষাভাষী মুসলিমরা টিকতে পারছে না, তাদের পুশ-ইন করা হচ্ছে। তাহলে তাকে (শেখ হাসিনা) কেন পুশব্যাক করা হচ্ছে না?”শুক্রবার (৮ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন রিজভী।তিনি অভিযোগ করেন, “শেখ হাসিনা নিজেকে সামাল দিতে পারছেন না। পার্শ্ববর্তী দেশে বসে যেভাবে উল্টোপাল্টা কথা বলছেন, তাতে বোঝা যায় তিনি দেশবিরোধী ষড়যন্ত্র করছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতায় অফিস খুলে শেখ হাসিনা বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড চালাচ্ছেন। তিনি মাস্টারমাইন্ড হয়ে দেশকে অস্থির করতে চাইছেন।”ছাত্র-জনতার আন্দোলনের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, “জনতার উত্তাল ঢেউয়ের তোড়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন শেখ হাসিনা। কিন্তু ষড়যন্ত্র থামেনি। গত বছরের দুর্গাপূজায়ও নানামুখী ষড়যন্ত্র ছিল, যা আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করেছি।”তিনি আরও দাবি করেন, “নানান নির্যাতন, হামলা-মামলার পরেও বিএনপির কোনো নেতা পালিয়ে যায়নি। অথচ শেখ হাসিনা পালিয়ে গেছেন।” [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×